সমাজের অন্তর্ভুক্ত এমন একটি প্রত্যয় সম্পর্কে শ্রেণিশিক্ষক আলোচনা করলেন যা দ্বারা স্বীকৃত এবং প্রতিষ্ঠিত কতকগুলো পদ্ধতিকে বোঝায়। স্যার বিশেষভাবে বললেন যে, মানুষের প্রয়োজনেই প্রত্যয়টির জন্ম হয়েছে।

Updated: 9 months ago
উত্তরঃ

একটি বিশেষ সমাজের পেশাগত কাঠামোগত মৌলিক পরিবর্তনের ফলে সৃষ্ট গতিশীলতাই হলো কাঠামোগত গতিশীলতা।

উত্তরঃ

সমাজের অপেক্ষাকৃত নীচু স্তরের মানুষ অপেক্ষাকৃত উঁচু স্তরে উপনীত হওয়ার উদ্দেশ্যে উঁচু স্তরভুক্ত ব্যক্তিবর্গের আচার-ব্যবহার, রীতিনীতি প্রভৃতি জীবনযাপনের রীতি অনুকরণে আগ্রহী হতে পারে। এভাবে ঊর্ধ্বমুখী উলম্ব গতিশীলতা সৃষ্টি হয়। আবার সমাজের উঁচু স্তরের জনগণ যদি সেই স্তরের আচার-আচরণ থেকে বিচ্যুত হয় তাহলে সামাজিক মর্যাদার হানি ঘটে সেক্ষেত্রে অধঃমুখী উলম্ব সামাজিক গতিশীলতার সৃষ্টি হয়।

উত্তরঃ

জাউদ্দীপকে প্রতিষ্ঠানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কারণ প্রতিষ্ঠান হলো স্বীকৃত এবং প্রতিষ্ঠিত কতকগুলো পদ্ধতি।

প্রতিষ্ঠান শব্দটি ইংরেজি 'Institution' শব্দটির বাংলা প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়। সাধারণভাবে প্রতিষ্ঠান বলতে সামাজিক সংগঠনকে বোঝায়। কিন্তু সমাজবিজ্ঞানে প্রতিষ্ঠান শব্দটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সাধারণত সমাজবদ্ধ জীবনযাপন করতে গিয়ে মানুষ যে সমস্ত স্থায়ী সংঘ সংগঠন তৈরি করে তা কতকগুলো কার্যপদ্ধতি বা নিয়মবিধি মেনে চলার মাধ্যমে আপন ক্রিয়াকর্ম চালায়। কালক্রমে সামাজিক সংঘসমূহ অনুসৃত এসব কার্যপদ্ধতি বা নিয়মনীতি স্থায়ী রূপ লাভ করলে সেগুলো প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়।

উদ্দীপকে শ্রেণিশিক্ষক সমাজবিজ্ঞানের এমন একটি প্রত্যয়ের কথা বলেছেন যা স্বীকৃত এবং প্রতিষ্ঠিত কতগুলো পদ্ধতিকে বোঝায়। আর এ বিষয়টি পাঠ্যবইয়ে উল্লিখিত প্রতিষ্ঠান প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে সমাজবিজ্ঞানের অন্যতম প্রত্যয় প্রতিষ্ঠানের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তরঃ

উদ্দীপকে নির্দেশিত প্রত্যয় তথা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ নিচে তালিকা আকারে উপস্থাপন করা হলো:
১. প্রতিষ্ঠান হলো সমাজস্থ ব্যক্তিদের পারস্পরিক সম্পর্ক ও আচার-আচরণ নিয়ন্ত্রণে রাখার উপায় বিশেষ।
২. প্রতিষ্ঠানগুলো সমাজস্থ ব্যক্তিদের প্রয়োজনভিত্তিক যৌথ কার্যকলাপের ওপর নির্ভরশীল।
৩. কতকগুলো প্রতীকী বিষয় সামাজিক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকে, যা বাস্তব এবং অবাস্তব দুই-ই হওয়া সম্ভব।
৪. সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন উপায়সমূহের সাথে তুলনায় প্রতিষ্ঠানগুলোর স্থায়িত্ব বেশি।
৫. সমাজস্থ ব্যক্তিদের প্রাথমিক প্রয়োজন পূরণের উদ্দেশ্যে প্রতিষ্ঠানগুলো গঠন করা হয়।
৬. প্রতিষ্ঠানের সাথে যেসব নিয়মনীতি সংযুক্ত থাকে তা ব্যক্তি মেনে চলতে বাধ্য।
৭. সামাজিক নিয়ন্ত্রণের উপায় হিসেবে যেমন প্রতিষ্ঠান বিদ্যমান, তেমনি প্রচলিত প্রথা ও মতবাদের ওপর ভিত্তি করে কতকগুলো প্রতিবিধানের ব্যবস্থাও বর্তমানে থাকে।
৮. প্রতিষ্ঠানের রয়েছে কতকগুলো কার্যপ্রণালি যা প্রথা ও ভাবাদর্শের ভিত্তিতে গঠিত হয়।

197
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

জনসাধারণের পেশা ভৌগোলিক প্রভাবে নির্ধারিত হয় এবং তা সমাজজীবনকে প্রভাবিত করে।

ভৌগোলিক কারণে বাংলাদেশ পাট উৎপাদনের জন্য বিখ্যাত। শীতলক্ষ্যার উপকূলে ডেমরা অঞ্চলে তাঁত শিল্প গড়ে উঠেছে। বিশেষজ্ঞদের অভিমত হলো যে, শীতলক্ষ্যার পানির প্রভাবে এ অঞ্চলের আবহাওয়া তাঁত-সুতার নমনীয়তা বাড়িয়ে দেয়। ফলে তাঁতিদের সুতিবস্ত্র বয়নে সুবিধা হয়। বাংলাদেশের সিলেটে ও আসামে গড়ে ওঠেছে চা শিল্প। এই শিল্পের মাধ্যমেও মানুষ জীবিকা নির্বাহ করে, আর এসব শিল্পের উৎপাদনে ভূমিকা রাখছে 'ভৌগোলিক পরিবেশ'।

639
উত্তরঃ

উদ্দীপকের জমির আলীর বক্তব্যটি সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম বাহন ধর্মকে ইঙ্গিত করে। সামাজিক নিয়ন্ত্রণে এর ভূমিকা অনস্বীকার্য। 

সামাজিক নিয়ন্ত্রণে ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি ধর্মেরই সর্বজনীন আবেদন থাকে যা মানুষকে ন্যায়ের পথে এগিয়ে যেতে এবং অন্যায় থেকে দূরে থাকতে উৎসাহ যোগায়। ধর্মীয় বিধান মানুষকে সৎ, সত্যবাদী, কর্তব্যপরায়ণ, উদার ও পরোপকারী হওয়ার শিক্ষা দেয়। ফলে মানুষ ধর্মীয় প্রভাবে প্রভাবিত হয়ে অপরাধ ও অন্যায়মুক্ত জীবন গঠনে প্রয়াসী হয়।

ধর্ম মানুষকে নীতি আদর্শ মেনে চলতে একটি নির্দিষ্ট ধারায় পরিচালিত করে। কারণ পৃথিবীতে প্রচলিত প্রায় সব ধর্মেই ইহজগতে সৎকর্মের মাধ্যমে পরজগতে অনন্ত সুখের ধারণা দেওয়া হয়েছে। সাথে সাথে অসৎকর্মের শাস্তির কথাও বলা হয়েছে। ফলে পরজগতে সুখের প্রত্যাশা ও শাস্তির ভয় মানুষকে অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রিত আচরণ করতে অনুপ্রাণিত করে।

উদ্দীপকের জমির আলী শ্রমিকদের চুরি করা থেকে বিরত করে বলেন, 'আল্লাহ সব দেখছেন। আসেন আমরা চুরি না করে ন্যায্য মজুরির জন্য আন্দোলন করি।' তার এ বক্তব্য সামাজিক নিয়ন্ত্রণের বাহন ধর্মের ইঙ্গিতবহ। তাই এ কথা সন্দেহাতীতভাবে বলা যায়, সামাজিক নিয়ন্ত্রণে ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

289

285
উত্তরঃ

ক্রিয়াবাদের জনক ডুর্খেইম তার ক্রিয়াবাদের ব্যাখ্যায় সমাজকে জীবদেহের সাথে তুলনা করেন।

একটি জীব বা একজন ব্যক্তিমানুষের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ থাকে এবং জীবদেহ বা ব্যক্তিমানুষকে সচল রাখার জন্য তার অঙ্গ- প্রত্যঙ্গগুলো বিভিন্ন কাজ সম্পাদন করে। অঙ্গ-প্রত্যঙ্গগুলো তাদের কর্ম সঠিকভাবে সম্পাদন করলেই ব্যক্তিমানুষ সচল থাকে। তেমনি সমাজেরও থাকে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বা অংশ। সমাজ সচল থাকে তখনই যখন সমাজের অভ্যন্তরে প্রতিষ্ঠানসমূহ ও ব্যক্তিবর্গ নিজ নিজ কর্ম ও দায়িত্ব পালন করে।

1.5k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews