সহপাঠীর টাকা চুরি করে ধরা পড়েছে তপন। সহপাঠীরা তাকে কঠিন শাস্তি দিতে চায়। তপন, তার কৃতকর্মের জন্য অনুতপ্ত এবং ক্ষমাপ্রার্থী। কিন্তু তার 'সহপাঠীরা কোনো কথাই কানে তুলছে না। তপনকে তারা শাস্তি দেবে। এমন সময় সেখানে এসে হাজির। হলেন তাদের ধর্ম শিক্ষক। তিনি সবকিছু শুনে তাদের ধর্ম বইয়ের শ্রীনিত্যানন্দের মাধাইকে ক্ষমা প্রদর্শনের কাহিনীটি শোনালেন। বন্ধুরা তপনকে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নিল।

Updated: 1 year ago
উত্তরঃ

ধর্মের দশটি বাহ্য লক্ষণের মধ্যে ক্ষমা হচ্ছে দ্বিতীয়।

উত্তরঃ

অনুতপ্ত অপরাধীকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়াকে ক্ষমা বলে। শাস্তি দেওয়ার মতো শক্তি সাহস এবং ক্ষমতা থাকা সত্ত্বেও অপরাধী বা অন্যায়কারীর ওপর প্রতিশোধ না নিয়ে বা বলপ্রয়োগ করে তাকে পরাভূত বা পর্যদস্তু না করে তাকে ছেড়ে দেওয়াই হচ্ছে ক্ষমা।

উত্তরঃ

উদ্দীপকের ধর্মশিক্ষকের শিক্ষা হচ্ছে অপরাধী তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে তাকে ক্ষমা করে দেওয়া।

ক্ষমা দ্বারা অপরাধীর মনে অনুশোচনা হয়। এত তার আত্মশুদ্ধির সুযোগ ঘটে। ভবিষ্যতে অন্যায়কারী বা অপরাধী আর কোনো অন্যায় অপরাধ করা থেকে বিরত থাকবে। কারণ তার বিবেক এসব খারাপ কাজ করা থেকে তাকে নিবৃত্ত করবে। ক্ষমা দ্বারা শত্রুকে তার শত্রুতা থেকে নিবৃত্ত করা সম্ভব। আর তাতে সমাজ থেকে সকল অশান্তি দূর হবে। একটি সুন্দর ও সুশৃঙ্খল এবং অপরাধমুক্ত সমাজ গড়ে উঠবে।

উত্তরঃ

ধর্ম শিক্ষকের উল্লিখিত কাহিনীটি হচ্ছে শ্রীনিত্যানন্দ মহাপ্রভুর মাধাইকে ক্ষমা প্রদর্শনের কাহিনী। হরিনামে সকল পাপীতাপীদের উদ্ধারের জন্য আবির্ভূত হয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। শ্রীনিত্যানন্দ মহাপ্রভু ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান সহচর। সে সময় জগাই মাধাই নামে নবদ্বীপে দুই ভাই বাস করত। এরা ছিল ব্রাহ্মণের সন্তান। ব্রাহ্মণের সন্তান হয়েও মানুষের অত্যাচার করা ছিল তাদের কাজ। জগাই মাধাই-এর এমন দুরবস্থা দেখে নিত্যানন্দের প্রাণ কেঁদে উঠল। তিনি জগাই মাধাই-এর বাড়ির কাছে গিয়ে কীর্তন করতে রাগলেন। কীর্তনের শব্দে তাদের ঘুম ভেঙে বাইরে বেড়িয়ে এল ভীষণ ক্ষেপে গেল। তাদের এ অবস্থা দেখে নিত্যানন্দ মহাপ্রভু বলতে লাগলেন হরিবল, হরিবল। মাধাই আরও বিক্ষিপ্ত হয়ে কলসির কানা দিয়ে নিত্যানন্দ মহাপ্রভুর কপালে আঘাত করল। পরে মাধাই যখন তার ভুল বুঝতে পেরে নিত্যানন্দের কাছে ক্ষমা প্রার্থনা করল তখন নিত্যানন্দ তাকে ক্ষমা করে বুকে জড়িয়ে নিলেন।

113

'নীতি' শব্দ থেকে 'নৈতিক' শব্দের উৎপত্তি। যে শিক্ষা দ্বারা মানুষের মনে নীতিবোধ জন্মে, কিছু আচার ও নিয়ম-কানুন আয়ত্ত হয়, তাকে 'নৈতিক শিক্ষা' বলা হয়। 'নৈতিক শিক্ষা' ধর্মের অঙ্গ। মানবিক মূল্যবোধ সৃষ্টির জন্য নৈতিক শিক্ষার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মগ্রন্থসমূহে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি দৃষ্টান্তমূলক উপাখ্যানের মধ্যদিয়েও নৈতিক শিক্ষা প্রদান করা হয়েছে। এ অধ্যায়ে সত্যবাদিতা, ক্ষমার ধারণা ও গুরুত্ব এবং তৎসম্পর্কিত দৃষ্টান্তমূলক উপাখ্যান সন্নিবেশিত হয়েছে।

এ অধ্যায় শেষে আমরা-

  • ধর্মীয় আদর্শের আলোকে সত্যবাদিতা ও ক্ষমার ধারণা দুটি ব্যাখ্যা করতে পারব
  • সত্যবাদিতা ও ক্ষমার আদর্শের প্রমাণ সম্পর্কিত একটি উপাখ্যান বর্ণনা করতে পারব
  • উপাখ্যানের শিক্ষা মূল্যায়ন করতে পারব
  • পরিবার, বিদ্যালয় ও সমাজে সত্যবলা ও ক্ষমার গুরুত্ব বর্ণনা করতে পারব
  • সত্য কথা বলার অভ্যাস ও ক্ষমার আদর্শ গঠনে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করতে পারব
  • ব্যক্তি ও সামজিক জীবনে ক্ষমার আদর্শ ও সত্যবলার গুরুত্ব উপলব্ধি করে সত্য বলার অভ্যাস গঠনে উদ্বুদ্ধ হব

Related Question

View All
উত্তরঃ

যে শিক্ষা দ্বারা মানুষের মনে নীতিবোধ জন্মে, কিছু আচার ও নিয়মকানুন আয়ত্ব হয়, তাকে নৈতিক শিক্ষা বলে। নৈতিক শিক্ষার মধ্যে রয়েছে সত্যবাদিতা, ক্ষমা, কর্তব্যনিষ্ঠা, গুরুভক্তি, ভ্রাতৃপ্রেম ইত্যাদি।

249
উত্তরঃ

সত্যকথা বলার অভ্যাস গঠনে পরিবারের ভূমিকা অনস্বীকার্য। মা-বাবা পরিবারের প্রধান তাই তাদেরকেই এ বিষয়ে অধিক সচেতন হতে হয়। মা-বাবাকে পরিবারের সকল কাজকর্মে সত্যকথা বলার অভ্যাস করতে হবে। পরিবারে সত্যকথা বলার পরিবেশ সৃষ্টি হলেই সন্তানের আচরণে তা প্রতিভাত হবে। সন্তান কোনো কাজে কোনো কারণে সত্য বলা থেকে বিরত থাকলে মা-বাবা এক্ষেত্রে তার ভুল সংশোধনের সুযোগ দিয়ে সত্য বলতে উৎসাহিত করবেন।

179
উত্তরঃ

ধর্মের বাহ্য লক্ষণ রয়েছে দশটি। এগুলো হলো- সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয়-সংযম, শুভবুদ্ধি, জ্ঞান, সত্য ও অক্রোধ।

237
উত্তরঃ

'নীতি' শব্দ থেকে 'নৈতিক' শব্দের উৎপত্তি। আর নীতি বিষয়ক শিক্ষণ বা জ্ঞান হলো নৈতিক শিক্ষা। যে শিক্ষা দ্বারা মানুষের মনে নীতিবোধ জন্মে, কিছু আচার ও নিয়মকানুন আয়ত্ত হয়, তাকে 'নৈতিক শিক্ষা' বলা হয়।

266
উত্তরঃ

যে শিক্ষা দ্বারা মানুষের মনে নীতিবোধ জন্মে, কিছু আচার ও নিয়মকানুন আয়ত্ত হয় তাকে বলা হয় 'নৈতিক শিক্ষা'। হিন্দু ধর্মগ্রন্থসমূহে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি দৃষ্টান্তমূলক উপাখ্যানের মধ্য দিয়েও নৈতিক শিক্ষা প্রদান করা হয়ে থাকে। এর মাধ্যমে ব্যক্তির মধ্যে সত্যবাদিতা, ক্ষমার ধারণা জন্মে। আর এজন্যই নৈতিক শিক্ষাকে ধর্মের গুরুত্বপূর্ণ অঙ্গ বলা হয়।

148
উত্তরঃ

গোপন না করে অকপটে সবকিছু প্রকাশ করার নামই 'সত্যবাদিতা'। সত্যবাদিতা মানব চরিত্রের একটি বিশেষ মহৎ গুণ। এ গুণ যার থাকে, তিনি সমাজে বিশেষভাবে সম্মানিত হন। সত্যবাদিতা হলো ধর্মের গুরুত্বপূর্ণ অঙ্গ।

224
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews