বাংলাদেশ ব্যাংকের মোট বিভাগের সংখ্যা ৯টি।
যমুদ্রানীতি প্রণয়নের উদ্দেশ্য হলো মুদ্রার মানকে সংরক্ষণ করা।
কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি প্রণয়ন করে। মুদ্রা মানের হ্রাস-বৃদ্ধিতে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি প্রণয়নের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশীয় মুদ্রার মান সংরক্ষণ করে। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে
উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক ও সাউথ ওয়েস্ট ব্যাংক-এর মধ্যে অভিভাবক ও সদস্য সম্পর্ক বিদ্যমান।
অভিভাবক ও সদস্য সম্পর্ক মূলত কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে হয়ে থাকে। ঋণের শেষ আশ্রয়স্থল, নিকাশঘর সুবিধা, বিধিবদ্ধ রিজার্ভ ইত্যাদির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে।
উদ্দীপকে 'সাউথ ওয়েস্ট' একটি স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি, ব্যাংকটির ব্যবস্থাপনা পর্ষদ যশোরের ঝিকরগাছায় একটি নতুন শাখা স্থাপনের সিদ্ধান্ত নেয়। নতুন শাখা স্থাপনের অনুমতির জন্য ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক-এ একটি রিপোর্ট জমা দেয়। এখানে বাংলাদেশ ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক এবং সাউথ ওয়েস্ট ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সাউথ ওয়েস্ট ব্যাংক-কে নিয়ন্ত্রণ করা অধিকার রাখে বিধায় নিঃসন্দেহে বলা যায়, বাংলাদেশ ব্যাংক এবং সাউথ ওয়েস্ট ব্যাংক-এর মধ্যে অভিভাবক ও সদস্য সম্পর্ক বিদ্যমান
উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতিপত্র পাওয়ার আগে সাউথ ওয়েস্ট ব্যাংক-এর নতুন শাখার কাজ শুরু করা যৌক্তিক হয়নি।
বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। দেশের মুদ্রাবাজারের অভিভাবক ও বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক হিসেবে এ ব্যাংক নতুন নতুন ব্যাংক-এর অনুমোদন দিয়ে থাকে।
উদ্দীপকে 'সাউথ ওয়েস্ট' একটি স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটির ব্যবস্থাপনা পর্ষদ যশোরের ঝিকরগাছায় একটি নতুন শাখা
স্থাপনের সিদ্ধান্ত নেয়। এ সংশ্লিষ্ট অনুমতি নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক-কে একটি রিপোর্ট জমা দিতে হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতিপত্র পাওয়ার আগেই ব্যাংকটি ঝিকরঘাছা শাখার কাজ চালু করে। মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে বাংলাদেশ ব্যাংক যেকোনো বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন বা ঐ ব্যাংকের কাজ স্থগিতের আদেশ দেওয়ার অধিকার রাখে। কোনো ব্যাংকের নতুন শাখার অনুমতি দেওয়ার আগে বাংলাদেশ ব্যাংক ঐ এলাকার অর্থনৈতিক অবস্থা, ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি যাচাই-বাছাই করে থাকে। এখানে অনুমতিপত্র পাওয়ার আগেই সাউথ ওয়েস্ট ব্যাংক-এর নতুন শাখার কাজ চালু করা অবৈধ কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে। তাই বলা যায়, বাংলাদেশ নব্যাংক থেকে অনুমতিপত্র পাওয়ার আগে সাউথ ওয়েস্ট ব্যাংক-এর নতুন শাখার কাজ শুরু করা যৌক্তিক হয়নি।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
