সাজ্জাদ সাহেব একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি পেনশন থেকে প্রাপ্ত টাকা কোথায় বিনিয়োগ করবেন, সেই বিষয়ে নিয়ে চিন্তা করছেন। তার সহকর্মীরা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। পরিশেষে তিনি কিছু টাকা ব্যাংকে রাখলেন এবং অবশিষ্ট টাকায় বিভিন্ন কোম্পানির শেয়ার ও বন্ড ক্রয় করলেন।

Updated: 4 months ago
উত্তরঃ

অর্থায়ন বলতে কোনো দেশের মূলধন গঠন, উন্নয়ন, শিল্পায়ন ও বিনিয়োগের জন্য যে অর্থের প্রয়োজন হয় তা যে পদ্ধতির মাধ্যমে সংগ্রহ করা হয় তাকেই বোঝায়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

নিজস্ব অর্থায়নের সুবিধাগুলো হলো-

নির্দিষ্ট পরিমাণ অর্থ যেকোনো সময় ব্যবসায় নিয়োজিত করা যায়।
ব্যবসায় নিয়োজিত অর্থের জন্য কোনো দায় বা কারোর পক্ষ থেকে কোনো চাপ থাকে না।
নিজস্ব সঞ্চিত অর্থকে অর্থনৈতিক মন্দার সময় ব্যবসায় নিয়োজিত করে ব্যবসার গতিশীলতা বৃদ্ধি করা যায়।
নিজস্ব সঞ্চিত অর্থ ব্যবহারের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো সুবিধা দিতে হয় না।
নিজস্ব অর্থ সুদমুক্ত এবং ঝামেলামুক্ত।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপকে সাজ্জাদ সাহেব যে খাত থেকে নির্দিষ্ট এবং সুনিশ্চিত মুনাফা পাবেন তাহলো ব্যাংক এবং বন্ড। নিচে তা ব্যাখ্যা করা
হলো-

ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জামানত হিসেবে জমা রাখে এবং অপর পক্ষকে নির্দিষ্ট সুদের বিনিময়ে ঋণ প্রদান করে। ব্যাংকের এ ঋণ দেওয়াকে ব্যাংক ঋণ বলে এবং ঋণগ্রহীতার প্রতি বিশ্বাসই হলো ব্যাংক ঋণের ভিত্তি। ব্যাংক যেহেতু জনগণের অর্থ গ্রহণ করে ব্যবসা করে, তাই আমানত গ্রহণ করার সময় ব্যাংক তেমন কোনো বিচার-বিবেচনা করে না; কিন্তু ঋণ প্রদানের সময় নানারকম বিচার-বিবেচনা করে ঋণ প্রদান করে। তাই ব্যাংকে অর্থ বিনিয়োগ করা নিরাপদ এবং ঝুঁকিহীন। এছাড়াও ব্যাংক থেকে নির্দিষ্ট পরিমাণ মুনাফা পাওয়া যায়।
অন্যদিকে বন্ড হচ্ছে কোম্পানির ঋণ স্বীকারের দলিল। সাধারণ অর্থে বন্ড বা ঋণপত্র বলতে যৌথ মূলধনী কারবারের ঋণ স্বীকারের দলিলকে বোঝায়। বিশেষ অর্থে সিলমোহরযুক্ত যে দলিলের মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানি বা কারবার জনসাধারণের কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে তাকে বন্ড বা ঋণপত্র বলে। যদি কোম্পানি কোনো কারণে বন্ডের টাকা পরিশোধ করতে না পারে তখন বন্ড মালিকগণ আইনের ক্ষমতা বলে কোম্পানির সংশ্লিষ্ট সম্পত্তির উপর অধিকার লাভ করতে পারে।
অতএব বলা যায়, উদ্দীপকের সাজ্জাদ সাহেব ব্যাংক ও বন্ড খাত থেকে নির্দিষ্ট এবং সুনিশ্চিত মুনাফা পাবেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত যে বিনিয়োগ খাত থেকে মুনাফা পাওয়া অনিশ্চিত কিন্তু সব থেকে অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনাও বেশি সে বিনিয়োগ খাতটি হলো শেয়ার বাজার। নিচে তা ব্যাখ্যা করা হলো-

মূলধন বাজারের একটি অংশ, হলো শেয়ার বাজার বা স্টক এক্সচেঞ্জ। তাই মূলধন বাজারের যে অংশে নির্দিষ্ট বিধি-বিধান অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানিসমূহের শেয়ার বা ইকুইটি কেনা-বেচা হয় তাকে শেয়ার বাজার বা স্টক এক্সচেঞ্জ বলে। এ বাজারে সাধারণত যৌথ মূলধনী কোম্পানিগুলো মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিক্রি করে। যৌথ মূলধনী কোম্পানির অনুমোদিত মূলধনকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে বিভক্ত করা হলে এর প্রত্যেকটিকে এক একটি শেয়ার বলা হয়। ধরা যাক, XYZ Ltd. কোম্পানির মোট মূলধন ১০০০ টাকা এবং এ ১০০০ টাকাকে যদি আমরা ১০০ ভাগ করি তাহলে কোম্পানির মোট শেয়ার হবে ১০০টি এবং প্রতিটি শেয়ারের মূল্য হবে (১০০০ ÷ ১০০) টাকা বা ১০ টাকা।

প্রত্যেক শেয়ার ক্রেতা কোম্পানির কারবারের আংশিক মালিকানা স্বত্ব লাভ করে এবং কারবারের লাভ-লোকসানের অংশীদার হয়। কারবারে লাভ হলে শেয়ার মালিকগণ শেয়ার মূলধনের পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে লভ্যাংশ পায় এবং ক্ষতি হলে আনুপাতিক হারে সীমিতভাবে ক্ষতির অংশীদার হয়।
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে উল্লেখিত যে বিনিয়োগ খাত থেকে মুনাফা পাওয়া অনিশ্চিত কিন্তু সব থেকে অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনা বেশি সে বিনিয়োগ খাতটি হলো শেয়ার বাজার।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
36

Related Question

View All
উত্তরঃ

প্রয়োগগত দিক থেকে অর্থায়নকে দুই ভাগে ভাগ করা যায়; যথা- (১) সরকারি অর্থায়ন, (২) বেসরকারি অর্থায়ন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
73
উত্তরঃ

ব্যাংক জনগণের অর্থ গ্রহণ করে ব্যবসায় করে। আমানত গ্রহণ করার সময় ব্যাংক তেমন কোনো বিচার-বিবেচনা করে না, কিন্তু ঋণ প্রদানের সময় নানা রকম বিচার-বিবেচনা করে ঋণ প্রদান করে। ঋণ প্রদানের সময় যে বিষয়গুলো বিবেচনা করা হয় তাকে Five C's দ্বারা বোঝানো যেতে পারে; যথা-Character (চরিত্র), Capacity (ক্ষমতা), Collatoral (জামানত) Contract (চুক্তি), Capital (মূলধন)।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
85
উত্তরঃ

উদ্দীপকের অনুপম বাবু রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ
করেছেন। নিচে উক্ত ব্যাংকের ঋণ কার্যক্রমের বর্ণনা করা হলো-অর্থসংস্থানে বাণিজ্যিক ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি ঋণ প্রদান করে। তবে ক্ষেত্রবিশেষে দীর্ঘমেয়াদি ঋণও প্রদান করে। বাংলাদেশে তিন ধরনের বাণিজ্যিক ব্যাংক রয়েছে। যথা: রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বিদেশি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক, বিশেষত রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন শিল্পের কার্যকরী ঋণ প্রদান করে থাকে। বিভিন্ন শিল্প স্বল্প মেয়াদে চলতি সম্পদ সংগ্রহের জন্য ব্যাংক থেকে এরূপ ঋণ সংগ্রহ করে। আবার অনেক সময় কনসোর্টিয়াম ব্যবস্থার অধীনে একাধিক বাণিজ্যিক ব্যাংক নতুন শিল্প প্রতিষ্ঠার জন্য বড় অঙ্কের ঋণ সরবরাহ করে।
কোনো কোনো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এককভাবে এরূপ ঋণ দীর্ঘ মেয়াদের জন্য প্রদান করে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
61
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি সোনালী ব্যাংক, যা বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। অর্থসংস্থানে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ব্যাংক স্বল্প ও মধ্যমেয়াদি ঋণ 

প্রদান করে। ক্ষেত্রবিশেষে এই ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণও প্রদান করে থাকে। আবার অনেক সময় কনসোর্টিয়াম ব্যবস্থার অধীনে একাধিক বাণিজ্যিক ব্যাংক নতুন শিল্প প্রতিষ্ঠার জন্য বড় অঙ্কের ঋণ সরবরাহ করে। পক্ষান্তরে, বিনিয়োগ ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে। বিনিয়োগ ব্যাংক অবলেখকের কাজও করে থাকে। বাংলাদেশে Investment Corporation of Bangladesh (ICB) একটি উল্লেখযোগ্য বিনিয়োগ ব্যাংক। এই ব্যাংক পুঁজিবাজার উন্নয়নে সহায়তাদান, পরামর্শ প্রদান, মূলধনের স্বল্পতা পূরণে সহায়তা করে থাকে। এছাড়া জনগণের সঞ্চয়কে একীভূতকরণ ও তার সঠিক বিনিয়োগ নিশ্চিত করে। এই ব্যাংক সাবসিডিয়ারি কোম্পানি গঠন ও উন্নয়নও করে থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
65
উত্তরঃ

সময়গত দিক থেকে অর্থায়ন তিন প্রকার, যথা : স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
74
উত্তরঃ

স্থায়ী সম্পত্তি ক্রয় অথবা দীর্ঘদিনের জন্য বিনিয়োগের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয়, তাকে দীর্ঘমেয়াদি অর্থায়ন বলে। এ ধরনের অর্থায়ন সাধারণত ৭ থেকে ২০ বছর পর্যন্ত উঠানামা করতে পারে। সাধারণত বড় বড় শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
80
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews