কোনো দেশের মোট জনসংখ্যা এবং মোট ভূমির পরিমাণ বা আয়তনের যে অনুপাত তা জনবসতির ঘনত্ব। পৃথিবীর এবং পৃথিবীর বিভিন্ন দেশের জনবসতির ঘনত্ব জানতে হলে মোট জনসংখ্যা ও দেশের আয়তন জানতে হবে।
জনসংখ্যার ঘনত্ব = মোট জনসংখ্যা
মোট ভূমির আয়তন
সাধারণ ০-১৮ বছর বয়সের শিশু এবং ৬৫ বছরের ঊর্ধ্বে বয়সের জনসংখ্যাকে নির্ভরশীল জনসংখ্যা বলে। বাকিদের কর্মক্ষম জনসংখ্যা হিসেবে ধরা হয়।
সাধারণত যেসব লোক কর্মক্ষম নয় অন্যের উপর নির্ভরশীল থাকে তাদেরকে নির্ভরশীল জনসংখ্যা বলে। উন্নয়নশীল দেশে নির্ভরশীল জনসংখ্যা বেশি।
উদ্দীপক অনুসারে সিরিয়া থেকে গ্রিস, হাঙ্গেরি, সাইপ্রাস প্রভৃতি দেশে চলে যাওয়া এক ধরনের বলপূর্বক অভিগমন।
উদ্দীপকের বলপূর্বক অভিগমন মূলত বিকর্ষণমূলক অভিগমন। প্রত্যক্ষ রাজনৈতিক চাপের মুখে কিংবা পরোক্ষভাবে অর্থনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টির মাধ্যমে মানুষ বাধ্য হয়ে যে অভিগমন করে তাকে বলপূর্বক অভিগমন বলে। গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্যের কারণে বা যুদ্ধের কারণে কেউ যদি অভিগমন করে তবে তাকে বলপূর্বক অভিগমন বলে। সিরিয়ার জনগণ যুদ্ধসংক্রান্ত কারণে বলপূর্বক অভিগমনে বাধ্য হয়েছে। এদের মধ্যে যারা উক্ত দেশগুলোতে স্থায়ীভাবে বসবাসের জন্য থেকে যাবে তারা উদ্বাস্তু হিসেবে পরিগণিত হবে এবং যারা সুযোগমতো সিরিয়ায় ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছে তারা শরণার্থী হিসেবে পরিচিতি পাবে। সুতরাং বলা যায়, সিরিয়দের উল্লিখিত দেশগুলোতে আশ্রয় গ্রহণ বলপূর্বক অভিগমন।
উদ্দীপক অনুসারে দেশগুলোতে বলপূর্বক অভিগমন সংঘটিত হয়েছে। এরূপ অভিগমনের ফলে দেশগুলোতে যে ধরনের জনবৈশিষ্ট্যগত প্রভাব পড়তে পারে নিম্নে তা বিশ্লেষণ করা হলো।
অভিগমনের ফলে উৎসস্থলে জনসংখ্যা কমে এবং গন্তব্যস্থলে মোট জনসংখ্যার পরিবর্তন হয়। শিক্ষিত, যুবক ও পেশাজীবীর অভিগমন করলে গন্তব্যস্থলে জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন হয়। এর ফলে উভয় স্থানের জনসংখ্যার নারী পুরুষ অনুপাত ও নির্ভরশীলতার অনুপাত ব্যাপক পরিবর্তিত হয়।
অনেক সময় শিক্ষিত ও মেধাবী শ্রেণীর লোক অভিগমন করে আর দেশে ফিরে আসে না। এতে দেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়।
সুতরাং, সিরিয়া থেকে জনগণ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশ গ্রিস, হাঙ্গেরি, সাইপ্রাস প্রভৃতি দেশে অভিগমনের ফলে উক্ত দেশগুলোতে জনবৈশিষ্ট্যগত প্রভাব পড়বে।
Related Question
View Allনিজের বাসস্থান ছেড়ে অন্য স্থানে গিয়ে স্থায়ীভাবে বসবাস (গ্রাম থেকে শহরে বা এক দেশ থেকে অন্য দেশে) করাই অভিবাসন।
বলপূর্বক অভিগমনে কিছু মানুষ শরণার্থী হয়।
বলপূর্বক অভিগমনে যথা- গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্য বা যুদ্ধের কারণে যে সমস্ত ব্যক্তি কোনো স্থানে সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগমত স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদেরকে শরণার্থী বলে। যেমন- কক্সবাজারে মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!