সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। (ভাব সম্প্রসারণ করুন)

Updated: 3 weeks ago
উত্তরঃ

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই

ভাব-সম্প্রসারণ: মানুষে মানুষে অনেক ধরনের বিভেদ-বৈষম্য থাকতে পারে। কিন্তু সামগ্রিক বিবেচনায় সবচেয়ে বড় সত্য হচ্ছে আমরা সবাই মানুষ।

সব মানুষ একই সৃষ্টিকর্তার সৃষ্টি। সৃষ্টির মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর একই জল-হাওয়ায় আমরা বেড়ে উঠি। আমাদের সবার রক্তের রং লাল। তাই মানুষ একে অন্যের ঘনিষ্ঠ আত্মীয়। ভৌগোলিকভাবে আমরা যে যেখানেই থাকি না কেন, অথবা আমরা যে যুগেরই মানুষ হই না কেন, আমাদের একটিই পরিচয় আমরা মানুষ। কখনো কখনো স্বার্থসিদ্ধির জন্য আমরা জাত-কুল-ধর্ম-বর্ণের পার্থক্য তৈরি করে মানুষকে দূরে ঠেলে দিই, এক দল আরেক দলকে ঘৃণা করি, পরস্পর হানাহানিতে লিপ্ত হই। কিন্তু এগুলো আসলে সাময়িক। প্রকৃত ব্যাপার হচ্ছে, আমরা একে অন্যের পরম সুহৃদ। আমাদের উচিত সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রাখা। প্রত্যেককে মানুষ হিসেবে মর্যাদা দেয়া এবং তার অধিকার সংরক্ষণে একনিষ্ঠ থাকা। মানুষের মধ্যে নারী-পুরুষ, শিক্ষিত-অশিক্ষিত, ধনী-দরিদ্র, ব্রাহ্মণ-শূদ্র, আশরাফ-আতরাফ, হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান, কেন্দ্রবাসী-প্রান্তবাসী এমন ভাগাভাগি কখনোই কাম্য হতে পারে না। তাতে মানবতার অবমাননা করা হয়। তাই আধুনিককালে এক বিশ্ব, এক জাতি চেতনার বিকাশ ঘটছে দ্রুত। মানব জাতির একই একাত্ম-ধারণা প্রতিষ্ঠিত হলে যুগে যুগে, দেশে দেশে মারামারি, যুদ্ধ-বিগ্রহ কমে আসবে। মানুষ সংঘাত-বিদ্বেষমুক্ত শান্তিপূর্ণ এক বিশ্ব প্রতিষ্ঠা করতে পারবে। সর্বত্র মনুষ্যত্বের জয়গাথা ঘোষিত হবে।

সব ধর্ম-বর্ণ-গোত্রের মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি দিয়ে, বিশুদ্ধভাবে ভালোবাসতে পারলেই বিশ্বে প্রার্থিত সুখ ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে।

25

Related Question

View All
উত্তরঃ

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র

মূলভাব : পৃথিবীর প্রতিটি মানুষ, প্রাণী, প্রকৃতি ও ঘটনা আমাদের জন্য শিক্ষার উৎস। জ্ঞান অর্জনের কোনো সীমা নেই; তাই সকলের কাছ থেকেই শেখার মানসিকতা থাকা উচিত।

সম্প্রসারিত ভাব : মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার্থী। শিক্ষা কেবল বিদ্যালয় বা বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; সমগ্র বিশ্বই মানুষের জন্য এক বিশাল পাঠশালা। মানুষের প্রতিটি অভিজ্ঞতা, সমাজ, সংস্কৃতি, প্রকৃতি, এমনকি সাধারণ মানুষ ও তাদের জীবনাচরণ থেকেও অনেক কিছু শেখা যায়। জ্ঞানী-গুণী ব্যক্তিদের পাশাপাশি কৃষক, শ্রমিক, জেলে, কারিগর—প্রত্যেকের কাছ থেকেই শিক্ষা গ্রহণ করা সম্ভব। প্রকৃত শিক্ষিত ব্যক্তি কখনো নিজেকে সর্বজ্ঞ মনে করেন না; বরং তিনি বিনয়ী হয়ে সকলের কাছ থেকে শেখার চেষ্টা করেন। কারণ জ্ঞানের কোনো শেষ নেই এবং প্রতিনিয়ত নতুন নতুন বিষয় আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। তাই মানুষের উচিত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বিশ্বকে একটি বৃহৎ শিক্ষালয় হিসেবে গ্রহণ করা এবং আজীবন জ্ঞানার্জনের সাধনায় নিয়োজিত থাকা।

মন্তব্য : জ্ঞান অর্জনের জন্য উদার মন ও শেখার আগ্রহ থাকা প্রয়োজন। যে ব্যক্তি সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে জানে, সে-ই প্রকৃত অর্থে জ্ঞানী ও সফল মানুষ।

23
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews