সবুজ ও আসাদ সহপাঠী। অসচ্ছল পরিবারে-চেষ্টা করেও কোনো চাকরি পাচ্ছে না। তাছাড়া তার বি সমস্যাও বিদ্যমান। অন্যদিকে, পড়ালেখা শেষে আসাদ চাকরির নিয়োগপত্র পায়। এর একটি তার নিজ জেলায় কিন্তু কম। অন্যটি দুর্গম এলাকায় তবে বেতন ও সুযোগ-সুবিধা সে কোনটিতে যোগদান করবে তা নিয়ে বেশ চিন্তিত।

Updated: 3 weeks ago
উত্তরঃ

প্রত্যাশিত বস্তু লাভে ব্যর্থ হওয়ার ফলে ব্যক্তির মানসিক অবস্থার যে বিপর্যয় ঘটে তাকে হতাশা বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

ব্যক্তির মানসিক চাপ হ্রাসে সামাজিক সহায়তা ও অনুপ্রেরণামূলক পরিবেশ প্রয়োজন।
বিভিন্ন সামাজিক কারণে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। যেমন-সামাজিকীকরণ প্রক্রিয়া, সামাজিক বৈষম্য, জাতিগত বিদ্বেষ, বর্ণবৈষম্য প্রভৃতি কারণে সৃষ্ট ব্যর্থতা ও উত্তেজনা। অন্যদিকে সামাজিক সহায়তা চাপ হ্রাস করে। সামাজিক নিরাপত্তা, আশ্বস্ততা ও অনুপ্রেরণা ব্যক্তির' বিপর্যস্ত জীবনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করে থাকে।
তাই চাপ হ্রাসে সামাজিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

সবুজের মধ্যে সৃষ্ট সমস্যার কারণসমূহ হলো পরিবেশগত ও ব্যক্তিগত উৎস।
পরিবেশগত প্রতিবন্ধকতার কারণে প্রেষণা পরিতৃপ্তিতে বাধার সৃষ্টি হতে পারে এবং এর ফলে ব্যক্তি হতাশাগ্রস্ত হলে তাকে হতাশার পরিবেশগত উৎস বলে। উদাহরণস্বরূপ, বনভোজনে যাবার সময় পথে গিয়ে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাওয়া। আবার ব‍্যক্তিগত বৈশিষ্ট্য বা গুণাবলির কারণে ব্যক্তির মধ্যে হতাশা সৃষ্টি হলে সেগুলোকে হতাশার ব্যক্তিগত উৎস বলে। শারীরিক বিকৃতি, পঙ্গুত্ব, কুৎসিত চেহারা, অন্ধত্ব, বধিরতা প্রভৃতি ব্যক্তিগত ত্রুটি প্রেষণার পরিতৃপ্তিতে বাধা দিলে হতাশার সৃষ্টি হয়।
উদ্দীপকের সবুজ অসচ্ছল পরিবারের সন্তান। বহু চেষ্টা করেও সে কোনো চাকরি পাচ্ছে না। এ সমস্যাটির কারণ হিসেবে পরিবেশগত উৎসকে দায়ী করা যায়। তাছাড়া তার কিছু শারীরিক সমস্যাও বিদ্যমান। এক্ষেত্রে সমস্যার কারণ হলো ব্যক্তিগত উৎস। পরিবেশগত ও ব্যক্তিগত কারণে সৃষ্ট সমস্যাসমূহ সবুজের ক্ষেত্রে হতাশাকে নির্দেশ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

