সততা
যেসব মহৎ গুণ মানুষকে মহামানবে পরিণত করে সত্যবাদিতা তার মধ্যে অন্যতম। সৎপথে থাকার ইচ্ছাই হলো সততা। সততা মানে পাপ-পঙ্কিলতা থেকে নিজেকে দূরে রাখা এবং অপরকে দূরে রাখতে চেষ্টা করা। আন্তরিকতা, সত্যনিষ্ঠা, স্পষ্টবাদিতা ইত্যাদির মধ্যে সততা উজ্জ্বল হয়ে ওঠে। সততা মানব চরিত্রকে উজ্জ্বল করে তোলে। সত্যকে কোনো রকম বিকৃত না করে এবং ব্যক্তির দৈনন্দিন জীবনে সত্য চর্চার নামই সত্যবাদিতা। সৎপথে যারা চলে তাদের বলা হয় সৎ আর সৎ গুণকে বলা হয়, সততা। সততার কোনো বিকল্প নেই। ইংরেজিতে একটি প্রবাদ আছে-'Honesty is the best policy', অর্থাৎ সততাই সর্বশ্রেষ্ঠ পন্থা। তাই গুণ হিসেবে সততার স্থান সবার উপরে। যার জীবনে সততার অভাব আছে তাকে সব ক্ষেত্রে অপমানিত হতে হয়। আর সততাকে ধারণ করে অনেক ব্যক্তি সবার সম্মানের পাত্র হয়ে ওঠেন। কখনো কখনো অসততার জয় হলেও চূড়ান্ত বিচারে সততারই জয় হয়। সততাই মানুষকে দেখায় মুক্তি ও কল্যাণের পথ। তাই বলা যায়, জীবন ও জগৎকে সুন্দর করতে সত্যকে বেছে নেওয়া উচিত। পৃথিবীতে যেসব মহামানবের আবির্ভাব ঘটেছে তাঁরা সবাই সত্যবাদী ছিলেন। হজরত মুহম্মদ (স.) সদ্গুণের কারণে 'আল-আমিন' উপাধি পেয়েছিলেন। সত্যের জন্য ক্রুশবিদ্ধ হন যিশুখ্রিষ্ট। দার্শনিক সক্রেটিসকে সত্য সমুন্নত রাখতে হেমলক বিষ পান করে জীবন দিতে হয়েছে। ব্যক্তি ও সমাজজীবনে সততার প্রতিষ্ঠা করেই আমরা সমাজকে সুখী ও সুন্দর করে তুলতে পারি।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!