সাকিব একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত যেটি আর্থিক নীতি প্রণয়ন ও ঋণ নিয়ন্ত্রণ করতে পারলেও জনগণকে প্রত্যক্ষভাবে ঋণ দেয় না। সাকিবের বন্ধু রাকিবও একটি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করে যেটি জনগণের অর্থ জমা রাখে ও অন্যকে ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে। 

Updated: 9 months ago
উত্তরঃ

একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায়, তাকে মুদ্রার বা অর্থের চাহিদা বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
উত্তরঃ

৫ টাকার ধাতব মুদ্রা সমীম বিহিত মুদ্রা।

লেনদেনের কাজে যে অর্থের একটা নির্দিষ্ট পরিমাণের অধিক কোনো ব্যক্তিকে গ্রহণে আইনত বাধ্য করা যায় না, তাকে সসীম বিহিত মুদ্রা বলে। বাংলাদেশে ১ টাকা, ২ টাকা ও ৫ টাকার ধাতব মুদ্রা সসীম বিহিত মুদ্রা। এ মুদ্রা গ্রহণকারী কি পরিমাণ গ্রহণ করবে বা আদৌ গ্রহণ করবে কি না তা নির্ভর করে তার ইচ্ছার ওপর। এসব মুদ্রার বিনিময়ে জনগণ সমপরিমাণ স্বর্ণ বা বৈদেশিক মুদ্রা দাবি করতে পারে না।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত সাকিবের কর্মরত প্রতিষ্ঠানটি হলো কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হলো দেশের মুদ্রাব্যবস্থার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মূল্যমানের কাগজি নোট প্রচলন করা। এটি তার একচেটিয়া অধিকার। নোট প্রচলনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক প্রচলনকৃত নোটের মূল্যের বিপরীতে একটি নির্দিষ্ট হারে স্বর্ণ, রৌপ্য বা বৈদেশিক মুদ্রা রিজার্ভে রাখে। বাণিজ্যিক ব্যাংকসৃষ্ট ঋণ মুদ্রার যোগানের অন্যতম উপাদান। কেন্দ্রীয় ব্যাংক দেশে মুদ্রার যোগান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এ ঋণ নিয়ন্ত্রণ করে। দেশে মুদ্রার বিপুল যোগানের কারণে মুদ্রাস্ফীতি দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে সরকারি ঋণপত্র বিক্রি করে। বাণিজ্যিক ব্যাংক এগুলো ক্রয় করলে তাদের হাতে নগদ অর্থের পরিমাণ কমে যায়, ফলে ব্যাংকগুলোর ঋণদানের ক্ষমতাও কমে যায়। তখন মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। প্রত্যেক দেশেরই ব্যাংকিং নিয়মানুযায়ী কেন্দ্রীয় ব্যাংক উপরিউক্ত কর্মকাণ্ডগুলো সম্পাদন করে

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক।  গঠন ওধরনের ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের অনেক পার্থক্য পরিলক্ষিত হয়।

কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারে মুরুব্বি হিসেবে কাজ করে। দেশের মুদ্রা বাজার সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এ ব্যাংক কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের
কার্যাবলি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক দেশের মুদ্রা বাজারের একজন সদস্য। মুদ্রা বাজারে কার্যরত বিভিন্ন আর্থিক
প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও তদারকির দায়িত্ব এ ব্যাংকের নেই। উদ্দীপকের আহাদ আশরাফের প্রতিষ্ঠানটি ছিল বাণিজ্যিক ব্যাংক। তাদের ব্যাংকটি জনগণের অর্থ আমানত হিসেবে গ্রহণ করলেও কেন্দ্রীয় ব্যাংক সেটি করে না। কারণ এটি দেশের সার্বিক কল্যাণের জন্য পরিচালিত হয়।

কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক। এটি সরকারের কর-রাজস্ব ও আয় সংরক্ষণ করে এবং অন্যান্য আর্থিক বিষয়ে পরামর্শ প্রদান করে। কিন্তু বাণিজ্যিক ব্যাংক সরকারের আর্থিক বিষয়ে কোনো পরামর্শ দেয় না এবং অর্থসংক্রান্ত কোনো নীতি প্রণয়নে ভূমিকা রাখে না। সুতরাং বলা যায়, বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
70
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

যা বিনিময়ের সাধারণ মাধ্যম, মূল্যের পরিমাপ ও সঞ্চয়ের বাহন হিসেবে সরকার কর্তৃক প্রবর্তিত ও সকলের নিকট সাধারণভাবে গ্রহণযোগ্য হয়, তাকে মুদ্রা বলে।