আসাদের মধ্যে সৃষ্ট সমস্যা দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বকে নির্দেশ করেl
যখন কোনো ব্যক্তি এমন দুটি লক্ষ্যের মাঝখানে উপস্থিত হয় যে দুটি লক্ষ্যেরই ধনাত্মক ও ঋণাত্মক আকর্ষণ ক্ষমতা আছে- এ অবস্থায় দ্বিগুণ আকর্ষণ- বিকর্ষণ দ্বন্দ্ব সৃষ্টি হয়। ব্যক্তিকে এমন দুটি লক্ষ্যবস্তুর মধ্যে একটিকে বেছে নিতে হবে যে, দুটি লক্ষ্যেরই আকর্ষণীয় ও খারাপ দিক উভয়ই আছে। উদাহরণস্বরূপ বলা যায়- জায়েদের বাবা-মা কক্সবাজার বেড়াতে যাবে। আবার কিছুদিন পরেই জায়েদের বার্ষিক পরীক্ষা শুরু হবে। তাকে তাই বাড়িতে থেকে পড়াশুনা করতে হবে। দুইটি কাজের প্রত্যেকটির সাথেই আনন্দ ও কষ্ট জড়িত আছে। সুতরাং এ পরিস্থিতিতে জায়েদের মধ্যে দ্বৈত আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।
উদ্দীপকে দেখা যায়, আসাদ একত্রে দুটি চাকরির নিয়োগপত্র পায়। একটি তার নিজ জেলায় কিন্তু বেতন-ভাতা কম। অন্যটি দুর্গম এলাকায় তবে বেতন ও সুযোগ-সুবিধা বেশি। এ দুটি চাকরির প্রত্যেকটির সাথে সুবিধা ও অসুবিধা জড়িয়ে আছে। নিজ জেলায় থাকার সুবিধা নিতে গেলে বেতন কম হওয়ার দুশ্চিন্তা রয়েছে। আবার বেশি বেতনের আশায় দুর্গম এলাকায় চাকরি করতে গেলে নিজ জেলা ছেড়ে যাওয়ার দুঃখও রয়েছে। সুতরাং দেখা যাচ্ছে, আসাদের এরূপ পরিস্থিতিতে দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।
পরিশেষে বলা যায, দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের ক্ষেত্রে যেকোনো একটিকে বেছে নিলেও সুবিধা ও অসুবিধা উভয়কেই গ্রহণ করতে হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
4
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

মানসিক চাপ হলো পারিপার্শ্বিক পরিবেশ বা পরিস্থিতির প্রেক্ষিতে সৃষ্ট ব্যক্তির এমন এক ধরনের অবস্থা, যার দ্বারা সে মানসিক যন্ত্রণা বা পীড়নের সম্মুখীন হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
10
উত্তরঃ

ব্যক্তির অসহায়ত্বের ফলে হতাশার মতো নেতিবাচক অনুভূতি সৃষ্টি হয়। তাই অসহায়ত্ব ক্ষতিকর।
মানুষের চাহিদা পূরণের জন্য সার্বিক প্রচেষ্টা কোনো কিছু দ্বারা বাধা পেলে যে উত্তেজনার সৃষ্ট হয় তাকে হতাশা বা অসহায়ত্ব বলে। অসহায়ত্বের অবস্থায় পরিস্থিতি ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে থাকে। ফলে ব্যক্তি পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করে। এরূপ পরিস্থিতিতে ব্যক্তি হতাশ হয়ে পড়ে এবং বিভিন্ন ধংসাত্মক প্রতিক্রিয়া করে থাকে। তাই অসহায়ত্বকে ক্ষতিকর মানসিক অনভূতি বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
11
উত্তরঃ

দৃশ্যকল্প-১ এ পরিলক্ষিত দ্বন্দ্বটি হলো আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব।
আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বে একটি লক্ষ্যবস্তু থাকে, লক্ষ্যবস্তুটি একদিকে যেমন আকর্ষণ করে, অন্যদিকে তেমনি বিকর্ষণও করে। অর্থাৎ আকর্ষণীয় ও বর্জনীয় উভয় গুণই লক্ষ্যবস্তুতে বর্তমান থাকে। লক্ষ্যবস্তুটির আকর্ষণীয় গুণের কারণে ব্যক্তি এর দিকে অগ্রসর হয়। কিন্তু অগ্রসর হওয়ার সাথে সাথে ঋণাত্মক গুণটি বেশি শক্তিশালী হওয়ায় আবার তাকে অগ্রসর হওয়া `থেকে বিরত রাখে। ফলে ব্যক্তি হতাশ হয়ে পড়ে।
উদাহরণস্বরূপ- ভালো বেতনের একটি চাকরি পাওয়া গেছে। তবে চাকরিস্থল খাগড়াছড়ি জেলার শেষপ্রান্তে দুর্গম পাহাড়ি অঞ্চলে। ভালো বেতন একদিকে আকর্ষণ করছে অপরদিকে, দুর্গম অঞ্চল দূরে সরিয়ে দিচ্ছে। এরূপ একটি অবস্থাই আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
12
উত্তরঃ

দৃশ্যকল্প-২-এ মানসিক চাপ মোকাবেলার 'অবদমন' ও 'অপব্যাখ্যান বা যুক্তিসিদ্ধকরণ' কৌশলের প্রতি ইঙ্গিত করা হয়েছে যা ভিন্ন হলেও মূলত একই শ্রেণিভুক্ত।
তীব্র মানসিক চাপের ফলে আমাদের মনের ইচ্ছাগুলো নিজেদের কাছেই গ্রহণযোগ্য হয় না বা তৃপ্তি সাধন করা সম্ভব হয় না। এ ধরনের অগ্রহণযোগ্য কামনা-বাসনাকে ব্যক্তি স্বভাবতই জোরপূর্বক ভুলে থাকে বা অবচেতন মনে দাবিয়ে রাখে। এভাবে জোরপূর্বক ভুলে থাকা বা দাবিয়ে রাখার কাজটিকে অবদমন বলে। দৃশ্যকল্প-২ এর প্রথমাংশে এরূপ সংগতি বিধানের চরমতম ও নিকৃষ্টতম কৌশলের কথা বলা হয়েছে।
দৃশ্যকল্প-২ এর শেষাংশে নিজের ব্যর্থতাকে প্রতিষ্ঠিত করার জন্য উদ্ভট যুক্তি স্থাপনের মাধ্যমে নিজেকে রক্ষা করার কথা বলা হয়েছে। মূলত এটা হলো ব্যর্থতার পীড়াদায়ক গ্লানি থেকে মুক্তি লাভের জন্য অপব্যাখ্যার কৌশল ব্যবহার করা। উদাহরণস্বরূপ- বেশ কিছুদিন ধরে খেলছে এমন একজন খেলোয়াড়কে যদি দলের খেলোয়াড় হিসেবে মনোনীত করা না হয় তাহলে তাকে বলতে শোনা যায় 'আরে ভাই, অনেক বয়স হয়েছে, এখন কি আর ছেলেপেলেদের সাথে খেলা আমার সাজে।' মূলত এসব ক্ষেত্রে আমরা আমাদের অক্ষমতাকে ঢাকবার জন্য দুর্বল যুক্তির আশ্রয় নিয়ে অন্যের চোখে আমাদের আত্মমর্যাদা রক্ষা করার চেষ্টা করে থাকি।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উভয়ই আত্মরক্ষার কৌশল হলেও ভিন্ন। 'অবদমন' ও 'অপব্যাখ্যান

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
10
উত্তরঃ

মানসিক চাপ হলো পারিপার্শ্বিক পরিবেশ বা পরিস্থিতির প্রেক্ষিতে সৃষ্ট ব্যক্তির এমন এক ধরনের অবস্থা, যার দ্বারা সে মানসিক যন্ত্রণা বা পীড়নের সম্মুখীন হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
13
উত্তরঃ

ব্যক্তির মানসিক চাপ হ্রাসে সামাজিক সহায়তা ও অনুপ্রেরণামূলক পরিবেশ প্রয়োজন।
বিভিন্ন সামাজিক কারণে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। যেমন-সামাজিকীকরণ প্রক্রিয়া, সামাজিক বৈষম্য, জাতিগত বিদ্বেষ, বর্ণবৈষম্য প্রভৃতি কারণে সৃষ্ট ব্যর্থতা ও উত্তেজনা। অন্যদিকে সামাজিক সহায়তা চাপ হ্রাস করে। সামাজিক নিরাপত্তা, আশ্বস্ততা ও অনুপ্রেরণা ব্যক্তির বিপর্যস্ত জীবনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করে থাকে।
তাই চাপ হ্রাসে সামাজিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
9
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews