সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯৯৯
সংখ্যাটিতে অঙ্কগুলোর যোগফল = ৯ + ৯ + ৯ + ৯ + ৯ + ৯ + ৯
= ৬৩; যা ৩ দ্বারা বিভাজ্য।
কিন্তু সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি শূন্য (০) অথবা জোড় সংখ্যা না হওয়ায় সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য নয়।
যেহেতু ৯৯৯৯৯৯৯ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কিন্তু ২ দ্বারা বিভাজ্য নয়।
সুতরাং ৯৯৯৯৯৯৯ সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য নয়।
এখন, ৯৯৯৯৯৯৯ সংখ্যাটি থেকে ৩ বিয়োগ করলে হয়
৯৯৯৯৯৯৯ – ৩ = ৯৯৯৯৯৯৬
সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ৬ জোড় সংখ্যা হওয়ায়, সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য।
আবার, ৯৯৯৯৯৯৬ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল ৯+৯+৯+৯+৯+৯+ ৬ = ৬০
আবার, ৬০ = ৩ ২০; যা ৩ দ্বারা বিভাজ্য।
∴ ৯৯৯৯৯৯৬ সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য।
সুতরাং, ৬ দ্বারা বিভাজ্য সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো ৯৯৯৯৯৯৬।
Related Question
View Allএখানে, ২৭ =
৫৪ =
লক্ষ করি, ২৭ এর গুণনীয়কগুলো ১, ৩, ৯, ২৭
এবং ৫৪ “ ” ১, ২, ৩, ৬, ৯, ১৮, ২৭, ৫৪
দেখা যাচ্ছে, ২৭ ও ৫৪ এর মধ্যে ১ ছাড়াও সাধারণ গুণনীয়ক ৩, ৯ ও ২৭ বিদ্যমান।
∴ ২৭ ও ৫৪ সংখ্যাদ্বয় সহমৌলিক নয়।
এখানে, ৬৩ = ১ ৩ ৩ ৭
৯১ = ১ ৭ ১৩
লক্ষ করি, ৬৩ এর গুণনীয়কগুলো ১, ৩, ৭, ৯, ২১, ৬৩
এবং ৯১ “ ” ১, ৭, ১৩, ৯১
দেখা যাচ্ছে, ৬৩ ও ৯১ এর মধ্যে ১ ছাড়াও সাধারণ গুণনীয়ক ৭ বিদ্যমান।
∴ ৬৩ ও ৯১ সংখ্যাদ্বয় সহমৌলিক নয়।
এখানে, ১৮৯ = ১৩ ৩ ৩ ৭
২১০ = ১ ২ ৩৫ ৭
লক্ষ করি, ১৮৯ এর গুণনীয়কগুলো ১, ৩, ৭, ৯, ২১, ২৭, ৬৩, ১৮৯
এবং ২১০ “ ” ১, ২, ৩, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ২১, ৩০, ৩৫, ৪২, ৭০, ১০৫, ২১০
দেখা যাচ্ছে, ১৮৯ ও ২১০ এর মধ্যে ১ ছাড়াও সাধারণ গুণনীয়ক ৩, ৭ ও ২১ রয়েছে।
∴ ১৮৯ ও ২১০ সংখ্যাদ্বয় সহমৌলিক নয়।
এখানে, ৫২ = ১ ২ ২ ১৩
৯৭ = ১ ৯৭
লক্ষ করি, ৫২ এর গুণনীয়কগুলো ১, ২, ৪, ১৩, ২৬, ৫২
এবং ৯৭ “ ” ১, ৯৭
দেখা যাচ্ছে, ৫২ ও ৯৭ এর মধ্যে ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই।
∴ ৫২ ও ৯৭ সংখ্যাদ্বয় সহমৌলিক।
৮, ০, ৬, ৫, ৭ অঙ্কগুলো দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৮৭৬৫০
গঠিত বৃহত্তম সংখ্যাটি হলো: ৮৭৬৫০।
এখানে, ৮৭৬৫০ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ০; যা জোড়সংখ্যা
∴ ৮৭৬৫০ সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য।
আবার, ৮৭৬৫০ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল
=৮+৭+৬+৫+০
= ২৬; যা ৩ দ্বারা বিভাজ্য নয়।
∴ ৮৭৬৫০ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য নয়।
সুতরাং ৮৭৬৫০ সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য নয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!