943
উত্তরঃ

মুদ্রার মূল্য বলতে তার ক্রয় ক্ষমতাকে বোঝায়।
একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবা ক্রয় করা যায় তাই হলো অর্থের মূল্য। অর্থের এ ক্রয়ক্ষমতা তথা অর্থের মূল্য দুটি দিক থেকে বিবেচনা করা হয়। যথা-অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্রয়ক্ষমতা। অর্থের অভ্যন্তরীণ মূল্য বলতে দেশের অভ্যন্তরীণ অর্থের ক্রয়ক্ষমতাকে বোঝায়। অন্যদিকে, অর্থের বৈদেশিক মূল্য বলতে আন্তর্জাতিক বাজারে তার ক্রয়ক্ষমতাকে বোঝায়। এটি বৈদেশিক বিনিময় হারের মাধ্যমে প্রকাশ পায়। অর্থের মূল্য             ১                  বা Vm1Pযেখানে, Vm = অর্থের মূল্য ও P = দামস্তর।

                           দামস্তর

691
উত্তরঃ

জাউদ্দীপকে উল্লিখিত তথ্যের ভিত্তিতে ফিশারের অর্থের বিনিময় সমীকরণ ব্যবহার করে নিচে দেশটির দামস্তর নির্ণয় করা হলো:
ফিশারের মুদ্রার পরিমাণ তত্ত্ব অনুসারে ভারসাম্য অবস্থায় অর্থের চাহিদা ও যোগান সমান হয়। অর্থাৎ, PT = MV + M'V' হয়, যা ফিশারের বিনিময় সমীকরণ নামে পরিচিত। এক্ষেত্রে PT হলো অর্থের চাহিদা এবং MV + M'V' হলো অর্থের যোগান।

এখন,

বা,PT = MV + M' V'

P=MV + M' V'

T

বা,

বা P=20000+12000500

বা P=32000500

বা P=64

এটিই হলো দেশটির নির্ণেয় দামস্তর।

298
উত্তরঃ

ফিশারের বিনিময় সমীকরণ,

বা,P=MV + M'VTPT = MV + M' * V' 

বা, P=1000×20+1000×151500

বা,P=2000+150001500

বা,P350001500

বা, P = 23.33

... নতুন দামস্তর, overline P1= 23.33 টাকা। দামস্তরের সাথে অর্থের মূল্য (Vm) এর বিপরীত সম্পর্ক হওয়ায় দামস্তর কমলে অর্থের মূল্য বাড়ে। যেমন- উদ্দীপকের তথ্য অনুযায়ী দামস্তর P

= 64 টাকা হতে P1 = 23.33 টাকা হলে অর্থের মূল্য Vm=1P=164=0.0156থেকে বেড়ে Vm1=1P1=123.33= 0.0428 হয়। সুতরাং বলা যায়, প্রদত্ত তথ্য অনুযায়ী উল্লিখিত দেশটির ক্ষেত্রে অর্থের মূল্যের ধনাত্মক পরিবর্তন হবে তথা অর্থের মূল্য বাড়বে।

248
উত্তরঃ

যে ব্যাংক দেশের মুদ্রা ব্যবসায় ও সমগ্র ব্যাংক ব্যবসায়কে নিয়ন্ত্রণ করে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে

289
উত্তরঃ

ব্যাংকিং সুবিধা ও গঠন প্রক্রিয়ার দিক থেকে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং থেকে ভিন্ন।
অনলাইন ব্যাংকিং বলতে এমন একটি ব্যাংকিং ব্যবস্থাকে বোঝায়, যার মাধ্যমে পূর্বে প্রচলিত ব্যাংকিং সার্ভিস দ্রুত এবং ব্র্যাঞ্চ নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায়। যেমন- অ্যাকাউন্ট থেকে যেকোনো ব্র্যাঞ্চের মাধ্যমে টাকা জমা দেওয়া বা উত্তোলন, ইন্টারনেটের মাধ্যমে অ্যাকাউন্টের তথ্য জানা বা লেনদেন। অপরপক্ষে মোবাইল ব্যাংকিং একটি সম্পূর্ণ নতুন ব্যবস্থা যার মাধ্যমে মোবাইল নম্বরভিত্তিক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থের লেনদেন করা যায়। অনলাইন ব্যাংকিং-এ ইন্টারনেট ও কম্পিউটার থাকা আবশ্যক। কিন্তু মোবাইল ব্যাংকিং-এ গ্রাহকের কাছে ইন্টারনেটের কোনো প্রয়োজন নেই। তাই বলা হয়, অনলাইন ব্যাংকিং এর গঠন প্রক্রিয়া, মোবাইল ব্যাংকিং এর গঠন প্রক্রিয়ার থেকে ভিন্ন।

362
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews