জনসাধারণের ব্যক্তিগত আয়ের ওপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলে।
কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি বিবেচনা করেই একে সকল ব্যাংকের অভিভাবক বলা হয়।
কেন্দ্রীয় ব্যাংক হলো অন্যান্য ব্যাংকের নিকাশঘর। কেন্দ্রীয় ব্যাংক তার অধীনস্ত তালিকাভুক্ত ব্যাংকসমূহকে প্রয়োজনে ঋণ দেয় এবং ঋণ তদারকের ব্যবস্থা করে। বাণিজ্যিক ব্যাংকসমূহকে সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের দিকনির্দেশনা ও পরামর্শও প্রদান করে থাকে। এসব কারণেই কেন্দ্রীয় ব্যাংককে সকল ব্যাংকের অভিভাবক বলা হয়।
উদ্দীপকের মিসেস রিনি গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেন।
গ্রামীণ ব্যাংক একটি ব্যতিক্রমধর্মী ব্যাংক হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে। এটি পল্লির ভূমিহীন নারী ও পুরুষের ঋণদানের জন্য একটি বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। গ্রামীণ ব্যাংক বাংলাদেশের দরিদ্র পুরুষ ও নারীদের বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করে। গ্রামীণ মহাজনদের শোষণ হতে গরিব মানুষকে রক্ষা করার মহান ব্রত নিয়ে এ ব্যাংকের যাত্রা শুরু হয়। গ্রামীণ ব্যাংক গ্রামের বিশাল বেকার জনগোষ্ঠীর জন্য স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখে।
উদ্দীপকে সহায় সম্বলহীন মিসেস রিনি বাংলাদেশের একটি ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা থেকে ঋণ গ্রহণ করেছে। এক্ষেত্রে লক্ষ করা যায় তিনি একজন সহায় সম্বলহীন মানুষ। তাই ঋণ নেওয়ার জন্য জামানত দেওয়ার মতো কিছু নেই। আর জামানত ছাড়া ঋণ প্রদানকারী ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা হলো গ্রামীণ ব্যাংক।
অতএব বলা যায়, উদ্দীপকের রিনির মতো সহায়-সম্বলহীন দরিদ্র নারীদের জন্য গ্রামীণ ব্যাংক হলো পরম আশ্রয়।
হ্যাঁ, আমি মনে করি মিসেস শাহিনা যে প্রতিষ্ঠান থেকে ঋণ নেন সেটি বাংলাদেশের বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি হলো বাংলাদেশ কৃষি ব্যাংক।
স্বাধীনতা লাভের পর পরই বাংলাদেশে অবস্থিত সাবেক কৃষি উন্নয়ন ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক গঠিত হয়। কর্মসংস্থান সৃষ্টিতে এ ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে। বর্তমানে কৃষিকার্য ছাড়াও হাঁস-মুরগি ও পশুপালন, মৎস্য উৎপাদন, গুটিপোকার চাষ, ফলের চাষ, ফুলের চাষ ও কুটির শিল্পের জন্যও এ ব্যাংক ঋণ প্রদান করে থাকে। উদ্দীপকের মিসেস শাহিনা যে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে নার্সারি গড়ে তোলেন সেটিও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নতুন নামে যাত্রা শুরু করে। এটি বাংলাদেশ কৃষি ব্যাংককেই নির্দেশ করছে। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতেই এ ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তাই আমি মনে করি, মিসেস শাহিনা যে প্রতিষ্ঠান থেকে ঋণ নেন বা বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশের বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Related Question
View Allব্যাংকসমূহকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা- ১. কেন্দ্রীয় ব্যাংক, ২. বাণিজ্যিক ব্যাংক ও ৩. বিশেষ আর্থিক প্রতিষ্ঠান।
কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রাই দেশের 'চিহ্নিত মুদ্রা'। দেশের কাগজি মুদ্রার প্রচলন ও মুদ্রাব্যবস্থা স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ। এ মুদ্রার অভ্যন্তরীণ ও বহির্মূল্য যাতে স্থিতিশীল থাকে তার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের ওপর ন্যস্ত থাকে।
মামুন বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। দারিদ্র্য নিরসনে এর বহুবিধ কার্যক্রম রয়েছে।
মামুন তার পৈতৃক সম্পত্তি চাষাবাদের কাজে একটি গভীর নলকূপ স্থাপনের জন্য যে ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা ঋণ নিয়েছেন সেটি হচ্ছে 'বাংলাদেশ কৃষি ব্যাংক'। ব্যাংক কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে। হালের বলদ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতি ক্রয়, পানি সেচের জন্য শক্তিচালিত পাম্প, গভীর ও অগভীর নলকূপ স্থাপন প্রভৃতি কাজের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক ঋণ প্রদান করে। বর্তমানে কৃষিকার্য ছাড়াও হাঁস-মুরগি ও পশুপালন, মৎস্য উৎপাদন, গুটি পোকার চাষ, ফলের চাষ, ফুলের চাষ ও কুটির শিল্পের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক ঋণ প্রদান করে যাচ্ছে।
উদ্দীপকে মামুন তার পৈতৃক সম্পত্তি চাষাবাদের কাজে একটি গভীর নলকূপ স্থাপনের জন্য বিশেষ আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেছে। আর এ ধরনের ঋণ প্রদান করে বিশেষভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি ব্যাংক। আর মামুনের নলকূপের পানি দিয়ে যেমন গ্রামের কৃষকেরা অধিক ফসল উৎপাদন করছে তেমনিভাবে এ থেকে অনেক কৃষক লাভবান হচ্ছে।
অতএব, দারিদ্র্য নিরসনে কৃষি ব্যাংকের কার্যক্রম অপরিসীম গুরুত্বের দাবিদার।
নাফিজ বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। আর বাণিজ্যিক ব্যাংক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বর্তমান সময়ে বাণিজ্যিক ব্যাংকসমূহ চেক, ব্যাংক ড্রাফট, হুন্ডি, ভ্রমণকারীর ঋণপত্র ইত্যাদি বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এছাড়া বাট্টা ধার্য করে হুন্ডি বা বিনিময় বিল ভাঙিয়ে দেওয়া বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। বাণিজ্যিক ব্যাংক নিরাপদে এবং দ্রুত টাকা স্থানান্তর করে। এসব ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট, পে- অর্ডার, ভ্রমণকারীর চেক, টেলিগ্রাফিক ট্রান্সফার প্রভৃতি সহজ উপায়ে একস্থান থেকে অন্যস্থানে অর্থ প্রেরণে জনগণকে সহায়তা করে। এ এছাড়া বাণিজ্যিক ব্যাংক মূল্যবান অলংকার ও দলিলপত্র গঞ্ছিত রাখার কাজ করে থাকে। উদ্দীপকের বর্ণনায় দেখা যায়, নাফিজ বাণিজ্যিক ব্যাংকের কাছে বাড়ি বন্ধক রেখে বিশ লক্ষ টাকা ঋণ নিয়ে পোশাক উৎপাদন কারখানা স্থাপন করেছে। ফলে নাফিজের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। পাশাপাশি সে গ্রামের প্রায় একশত লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে। অর্থাৎ নাফিজ বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা পাওয়ায় তাদের গ্রামের অর্থনীতিতে উন্নয়ন এসেছে। বাণিজ্যিক ব্যাংক এভাবেই অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা দ্বারা প্রশ্নোক্ত উক্তিটির যথার্থতার প্রমাণ পাওয়া যায়।
কৃষি ও পল্লি উন্নয়নের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের বার্ষিক ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ন্যূনতম হার শতকরা ২৫ ভাগ।
বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত হলো শিক্ষা।
শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে দেশকে অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে সরকারকে সাম্প্রতিককালে এ খাতে প্রচুর ব্যয় করতে হচ্ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার জন্য অনুদান, উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা বিস্তারের নতুন নতুন কার্যক্রমে যথেষ্ট ব্যয় বৃদ্ধি পেয়েছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!