বাংলাদেশের সামাজিক মর্যাদা ও কার্যকলাপ ভূসম্পত্তির মালিকানার ওপর নির্ভরশীল।
নিজ গোত্রের বাইরে বিবাহকে বহির্বিবাহ ও নিজ গোত্রের মধ্যে বিবাহকে অন্তর্বিবাহ বলে।
নিজ গোত্রের বাইরে থেকে পাত্রপাত্রী নির্বাচন বাধ্যতামূলক হলে বা নিজ গোত্রের বাইরে বিবাহ সম্পাদন হলে তাকে বলে বহির্বিবাহ। নিজ গোষ্ঠী তথা গোত্রের মধ্য থেকে পাত্রপাত্রী নির্বাচন বাধ্যতামূলক হলে বা নিজ গোত্রের মধ্যে বিবাহ করলে তাকে অন্তর্বিবাহ বলে। অস্ট্রেলীয় সমাজে বহির্বিবাহ অলঙ্ঘনীয়।
তপুর তৈরিকৃত তালিকায় দেখা যায়, জৈবিক বা রক্ত সম্পর্কীয় জ্ঞাতিসম্পর্কের ভিত্তিতে জ্ঞাতিসম্পর্ককে মাতৃসূত্রীয় জ্ঞাতিসম্পর্ক ও পিতৃসূত্রীয় জ্ঞাতিসম্পর্ক এই দুই ভাগে ভাগ করা হয়েছে। এই অংশটি যথার্থ হয়েছে। কিন্তু কাল্পনিক জ্ঞাতিসম্পর্কের ভিত্তিতে জ্ঞাতিসম্পর্ককে ধর্মীয় সম্পর্ক ও স্বগোত্রসূচক জ্ঞাতিসম্পর্ক হিসেবে দেখানো হয়েছে যা সম্পূর্ণরূপে যথার্থ নয়। কেননা কাল্পনিক জ্ঞতিসম্পর্কের ভিত্তিতে জ্ঞাতিসম্পর্ককে ধর্মীয় সম্পর্ক এবং পাতানো সম্পর্ক এই দুই ভাগে ভাগ করা হয়। তাই বলা যায়, তপুর তৈরিকৃত তালিকাটি সম্পূর্ণরূপে যথার্থ না হলেও অনেকাংশেই তা যথার্থ।
উক্ত তালিকাটিকে পূর্ণাঙ্গ তালিকা বলে আখ্যায়িত করা যায় না। কেননা কতকগুলো ভিত্তি বা সূত্র অনুসরণ করে জ্ঞাতিসম্পর্কের প্রকারভেদ করা হয়। এগুলো হলো:
১. জৈবিক বা রক্ত সম্পর্কীয় জ্ঞাতিসম্পর্ক।
২. কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক এবং
৩. প্রথাগত জ্ঞাতিসম্পর্ক।
জৈবিক বা রক্ত সম্পর্কের ভিত্তিতে জ্ঞাতিসম্পর্ককে মাতৃসূত্রীয় ও পিতৃসূত্রীয় এই দুই ভাগে ভাগ করা হয়। আর এটি তালিকাতে উল্লেখ করা হয়েছে। আবার কাল্পনিক জ্ঞাতিসম্পর্কের ভিত্তিতে জ্ঞাতিসম্পর্ককে পাতানো সম্পর্ক ও ধর্মীয় সম্পর্ক এই ভাগে ভাগ করা হয়। কিন্তু উক্ত তালিকাতে বিষয়টি তপু যথার্থভাবে উল্লেখ করে নি। এছাড়াও প্রথাগত জ্ঞাতি সম্পর্কের ভিত্তিতে জ্ঞাতিসম্পর্ককে শ্রেণিমূলক জ্ঞাতিসম্পর্ক প্রথা ও বর্ণনামূলক জ্ঞাতিসম্পর্ক প্রথা এই দুই ভাগে ভাগ করা হয়। কিন্তু উত্ত তালিকাতে তপু এ বিষয়টি উল্লেখ করে নি। তাই বলা যায়, তপুর তৈরিকৃত জ্ঞাতিসম্পর্কের প্রকারভেদের তালিকাটি পূর্ণাক্তা নয়।
Related Question
View Allনৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত সূক্ষ্ম অনুভূতি।
আদিম সমাজে মানুষে মানুষে সহযোগিতার সম্পর্ক ছিল। আদিম সমাজে সংহতি ও সম্প্রীতিবোধ ছিল দৃঢ়। ঐ সময় সংগৃহীত খাদ্যদ্রব্য ও অন্যান্য জিনিসপত্র জ্ঞাতিগোষ্ঠীর মধ্যে দান ও উপহার হিসেবে লেনদেন চলত। জিনিসপত্র ক্রয় বা সঞ্চয় করে রাখার মন- মানসিকতা মানুষের মধ্যে গড়ে উঠে নি। এ ধরনের লেনদেন। সমাজের সংহতি রক্ষায় বেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্দীপকে মানিকের কাজের মধ্যে পরিবারের অর্থনৈতিক কার্যাবলির ইঙ্গিত পাওয়া যায়।
পরিবারের ভরণপোষণ করার জন্য আয় ও উৎপাদন করতে হয় এবং তা পরিবারের সদস্যদের মধ্যে বণ্টন করা হয়। আয়ের কিছু অংশ দুর্দিনের জন্য জমা করেও রাখা হয়। জীবন বিমা, শিল্পে লগ্নি, ব্যবসা, জমি ক্রয় অথবা চাকরি ইত্যাদি যেভাবেই হোক, কিছু না কিছু সঞ্চয় করতেই হয়। এসব আয় ব্যয় ও সঞ্চয় মূলত পরিবারের অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত। মানিক সংসারের অর্থ উপার্জনের জন্য একটি বেসরকারি অফিসে কাজ করে। আর এ কাজ পরিবারের অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত।
তাই বলা যায়, মানিকের কাজে পরিবারের অর্থনৈতিক কার্যাবলির ইঙ্গিত রয়েছে।
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানগুলো অর্থাৎ বিবাহ ও পরিবার সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত- আমি এ বক্তব্যের সাথে সম্পূর্ণভাবে একমত।
মানবসমাজের সবচেয়ে আদিম সংগঠন হলো পরিবার। প্রাচীনকালে পরিবারকে কেন্দ্র করেই মানবসমাজের সব কর্মকাণ্ড পরিচালিত হতো। সমাজবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান এবং এগুলোর কার্যক্রম সম্পর্কে আলোকপাত করে।
সমাজবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো পরিবার সমাজবিজ্ঞান। পরিবারের উৎপত্তি, বিবর্তন, বিকাশ, ধরন, পরিবর্তনশীল পরিবারের কার্যাবলি ও পরিবারের সমস্যা সম্পর্কে সমাজবিজ্ঞানের এ শাখায় আলোচনা করা হয়। তাছাড়া পরিবার গঠিত হওয়ার মূল ভিত্তি বিবাহ নিয়েও সমাজবিজ্ঞানের এ শাখা আলোচনা করে। বিবাহ সম্পর্কিত আলোচনায় স্থান, কাল ও পাত্রভেদে বিবাহের ধরন, প্রকৃতি, রীতিনীতি, আচার-অনুষ্ঠান প্রভৃতি বিষয় প্রাধান্য লাভ করে।
উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে, বিবাহ ও পরিবার নিশ্চিতভাবেই সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত।
বৈজ্ঞানিক পদ্ধতির মূল উদ্দেশ্য হলো সুসংবদ্ধ জ্ঞান আহরণ।
একটি সুনিয়ন্ত্রিত পরিবেশে দুই বা ততোধিক সামাজিক ঘটনা বা প্রপঞ্চের মধ্যে কার্য-কারণ সম্পর্ক নির্ণয় করার পদ্ধতিকে সমাজ গবেষণায় ব্যবহৃত পরীক্ষণ পদ্ধতি নামে অভিহিত করা হয়।
সমাজ গবেষণায় দুটি চলকের মধ্যকার সম্পর্কের রূপ-প্রকৃতি সম্পর্কে কোনো কল্পনা, যাচাই বা পরীক্ষা করে দেখার জন্য পরীক্ষণ পদ্ধতির সাহায্য নেয়া হয়। এর একটি চলক হলো স্বাধীন, যার প্রভাব লক্ষ করা যায় আরেকটি নির্ভরশীল চলকের ওপর। যেমন- পরিবার পরিকল্পনা কর্মসূচিকে স্বাধীন চলক এবং এর ফলে পরিবর্তনকে নির্ভরশীল চলক বলে আখ্যায়িত করা যায়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!