সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর

Updated: 10 months ago
উত্তরঃ

মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে অসৎ  চরিত্র বলা হয়।

উত্তরঃ

মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত

উত্তরঃ

যাঁরা বয়সে বড় আমরা তাঁদের সালাম দেব।

উত্তরঃ

লোভ আমাদের অনেক ক্ষতি  করে।

উত্তরঃ

আমরা কোনো কিছু অপচয় করব না।

উত্তরঃ

মানুষের স্বভাব ও চরিত্রকে আরবিতে আখলাক বলে।

উত্তরঃ

চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয়।

উত্তরঃ

মন্দ স্বভাব ও খারাপ চরিত্র হলো মিথ্যা কথা বলা।

উত্তরঃ

"নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম  আদর্শ।”

উত্তরঃ

সত্যিকার মুমিন তারাই, যাদের চরিত্র সুন্দর।

উত্তরঃ

আব্বা-আম্মা আমাদের সবচেয়ে আপনজন

উত্তরঃ

আব্বা-আম্মার সাথে ভালো ব্যবহার করা আমাদের কর্তব্য।

উত্তরঃ

আব্বার-আম্মার মতো শিক্ষক আমাদের প্রকৃত মানুষরূপে গড়ে তোলেন

উত্তরঃ

আমরা শিক্ষককে শ্রদ্ধা  করব

উত্তরঃ

শিক্ষকের সাথে সবসময় ভালো ব্যবহার করব।

উত্তরঃ

আমাদের আশেপাশে যারা বসবাস করে তারা আমাদের প্রতিবেশী

উত্তরঃ

আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব।

উত্তরঃ

প্রতিবেশী অসুস্থ হলে সেবা করব।

উত্তরঃ

প্রতিবেশীর মৃত্যু হলে তার বাসায় যাব।

উত্তরঃ

মহানবি (স) বলেছেন, তোমরা  রোগীর সেবা কর।

উত্তরঃ

সত্য কথা বলা মহৎ গুণ।

উত্তরঃ

যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলে।

উত্তরঃ

সত্যবাদীকে আরবিতে  সাদিক বলা হয়।

উত্তরঃ

মিথ্যা সকল পাপের মূল।

উত্তরঃ

যে মিথ্যা কথা বলে তাকে মিথ্যাবাদী বলে।

উত্তরঃ

মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না।

উত্তরঃ

সত্য মানুষকে মুক্তি দেয়।

উত্তরঃ

মিথ্যা ধ্বংস  করে।

উত্তরঃ

আল্লাহ বলেন, "হে মুমিনগণ! তোমরা ওয়াদা পূরণ কর।"

উত্তরঃ

যে ওয়াদা পালন করে সে সকলের কাছে সম্মানিত হয়।

উত্তরঃ

ওয়াদা পালন না করা মারাত্মক  অপরাধ।

উত্তরঃ

মহানবি (স) বলেন, "যে ওয়াদা পালন করে না, তার ধর্ম দীন নেই।

উত্তরঃ

লোভের কারণে মানুষ নানা অন্যায়ে লিপ্ত হয়।

উত্তরঃ

লোভে পাপ, পাপে মৃত্যু।'

উত্তরঃ

অপচয় অর্থ ক্ষতি

উত্তরঃ

নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই।

উত্তরঃ

পরনিন্দা করা হারাম

উত্তরঃ

মহানবি (স) বলেন, পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না।

উত্তরঃ

পরনিন্দা না করা সুন্দর চরিত্রের একটি বিশেষ গুণ

117

মানুষের স্বভাব ও চরিত্রকে আরবিতে আখলাক বলে । চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয়। সুখের হয়। আখিরাতে শান্তি পাওয়া যায়। সুখ পাওয়া যায়। সুন্দর ও ভালো চরিত্রই সচ্চরিত্র। যেমন সত্য কথা বলা। রোগীর সেবা করা। আব্বা-আম্মাকে সম্মান করা। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা।

মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে অসচ্চরিত্র বলা হয়। চরিত্র অসৎ হলে কেউ তাকে ভালোবাসে না। সকলে ঘৃণা করে। তার সাথে কেউ মেলামেশা করে না। খেলা করে না। আল্লাহ তাকে অপছন্দ করেন। মন্দ স্বভাব ও খারাপ চরিত্র হলো মিথ্যা কথা বলা, লোভ করা, অপচয় করা, পরনিন্দা করা ইত্যাদি।

আমাদের মহানবি (স) ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।”

মহানবি (স) বলেন, “সত্যিকার মুমিন তারাই, যাদের চরিত্র সুন্দর।”

নিচে সচ্চরিত্র এবং অসচ্চরিত্রের একটি তালিকা দেওয়া হলো :

 সচ্চরিত্রের তালিকা অসচ্চরিত্রের তালিকা

আব্বা-আম্মার সাথে ভালো

ব্যবহার করা

আব্বা-আম্মার সাথে খারাপ 

ব্যবহার করা

শিক্ষককে সম্মান করালোভ করা
 বড়দের সম্মান করাঅপচয় করা
ছোটদের স্নেহ করাপরনিন্দা করা
সত্য কথা বলা ও ওয়াদা পূরণ করাঅহংকার করা
সালাত আদায় করাসালাত আদায় না করা 

আমরা চরিত্র সুন্দর করব। সকলে আমাদের ভালোবাসবে। আল্লাহ আমাদের উপর খুশি হবেন। দুনিয়াতে আমরা শান্তি পাব । পরকালে পাব জান্নাত।

আমরা সর্বদা- 

                              ইমান আনব, সালাত আদায় করব । 

                              আব্বা-আম্মা, শিক্ষক ও বড়দের সম্মান করব । 

                              ছোটদের স্নেহ করব, সত্য কথা বলব । 

                              স্বভাব চরিত্র সুন্দর করব, শান্তি পাব ।

পরিকল্পিত কাজ : শিক্ষার্থীরা সচ্চরিত্রের একটি তালিকা তৈরি করবে।

 

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews