সম্প্রতি আমেরিকায় অনুষ্ঠিত বোস্টন ম্যারাথনে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত ও নিহত হন। এ খবর মুহূর্তের মধ্যে সারা বিশ্বে একযোগে গণমাধ্যমে প্রচারিত হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা 'এফবিআই' গোপন ক্যামেরা ও উচ্চ প্রযুক্তির সহায়তায় দুজন সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করতে পেরেছে।

Updated: 9 months ago
উত্তরঃ

সামাজিকীকরণ একটি আজীবন প্রক্রিয়া।

উত্তরঃ

তথ্য প্রযুক্তি হলো তথ্য আদান-প্রদানের কৃৎকৌশল।

প্রকৃতপক্ষে তথ্য ও প্রযুক্তি এক ধরনের একীভূত যোগাযোগ ব্যবস্থা। এটি টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক ও তথ্য সম্পর্কিত এন্টারপ্রাইজ, সফটওয়্যার, হার্ডওয়‍্যার, তথ্য সংরক্ষণ, অডিও-ভিডিও সিস্টেম ইত্যাদির সমন্বয়ে গঠিত এমন এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজে তথ্য গ্রহণ, সংরক্ষণ, সঞ্চালন ও বিশ্লেষণ করতে পারেন।

উত্তরঃ

উদ্দীপকের ঘটনায় মুহূর্তেই সারা বিশ্বে খবর প্রচারিত হওয়ার প্রক্রিয়াটি বিশ্বায়নে তথ্যপ্রযুক্তির প্রভাবকে ইজিাত করে।

বর্তমান বিশ্বের অন্যতম প্রধান আলোচিত একটি বিষয় হলো বিশ্বায়ন বা Globalization। এটি এমন একটি প্রক্রিয়া যা সারা বিশ্বের সকল মানুষকে জাতি রাষ্ট্রের সীমানার ঊর্ধ্বে এক 'বৈশ্বিক গ্রাম' এনে দিয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বায়নে বাস্তব রূপ এনে দিয়েছে। বিশ্বায়নের ফলে আজ সারা বিশ্বের মানুষ যেন একটি পরিবারের সদস্য। পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের সাথে ঘরে বসে যোগাযোগ করা সম্ভব হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে। স্যাটেলাইট প্রযুক্তি, কেবল প্রযুক্তি, ডিজিটাল প্রযুক্তি, অপটিক্যাল ফাইবার, ইন্টারনেট প্রভৃতি আবিষ্কার এবং উদ্ভাবন বিশ্বব্যাপী তথ্য যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। মানুষের জীবনের প্রতিটি বিষয় এখন তথ্য ও প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্তের কম্পিউটার থেকে অন্য প্রান্তের আর একটি কম্পিউটারে ছবিসহ যাবতীয় তথ্য দ্রুত প্রেরণ করা যায়। পৃথিবীর যেকোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনা মুহূর্তে পৌঁছে যায় সবার কাছে। বিশ্বায়নের যুগে নিরাপত্তাকে আরও জোরদার করতে ব্যবহৃত হয় গোপন ক্যামেরা।

উদ্দীপকে দেখা যায়, আমেরিকার বোস্টন ম্যারাথনে দুবৃত্তরা বোমা হামলা চালানোর সাথে সাথে তা সারা বিশ্বের গণমাধ্যমে প্রকাশিত হয় এবং এফবিআই গোপন ক্যামেরা ও উচ্চ প্রযুক্তির সহায়তায় দুজন সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করে যা বিশ্বায়নের ফলে সম্ভব হয়েছে।

উত্তরঃ

সামাজিকীকরণের ক্ষেত্রে উদ্দীপক দ্বারা ইঙ্গিতকৃত বিষয় তথা বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির প্রভাব ছকের মাধ্যমে উপস্থাপন করা হলো-

বিশ্বায়নতথ্য ও প্রযুক্তি
বিশ্বায়ন হলো কোনো কিছু স্থানিক থেকে বৈশ্বিক রূপ লাভ করা। বিশ্বায়িত সমাজে ব্যক্তি প্রতিমুহূর্তে নবতর এবং ভিন্নতর অভিজ্ঞতার মধ্যদিয়ে অগ্রসর হয়। ফলে ব্যক্তির মধ্যে ব্যক্তির ভূমিকা, সামাজিক পরিচয়, ব্যক্তিত্ব সচেতনতা ইত্যাদি বিষয় সম্পর্কে নতুন ধরনের উপলব্ধি জাগ্রত হয়, যা সামাজিকীকরণে সহায়তা করে। বিশ্বায়নের ফলে মানুষের কর্ম, পেশা নির্বাচন, দক্ষতা অর্জন ইত্যাদি ক্ষেত্রে ঐতিহ্যগত ধারণাগুলো ক্রমাগতভাবে বদলে যাচ্ছে। এই পরিবর্তিত ধারণা সামাজিকীকরণে প্রভাব বিস্তার করছে।তথ্য ও প্রযুক্তির বিকাশ সাধনের সাথে সামাজিকীকরণ প্রক্রিয়া গভীরভাবে সম্পর্কযুক্ত। স্যাটেলাইট প্রযুক্তির আবিষ্কার, কেবল প্রযুক্তি, অপটিক্যাল ফাইবার, ইন্টারনেট প্রভৃতি আবিষ্কার এবং উদ্ভাবন বিশ্বব্যাপী তথ্য যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। সাম্প্রতিককালে সমাজজীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ও তাৎপর্য বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে। কারণ মানুষের জীবনে প্রতিটি বিষয় এখন প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে যা শিশুর সামাজিকীকরণেও যথেষ্ট প্রভাব ফেলছে।

