জন্ম থেকেই মানুষ নানাভাবে প্রকৃতির উপর নির্ভরশীল। নৈতিক ও মানবিক শিক্ষার প্রাথমিক পাঠ আমরা আপন পরিবেশ ও প্রকৃতি থেকেই লাভ করি। অসীম আকাশ আমাদের উদারতার শিক্ষা দেয়। বাতাস নিরন্তর বয়ে চলার মধ্য দিয়ে কর্মপ্রেরণা জোগায়। পাহাড়ের বিশালতা আমাদের মহত্ত্ব অর্জনের উদ্দীপনা জোগায়। সূর্য আমাদের আপন শক্তিতে বলীয়ান হতে শিক্ষা দেয়, ত্যাগের মন্ত্রে উজ্জীবিত করে। চাঁদের মন ভোলানো মধুর হাসি দেখে আমরা মধুর ব্যবহারের শিক্ষা পাই। সবুজ বন শেখায় মনকে সজীব রাখতে। মাটি শেখায় সহনশীল হতে। পাথরের কাছ থেকে শিক্ষা লাভ করি দৃঢ়চিত্ত হওয়ার। এভাবে আমরা আমাদের চারপাশের সকল বস্তু ও ব্যক্তির কাছ থেকে শিক্ষা লাভ করি।
Related Question
View Allকর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে।
খোলা মাঠের উপদেশে দিল-খোলা হই তাই রে।
মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা।
নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র।
শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশমাত্র।
আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!