to;rahim@gmail.com
bcc;
cc;
subject:
প্রিয় সজল,
শুভেচ্ছা নিও। আশা করি বাসার সবাইকে নিয়ে ভালো আছ। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। গতকাল তোমার চিঠি পেয়েছি। এভাবে মাঝে মাঝে লিখে খবরাখবর নিলে খুব ভালো লাগে।
পরীক্ষার ঝামেলা শেষ হওয়ায় আমি বিভিন্ন বই পড়েই সময় কাটাচ্ছি। সর্বশেষ পড়েছি কবি আল মাহমুদের 'দ্বিতীয় ভাঙন' কাব্যগ্রন্থটি। তাঁর কবিতা বেশ সাবলীল, তাতে মাটির গন্ধ পাওয়া যায়। জীবনানন্দ দাশের কবিতায় উঠে এসেছিল বাংলার প্রকৃতি, জসীমউদ্দীনের কবিতায় লোকজ উপাদান। কিন্তু আল মাহমুদ হেঁটেছেন ভিন্ন পথে। তাঁর কবিতায় নিয়ে এসেছেন লোকজ শব্দের ব্যবহার এবং তিনি অত্যন্ত সার্থকভাবে এ কাজটি করেছেন। 'লোক-লোকান্তর' থেকে 'সোনালী কাবিন' পর্যন্ত আসার পর 'বখতিয়ারের ঘোড়া'য় তাঁর যে পরিবর্তন লক্ষ করি 'দ্বিতীয় ভাঙন'-এ তারই প্রতিধ্বনি উচ্চারিত হয়েছে। একবার পড়লে মুগ্ধ হয়ে বার বার পড়তে ইচ্ছে হয়। উল্লেখযোগ্য কয়েকটি কবিতার নাম উল্লেখ না করলেই নয়, যেমন: 'দ্বিতীয় ভাঙন', 'কবিতার কথা', 'বাতাসের মুখে লাগাম' ও 'হুদহুদ পাখির কৈফিয়ত'। এসব কবিতা এখন আমার কণ্ঠস্থ। অনেকদিন পর কবিতায় শিকড়ের সন্ধান পেলাম, যা না পড়লে কখনো অনুভব করতে পারবে না।
আজ আর লিখছি না। ভালো থেকো এবং চিঠির উত্তর দিও। তোমার বাবা-মাকে আমার সালাম ও ছোট ভাইকে স্নেহ দিও।
ইতি-
তোমার ভালোবাসার
সজীব
Related Question
View All
To : orkid@gmail.com Cc : Bcc : Subject : Personal letter প্রিয় অর্কিড, আগামী ১৮ এপ্রিল ২০১৮ (৫ বৈশাখ, ১৪২৫) সোমবার আমার বড় বোনের বিয়ে। এ বিয়েতে উপস্থিত থেকে বর- কনেকে দোয়া করার জন্য তোমার বাড়ির সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার বড় আপাকে তোমার মনে আছে নিশ্চয়ই। এসএসসি পরীক্ষার সময় তোমার গাল টিপে মাথায় হাত বুলিয়ে যিনি আদর ও দোয়া করেছিলেন, সেই আপার বিয়ে। আপা নিজে তোমার কথা বলেছেন। তুমি দুদিন আগেই আমাদের বাসায় চলে আসবে। অনেক কাজ আছে সেগুলো তোমাকে সঙ্গে নিয়েই করতে হবে। তুমি থাকলে অনেক মজা হবে, অনেক আনন্দ করা যাবে। আপার বর সদ্য চাকরি পাওয়া একজন ইঞ্জিনিয়ার। তার সঙ্গেও খাতির জমাতে হবে। এ কাজটা তুমি ভালো পার। কাজেই তোমার উপস্থিতি অত্যাবশ্যক। ভালো থেকো। তোমার বন্ধু নিবিড়
|
to:abc@gmail.com
bcc;
cc;
subject: পিতৃবিয়োগে সমবেদনা,
তোমার বাবার মৃত্যুর মর্মান্তিক সংবাদ বহন করে আসা চিঠিটি পেয়ে আমি স্বজন হারানোর বেদনা অনুভব করছি একইসঙ্গে তোমার বেদনাহত মুখখানিও আমার চোখের সামনে ভেসে উঠছে। আমার মনের অবস্থার পরিপ্রেক্ষিতে অনুভব করলাম পিতৃবিয়োগের ঘটনাটি তোমার জন্যে কতখানি দুঃখের এবং বেদনার। এত তাড়াতাড়ি তিনি আমাদের ছেড়ে চলে যাবেন এটা যে আমি ভাবতেও পারি নি। কিন্তু মৃত্যু কাউকে বলে কয়ে আসে না বলে চিরন্তন এ সত্যে মেনে নিতেই হয়। তাছাড়া তুমি তো জান, 'সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে'- এটাও চিরন্তন সত্য তাই ধৈর্য ধারণ করা ছাড়া কী-ই বা করার আছে। বিপদের সময় ধৈর্য ধারণ করাই প্রতিটি মানুষের জন্যে মঙ্গলজনক পরম করুণাময়ের কাছে শুধু এটাই দোয়া করছি, তুমি যেন জীবনের এই বুক-ভাঙা ঘটনার শোক কাটিয়ে উঠতে পার। বন্ধু, এই চরম বিপদের দিনে তোমাকে ভেঙে পড়লে চলবে না। একদিন সবাইকেই এই পৃথিবীর মায়া ত্যাগ করছে হয়। জীবনের এই চরম সত্যকে উপলব্ধি করে তোমার মনোবল বৃদ্ধি কর। তুমি পরিবারের বড় ছেলে, তাই তোমার ভেঙে পড়লে চলবে না, তোমার ছোট দু ভাই-বোনের দায়িত্ব এখন তোমাকেই নিতে হবে। তোমার আব্বু যে সম্পত্তি রেখে গেছেন তা যদি সুষ্ঠুভাবে কাজে লাগানো যায় তবে তোমাদের কোনো বিপদ হবে না বলেই আমার বিশ্বাস। তোমার ওপর এখন গুরুদায়িত্ব, এ-কথা স্মরণ রেখে চললে তুমি তোমার কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। তোমার আম্মুর কাছ থেকে পরামর্শ নেবে এবং তাঁর বাধ্য হয়ে থাকবে। যদিও এসব কথার প্রয়োজন নেই, কারণ তোমার মতো সৎ এবং নিষ্ঠাবান ছেলের জন্যে বিপদ বেশিক্ষণ স্থায়ী হওয়ার কথা নয়। দোয়া করি, দ্রুত তুমি তোমার দুঃখ-বেদনাকে অতিক্রম করে পড়াশোনায় মন দিতে পারবে। আমি তোমার আব্বার রুহের মাগফেরাত কামনা করি। আব্বু-আম্মুও এ ঘটনা জেনে খুবই মর্মাহত হয়েছেন।
আমাকে নিয়ে আগামী শুক্রবারেই আব্বু তোমাদের দেখতে যাবেন বলে জানিয়েছেন। তুমি ভালো থেকো।
ইতি
ইনজামামুল
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!