সম্যক কর্ম কী? (জ্ঞানমূলক)

Updated: 1 year ago
উত্তরঃ

সম্যক কর্ম হচ্ছে সঠিক ও কুশলকর্ম।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
137

জগৎ দুঃখময়। কঠোর তপস্যা কিংবা ভোগবিলাস দ্বারা দুঃখ থেকে মুক্তি লাভ সম্ভব নয়। বুদ্ধ দুঃখ নিরোধের উপায় হিসেবে আর্য অষ্টাঙ্গিক মার্গ দেশনা করেছেন। এটিকে মধ্যম পথ বলা হয়। তৃষ্ণাই দুঃখের কারণ। তৃষ্ণার কারণে মানুষ বার বার জন্মগ্রহণ করে জরা, ব্যাধি, মৃত্যু প্রভৃতি দুঃখ ভোগ করে থাকে। আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন দ্বারা তৃষ্ণা ক্ষয় করে নির্বাণ লাভ করা যায়। যিনি নির্বাণ লাভ করেন তিনি জন্মগ্রহণ করেন না। যিনি জন্মগ্রহণ করেন না তিনি জরা, ব্যাধি, মৃত্যু প্রভৃতি দুঃখ ভোগ করেন না। তাই সকলের দুঃখ নিরোধের উপায় আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। এ অধ্যায়ে আমরা আর্য অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে পড়ব।

এ অধ্যায় শেষে আমরা -

  • আর্য অষ্টাঙ্গিক মার্গ বর্ণনা করতে পারব।
  • দুঃখ নিরোধের উপায় ব্যাখ্যা করতে পারব।
  • আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলনের ধর্মীয় গুরুত্ব মূল্যায়ন করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

চিত্তের একাগ্রতা সাধনই সম্যক সমাধি। চঞ্চল বিত্তকে সংঘত করার প্রচেষ্টাই হচ্ছে সমাধি। চিত্ত সংযত না বলে কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন সম্ভব নয়। তাই সকলকে সমাধি চর্চা করা উচিত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
277
উত্তরঃ

উদ্দীপকে সুমনের আচরণে আর্য অষ্টাঙ্গিক মার্গের সম্যক কর্ম অঙ্গটি লঙ্ঘিত হয়েছে।

সঠিক কুশলকর্মই হলো সম্যক কর্ম। যে কর্ম নিজের ও অন্যের মঙ্গল সাধন করে; ক্ষতি করে না তাই সম্যক কর্ম। প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা ভাষণ, মাদকদ্রব্য সেবন প্রভৃতি সম্যক কর্মের লঙ্ঘন। মিথ্যা কথা বলে মানুষের সাথে প্রতারণা করলে সম্যক কর্মের লঙ্ঘন হয়। এছাড়া নেশাজাতীয় দ্রব্য সেবন করলেও সম্যক কর্মের লঙ্ঘন হয়।

উদ্দীপকে লক্ষ করা যায়, সুমন কাজকর্মে মিথ্যার আশ্রয় নেয়। সে মিথ্যা বলে মানুষের সাথে প্রতারণা করে। নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে।  সুতরাং সুমনের কাজকর্ম স্পষ্টই আর্য অষ্টাঙ্গিক মার্গের সম্যক কর্মের লঙ্ঘন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
152
উত্তরঃ

উদ্দীপকে রুমনের কর্মটি আর্য অষ্টাঙ্গিক মার্গের সম্যক জীবিকার সাথে সাদৃশ্যপূর্ণ।

আর্য অষ্টাঙ্গিক মার্গ বৌদ্ধধর্মের অন্যতম মূলতত্ত্ব। আর্য অষ্টাঙ্গিক মার্গের অন্যতম একটি মার্গ হলো সম্যক জীবিকা। সম্যক জীবিকা বুদ্ধ নির্দেশিত জীবিকা। নৈতিকভাবে জীবিকা নির্বাহ করাই হলো সম্যক জীবিকা। বুদ্ধ অস্ত্র, বিষ, প্রাণী, মাংস এবং মাদকদ্রব্য – এ পঞ্চ বাণিজ্য পরিত্যাগ করতে নির্দেশ দিয়েছেন। সৎ বাণিজ্য ও কর্মের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে উপদেশ দিয়েছেন। মানুষ ও প্রাণিকুলের জন্য মঙ্গলকর ও সেবামূলক যেকোনো কাজই সম্যক জীবিকার অন্তর্গত।

উদ্দীপকে রুমন কাজে ফাঁকি দেয় না। সে সৎভাবে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে। তাঁর আচরণে গ্রামের লোকজনও তাকে খুব পছন্দ করে।

সুতরাং দেখা যায়, রুমনের জীবিকা নির্বাহের সাথে সম্যক জীবিকার সাদৃশ্য রয়েছে। তাই বলা যায়, রুমনের কথাটি আর্য অষ্টাঙ্গিক মার্গের সম্যক জীবিকার প্রতিফলন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
100
উত্তরঃ

আর্য অষ্টাঙ্গিক মার্গ বৌদ্ধধর্মের অন্যতম তত্ত্ব। তথাগত বুদ্ধ জগতের দুঃখ মুক্তির উপায় হিসেবে আর্য অষ্টাঙ্গিক মার্গ নির্বাণ বা মুক্তি লাভের উপায়। তাই মানুষের জীবনে আর্য অষ্টাঙ্গিক মার্গের অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
164
উত্তরঃ

উদ্দীপকে রাহুল তার অভীষ্ট লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সম্যক স্মৃতি মার্গ অবলম্বন করেন।

কুশলকর্মের চিন্তাই সম্যক স্মৃতি। দৈহিক ও মানসিক সকল অবস্থায় সচেতনভাবে পর্যবেক্ষণ করাই সম্যক স্মৃতি। সম্যক স্মৃতি কুশল চেতনাকে সবসময় জাগ্রত রাখে ও চিত্তকে নিয়ন্ত্রণ করে। কুশল ও অকুশল কর্মের পার্থক্য বুঝতে সহায়তা করে। অকুশলকর্ম বাদ দিয়ে কুশলকর্ম করার চিন্তা করাই সম্যক স্মৃতি। উদ্দীপকে রাহুল সবসময় জীবের প্রতি সদয় থাকেন। মন্দকাজ বাদ দিয়ে ভালো কাজ করার চিন্তা করেন।

সুতরাং দেখা যায়, রাহুল তাঁর অভীষ্ট লক্ষ্য অর্জন করতে যে মার্গ অনুশীলন করেন তার সাথে সম্যক স্মৃতির সাদৃশ্য রয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
107
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews