সনেটের দাদু গাজীপুরে থাকেন। উনিশ শতকের শুরুতে গাজীপুরের ভাওয়াল ও টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে হাতি দেখা যেতো দিনে দিনে তারা অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। এর কারণ হিসেবে আছে বাস্তুসংকোচন, মাত্রাতিরিক্ত ফসল উৎপাদনের ফলে জমির উপর চাপ বৃদ্ধি, পরিবেশ দূষণ ইত্যাদি।
বাংলাদেশ ঘনবসতিপূর্ণ একটি দেশ। জনসংখ্যা বৃদ্ধির ফলে অতিরিক্ত জনসংখ্যার বাসস্থান ও খাদ্য চাহিদা মেটানোর জন্য আবাদি জমির পরিমাণ বাড়াতে হচ্ছে। এতে অন্যান্য প্রাণীর আবাসস্থল কমে যাচ্ছে। তাদের চারণের ক্ষেত্র সংকুচিত হয়ে আসছে। এছাড়াও জীবিকা নির্বাহের জন্য বনে মানুষের বিচরণ বেড়ে যাওয়ায় বনে প্রাণীদের বসবাসের পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
উপরিউক্ত কারণেই ভাওয়াল ও মধুপুর অঞ্চল থেকে হাতি অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!