উপরোক্ত ছকের আলোকে বলতে পারি যে, বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তি সামাজিকীকরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

90

Related Question

View All
উত্তরঃ

ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমকে ক্রিয়াবাদের জনক বলা হয়।

1.4k
উত্তরঃ

শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়, শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত 'শাস' ধাতু থেকে। এর অর্থ হলো শাসন করা, শৃঙ্খলিত করা, নিয়ন্ত্রিত করা, শিক্ষা দেওয়া বা নির্দেশনা দেওয়া। অর্থাৎ বাংলা ভাষায় আমরা যে শিক্ষা কথাটা ব্যবহার করি, তা বিশেষভাবে শিক্ষা কৌশলকেই বোঝায়।

289
উত্তরঃ

সামাজিকীকরণের ক্ষেত্রে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠান তথা শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।

সামাজিকীকরণের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান খুবই প্রয়োজনীয় ভূমিকা পালন করে থাকে। পরিবার থেকে গঠিত মৌলিক ব্যক্তিত্ব সহযোগে শিশুরা শিক্ষা

প্রতিষ্ঠানে আসে। সেখানে নতুন পরিবেশে নানা নিয়ম-কানুনের মধ্যে নতুন সহপাঠী ও অন্যান্যদের সাথে খাপ-খাইয়ে চলতে হয়। শিশুর মূল্যবোধ সৃষ্টিতে পরিবারের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রম, শিক্ষকদের ব্যক্তিত্ব, নৈতিকতা ইত্যাদি শিশুর মূল্যবোধ বিকাশে সহায়ক হয়।

শিক্ষা প্রতিষ্ঠানে প্রচলিত শিক্ষাব্যবস্থা নানা প্রকারের হলে শিশুর ব্যক্তিত্বও নানাভাবে গড়ে ওঠে। যেমন- আমাদের দেশেও প্রচলিত শিক্ষাব্যবস্থা ভিন্ন ভিন্ন। তাই ব্যক্তির সামাজিকীকরণের ধরনও বিভিন্ন রকম পরিলক্ষিত হচ্ছে।

অতএব আমরা বলতে পারি যে, সামাজিকীকরণের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য।

261
উত্তরঃ

উদ্দীপকে অন্যতম সামাজিক সমস্যা 'নিরক্ষরতা' সম্পর্কে আলোকপাত করা হয়েছে। সমাজে নিরক্ষরতার মতো সমস্যা অনুসন্ধানের ক্ষেত্রে সমাজবিজ্ঞানের যে গবেষণা পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে তা হলো সামাজিক জরিপ পদ্ধতি।

সামাজিক গবেষণার জন্য যে সমস্ত পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে তার মধ্যে সামাজিক জরিপ অন্যতম। জরিপ কথাটির অর্থ হচ্ছে কোনো কিছু সরেজমিনে পরিমাপ বা নিরূপণ করা। কোনো সমাজের অবস্থা সম্পর্কে বিভিন্ন কৌশলে তথ্যাবলি সংগ্রহ, তথ্যাবলির ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুসন্ধান ও সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রক্রিয়া হচ্ছে জরিপ পদ্ধতি। সমাজের বিভিন্ন বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ, তথ্য বাছাই, তথ্য যাচাই ইত্যাদি ক্ষেত্রে জরিপ একটি কার্যকরী পদ্ধতি। বস্তুত জরিপ পদ্ধতির সাহায্যে কোনো একটি বিষয়ের সামগ্রিক চিত্র লাভ করা সম্ভব। সামাজিক জরিপ সামাজিক অনুসন্ধানের একটি পদ্ধতি যা বর্ণনা, বিবরণ, উদ্‌ঘাটন ও ব্যাখ্যামূলক বিভিন্ন সামাজিক তথ্য সরবরাহ করে। এছাড়া উন্নয়নমূলক সামাজিক কর্মসূচির পূর্বশর্ত হিসেবে কাজ করে।

অতএব আমরা বলতে পারি যে, নিরক্ষরতার মতো সামাজিক সমস্যার অনুসন্ধানের ক্ষেত্রে সামাজিক জরিপ পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে।

360
উত্তরঃ

বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমগ্র বিশ্বকে একীভূত করা হয়।

বিশ্বায়নের মূল লক্ষ্য হচ্ছে পৃথিবীর সকল দেশকে একটি ছাতার নিচে। সমবেত করা। মূলত তিনটি লক্ষ্যকে সামনে রেখেই বিশ্বায়নের পথচলা। (১) তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ (২) আন্তর্জাতিক শ্রম বাজার এবং (৩) উৎপাদিত পণ্যের অবাধ প্রবাহ। সাধারণত সারাবিশ্বে এই তিনটি বিষয়ের অবাধ প্রচলন উপস্থিতি থাকলেই সেই প্রক্রিয়াকে বিশ্বায়ন বলে আখ্যায়িত করা যেতে পারে।

644
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews