সর্বশক্তি মরণের মুখের সম্মুখে

দাঁড়াইয়া সুকুমার-ক্ষীণ-তনুলতা

বলে, 'মৃত্যু, তুমি নাই।'- হেন গর্বকথা।

মৃত্যু হাসে বসি। মরণপীড়িত সেই

চিরজীবী প্রেম আচ্ছন্ন করেছে এই

অনন্ত সংসার, বিষণ্ণ নয়ন-'পরে

অশ্রুবাষ্প-সম, ব্যাকুল আশঙ্কাভরে

চিরকম্পমান। আশাহীন শ্রান্ত আশা

টানিয়া রেখেছে এক বিষাদকুয়াশা বিশ্বময়।

Updated: 11 months ago
উত্তরঃ

'সূর্যকরে' শব্দযুগলের অর্থ সূর্যের কিরণে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

রবীন্দ্রনাথ ঠাকুরের 'প্রাণ' কবিতায় কবি জগতের মায়া ত্যাগ করতে পারেন না। কারণ তিনি এই পৃথিবীর সৌন্দর্য, মানবজীবনের আনন্দ-বেদনা ও সৃষ্টিশীলতার মাঝে চিরকাল বেঁচে থাকতে চান।

কবি শুধু শারীরিকভাবে বেঁচে থাকার কথা বলেননি; বরং তিনি মানুষের হৃদয়ে, তাদের সুখ-দুঃখে, ভালোবাসায়, সৃষ্টিতে বেঁচে থাকতে চান। তিনি চান তার গান, কবিতা ও সৃষ্টিশীলতা মানুষের জীবনে প্রাণ প্রতিষ্ঠা করুক। মৃত্যুকে তিনি পরম সত্য হিসেবে মেনে নিলেও, নিছক অস্তিত্বহীনতায় হারিয়ে যেতে চান না। বরং তিনি মানুষের অনুভূতি, স্মৃতি ও ভালোবাসায় অমর হয়ে থাকতে চান। এই কবিতায় কবি জীবনের প্রতি গভীর মমত্ববোধ এবং সৃষ্টিশীলতার মাধ্যমে অমরত্ব লাভের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তাই তিনি সহজে মৃত্যুকে আলিঙ্গন করতে পারেন না; তিনি চান এই সুন্দর ভুবনে, মানুষের মনে ও প্রকৃতির সৌন্দর্যে চিরকাল বেঁচে থাকতে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

উদ্দীপক এবং প্রাণ কবিতার মূল বৈসাদৃশ্য হচ্ছে মূলত ভাবগত। যেখানে উদ্দীপকের কবিতাটি মৃত্যু নামক চূড়ান্ত সত্যের কাছে মানুষের অসহায়ত্বকে তুলে ধরে সেখানে 'প্রাণ' কবিতাটি জীবনের প্রতি প্রেম ও মৃত্যুর পরেও স্মরণীয় হওয়ার আকাঙ্ক্ষার কথা বলে।

জন্মিলে মরতে হবে, অমর কে কথা কবে। অর্থাৎ মানুষের জীবনে মৃত্যুই চিরন্তন এবং মৃত্যুই একমাত্র সত্য। তবে মহাকালের স্রোতে মানুষের ব্যক্তিসত্তার মৃত্যু ঘটলেও মহৎ কর্মসত্তা টিকে থাকে অনন্তকাল।

উদ্দীপকের কবিতাংশের সাথে 'প্রাণ' কবিতার বৈসাদৃশ্য বিশ্লেষণ করতে গিয়ে লক্ষ করা যায়, 'প্রাণ' কবিতায় কবি জীবনকে ভালোবাসেন ও মৃত্যুর পরেও কর্মের মাধ্যমে বেঁচে থাকার আকাঙ্ক্ষা করেন। অন্যদিকে উদ্দীপকের কবিতাংশে মৃত্যু অনিবার্য সত্য হিসেবে প্রতিভাত হয় এবং মানুষের অসহায়ত্ব ফুটে ওঠে। 'প্রাণ' কবিতার আবেগ আশাবাদী ও প্রাণোচ্ছল। এটি জীবনের সৌন্দর্য ও সৃষ্টিশীলতার প্রতি গভীর আকর্ষণ প্রকাশ করে। কিন্তু উদ্দীপকের কবিতায় আবেগ বিষাদময়, হতাশাজনক ও মৃত্যুভীতিতে আচ্ছন্ন। 'প্রাণ' কবিতায় প্রকৃতি ও মানবসমাজ কবিকে বেঁচে থাকার প্রেরণা দেয়। কিন্তু উদ্দীপকের কবিতাংশে মৃত্যুর শীতল বাস্তবতার সামনে মানবসমাজ অসহায় ও উদ্‌বিগ্ন হয়ে পড়ে। এভাবে বিষয়বস্তুর দৃষ্টিভঙ্গির দিক থেকে উদ্দীপকের কবিতাটি 'প্রাণ' কবিতার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

"জগতের মায়া ত্যাগ করে কেউই মৃত্যুবরণ করতে চায় না। উদ্দীপক এবং 'প্রাণ' কবিতায় এ বক্তব্যটি সুস্পষ্ট হয়ে উঠেছে।”- মন্তব্যটি যথার্থ।

মৃত্যু মানুষের চির সত্য। তা জেনেও মানুষ জীবনের প্রতি অসীম মমত্ববোধ অনুভব করে অনাদিকাল বেঁচে থাকার আকাঙ্ক্ষা ব্যক্ত করে।

উদ্দীপকের কবিতাংশে কবি মৃত্যুর অবশ্যম্ভাবিতা ও এর ভয়াবহতা তুলে ধরেছেন। এখানে মৃত্যুকে এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে দেখানো হয়েছে, যা সবার ওপরই নিয়ন্ত্রণ স্থাপন করে। কবি দেখান যে, মানুষ মৃত্যুর সামনে দাঁড়িয়ে শক্তি ও সাহসের কথা বললেও আসলে সে চিরতরে মৃত্যুকে অস্বীকার করতে পারে না। জীবনের প্রতি টান থাকলেও মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, যা কাউকে ছাড় দেয় না। মানুষ জগতের মায়া ত্যাগ করতে চায় না বলেই চিরন্তন ও সর্বজনীন সত্য এই মৃত্যুতে ভীত ও উদ্বিগ্ন হয়ে ওঠে।

অন্যদিকে 'প্রাণ' করিতার মধ্যে কবি জীবনের প্রতি গভীর আকর্ষণ ও অমরত্বের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তিনি সুন্দর পৃথিবী, প্রকৃতি ও মানবসমাজের মাঝে চিরকাল বেঁচে থাকতে চান। তিনি চান তার গান, তার সৃষ্টি মানুষের হৃদয়ে বেঁচে থাকুক। তিনি সরাসরি মৃত্যুকে প্রত্যাখ্যান করেন না, তবে মৃত্যুর পরেও তার কর্ম ও স্মৃতি যেন মানুষের মধ্যে অমর হয়ে থাকে, সেই আকাঙ্ক্ষা প্রকাশ করেন। কবি মৃত্যুবরণ করতে চান না বলেই যেকোনো প্রকারে জগতের মধ্যে বিরাজ করতে চান। উদ্দীপক এবং 'প্রাণ' কবিতার মূলভাব বিশ্লেষণে এটা স্পষ্ট হয়ে ওঠে যে, জগতের মায়া ত্যাগ করে কেউই মৃত্যুবরণ করতে চায় না। এদিক থেকে মন্তব্যটি যথার্থ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
89

মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,

মানবের মাঝে আমি বাঁচিবারে চাই ।

এই সূর্যকরে এই পুষ্পিত কাননে

জীবন্ত হৃদয়-মাঝে যদি স্থান পাই !

ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত,

বিরহ মিলন কত হাসি-অশ্রু-ময়-

মানবের সুখে দুঃখে গাঁথিয়া সংগীত

যদি গো রচিতে পারি অমর-আলয় !

তা যদি না পারি, তবে বাঁচি যত কাল

তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই,

তোমরা তুলিবে বলে সকাল বিকাল

নব নব সংগীতের কুসুম ফুটাই ।

হাসি মুখে নিয়ো ফুল, তার পরে হায়

ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায় ॥

Related Question

View All
উত্তরঃ

কবি এ পৃথিবীতে অমর-আলয় রচনা করতে চান মানুষের সঙ্গে মিশে গিয়ে তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার জন্য।

'প্রাণ' কবিতায় জনকল্যাণকর কাজের মাধ্যমে জগৎসংসারে দীর্ঘ জীবন লাভের সংকল্প ব্যক্ত হয়েছে। মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, আবেগ-ভালোবাসা ছেড়ে কবি অন্য কিছুর লোভ না করে আনন্দের সংগীত নিয়ে মানুষের কাছে আদৃত হতে চান। আলোচ্য চরণটিতে কবি মূলত মানবতার স্বার্থে তাঁর আত্মনিবেদনের দিকটি প্রকাশ করেছেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
272
উত্তরঃ

উদ্দীপকে প্রত্যাশিত বিষয়টি 'প্রাণ' কবিতার ভাবের সাথে পৃথিবীর বিচিত্র প্রকৃতির প্রতি গভীর অনুরাগ নিয়ে এক হয়ে মিশে আছে।

ফুলে-ফলে-ফসলে সুশোভিত আমাদের এই পৃথিবী। মানুষ এখানে গড়ে তুলেছে মায়াময় এক আশ্চর্য জগৎ। প্রেম-প্রীতি, স্নেহ-ভালোবাসা, আদর-সোহাগ দিয়ে মানুষ বেঁধে রাখে একে অপরকে। এ বন্ধন ছেড়ে মানুষ সহজে চলে যেতে চায় না।

উদ্দীপকে কবি তার সমগ্র সত্তা দিয়ে জন্মভূমি বাংলাদেশকে ভালোবেসেছেন। এই ভালোবাসা এমনই পরিপূর্ণ যে পৃথিবীর অন্য কোথাও বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ, ঐতিহ্য ও ঐশ্বর্যের কোনো বিকল্প আছে বলে তিনি বিশ্বাস করেন না। তাঁর কাছে বাংলার সত্যিকারের এই পরিচয়টির সাথে 'প্রাণ' কবিতার ভাবের ঐক্য লক্ষ করা যায়। এই কবিতায় পৃথিবীর প্রতি কবির গভীর মমত্ব ফুটে উঠেছে। তিনি পৃথিবীকে, পৃথিবীর মানুষকে ভালোবেসেছেন অকৃত্রিমভাবে। মৃত্যু যে অমোঘ বিধান তা জেনেও তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিতে চান। কারণ মৃত্যুকে জয় করা বা মৃত্যুর পর আপন কর্মের মাধ্যমে বেঁচে থাকার আকাঙ্ক্ষা মানুষের চিরন্তন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
295
উত্তরঃ

"উদ্দীপকটি 'প্রাণ' কবিতার আংশিক ডারমাত্র, পূর্ণরূপ নয়।"- মন্তব্যটি যথার্থ।

মানুষ মরণশীল। একথা জানা সত্ত্বেও মানুষ এ জগৎসংসার ছেড়ে হারিয়ে যেতে চায় না। জগতের মোহে মানুষ নশ্বর পৃথিবীতে অমরত্ব লাভ করতে চায়।

উদ্দীপকটিতে বাংলার অপরূপ সৌন্দর্যের সঙ্গে মানুষের গভীর বন্ধনের দিকটি তুলে ধরা হয়েছে। জন্মভূমিকে উদ্দীপকের কবি তাঁর সমগ্র সত্তা দিয়ে ভালোবেসেছেন, অনুভব করেছেন। কবির অনুভবের এই বিষয়টি 'প্রাণ' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলেও কবিতার মূলভাব আরও, বিস্তৃতপূর্ণ। সেখানে কেবল পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের প্রতি মুগ্ধতা নয়, তা মানুষের জন্য মনোমুগ্ধকর করে গড়ে তোলার ক্ষেত্রেও যত্নবান হওয়ার ইঙ্গিত আছে। 'প্রাণ' কবিতায় কবি জনকল্যাণকর কাজের মাধ্যমে জগৎসংসারে দীর্ঘজীবন লাভের সংকল্প ব্যক্ত করেছেন। তিনি তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমে নব নব সংগীতের কুসুম ফোটাতে চেয়েছেন। তিনি মানবতার স্বার্থে আত্মনিবেদন করতে চেয়েছেন।

'প্রাণ' কবিতায় কবি সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, মিলন-বিরহ, আবেগ-ভালোবাসায় পরিপূর্ণ পৃথিবী রেখে মরতে চান না। আর উদ্দীপকে বাংলার রূপমুগ্ধ কবি পৃথিবীর অন্য কোনো দেশের রূপ দেখতে চান না। এই না চাওয়া এক রকম হলেও বিষয় বিন্যাস এক রকম য়। উদ্দীপকে মানবকল্যাণে আত্মনিবেদনের কোনো বিষয় নেই। কিন্তু 'প্রাণ' কবিতায় কবি সর্বমানবের সুখ-দুঃখের সংগীত গেঁথে মানব হৃদয়ে অমর-আলয় রচনা করতে চেয়েছেন। এসব কারণে উদ্দীপকটি 'প্রাণ' কবিতার আংশিক ভাব মাত্র, পূর্ণরূপ নয়- মন্তব্য যথার্থ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
287
উত্তরঃ

'প্রাণ' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'কড়ি ও কোমল' কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
495
উত্তরঃ

কবি মৃত্যুর পরও মানুষের মাঝে বেঁচে থাকতে আগ্রহী। তাই তিনি সৃষ্টির মাধ্যমে অমর আলয় রচনা করতে চান।

'প্রাণ' কবিতায় কবি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে এই পৃথিবীতে অমর আলয় রচনা করতে চেয়েছেন। মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনার সংগীত রচনা করতে চান। বস্তুত মানবের হাসি-কান্না, আবেগ-ভালোবাসায় পরিপূর্ণ এই পৃথিবীই কবির কাছে আকাঙ্ক্ষিত। তাই তিনি অমর আলয় সৃজনের কথা বলেছেন যেন মৃত্যুর পরেও তিনি মানবের মাঝে বেঁচে থাকতে পারেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
487
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews