সাথী, মলি ও বিথী সমঝোতার ভিত্তিতে একটি বুটিক হাউজ প্রতিষ্ঠা করে। তাদের পণ্যের মান ভালো হওয়ায় লাভের পরিমাণ বাড়তে থাকে। তাই তারা ব্যবসায়ের পরিধি বাড়াতে চায়। কিন্তু তাদের ব্যক্তিগত ব্যস্ততার জন্য তারা ব্যবসায়ে সময় দিতে পারে না। তাই শ্যামলীকে অংশীদার হিসেবে নেয়। শ্যামলী কোনো মূলধন না দিয়ে পরিচালনায় অংশগ্রহণ করে। এমতাবস্থায় ৫ বছর পর শ্যামলী দুর্ঘটনায় অচল হয়ে যায় তাই তারা প্রতিষ্ঠানটি নিয়ে চিন্তিত।

Updated: 10 months ago
উত্তরঃ

চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে।

উত্তরঃ

অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের মধ্যে সম্পাদিত চুক্তির লিখিত রূপই চুক্তিপত্র।

অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণ ভবিষ্যৎ কলহ-বিবাদ পরিহার করার জন্য ব্যবসায়ের নাম, প্রধান কার্যালয়, উদ্দেশ্য, স্থিতিকাল, পরিচালনা, ব্যবস্থাপনা পদ্ধতি, প্রত্যক্ষ অংশীদারদের মূলধনের পরিমাণ, লাভ-লোকসান বণ্টনের অনুপাত ইত্যাদি বিষয়সমূহ চুক্তি দ্বারা স্থির করে উক্ত চুক্তির বিষয়বস্তু সংবলিত যে দলিল প্রস্তুত করা হয়, তাই অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র।

উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত শ্যামলী একজন কর্মী অংশীদার।

যে অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে। এরা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে এজন্য তাদের নির্দিষ্ট হারে বেতন বা লাভের অংশ দেওয়া হয়। সাধারণত ব্যবসায় পরিচালনায় যোগ্য কোনো ব্যক্তিকে এ ধরনের অংশীদার হিসেবে নেওয়া হয় যাতে ব্যবসায় সুষ্ঠুভাবে চলতে ও অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হয়। এতে মূলধন বিনিয়োগকারী অংশীদাররা লাভবান হতে পারে।

উদ্দীপকে সাথী, মলি ও বিথী সমঝোতার ভিত্তিতে একটি বুটিক হাউজ প্রতিষ্ঠা করেন। ব্যক্তিগত ব্যস্ততার জন্য তারা ব্যবসায়ে সময় দিতে পারে না। তাই শ্যামলীকে অংশীদার হিসেবে নেয়। শ্যামলী কোনো মূলধন না দিয়ে পরিচালনায় অংশগ্রহণ করে। তাই বলা যায়, শ্যামলী একজন কর্মী অংশীদার।

উত্তরঃ

উদ্দীপকে ব্যবসায়টির আদালতের নির্দেশে পরিসমাপ্তি হতে পারে। সকল অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলোপকে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন বোঝায়।

উদ্দীপকে ব্যবসায়টিতে শ্যামলী একজন অংশীদার। সে দুর্ঘটনায় অচল হয়ে পড়ে। অর্থাৎ অংশীদারি ব্যবসায়ে সে তার কর্তব্য পালনে চিরতরে অসমর্থ হয়ে পড়ে।

অংশীদারি ব্যবসায় বিলোপসাধনের ক্ষেত্রে অনেক সময় আদালতের শরণাপন্ন হতে হয়। বিবিধ পরিস্থিতির মধ্যে এমন একটি পরিস্থিতি হলো কোনো অংশীদার যেকোনো কারণে তার কর্তব্য পালনে চিরতরে অসমর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের আদালতের মাধ্যমে বিলোপসাধন করার প্রয়োজন পড়ে। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়টির আদালতের নির্দেশে পরিসমাপ্তি হতে পারে।

92

ব্যবসায় পরিবারের দ্বিতীয় সদস্য হলো অংশীদারি সংগঠন। একমালিকানা ব্যবসায়ে একক মালিকের পুঁজি ও সামর্থের সীমাবদ্ধতার কারণে এক পর্যায়ে বড় ধরনের সংগঠনের প্রয়োজন অনুভূত হয়। ফলশ্রুতিতে একাধিক ব্যক্তির মালিকানা ও তত্ত্বাবধানে সৃষ্টি হয় অংশীদারি সংগঠন। এ ব্যবসায়ে ন্যূনতম ২ জন এবং সর্বাধিক ২০ জন সদস্য থাকে। তবে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বাধিক ১০ জন সদস্য থাকে। ১৯৩২ সালের ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী, “সকল ব্যক্তির দ্বারা বা সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বণ্টনের নিমিত্তে কতিপয় ব্যক্তিবর্গের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কই হলো অংশীদারি ব্যবসায়। বাংলাদেশে বর্তমানে ১৯৩২ সালের অংশীদারি আইনটি প্রচলিত রয়েছে।


এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব—

  • অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যসমূহ।
  • অংশীদারি ব্যবসায়ের গঠন প্রণালি ।
  • অংশীদারি ব্যবসায়ের সুবিধা ও সীমাবদ্ধতা/অসুবিধা ।
  • অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ।
  • অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের নমুনা ও বিষয়বস্তু ।
  • অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন পদ্ধতি এবং নিবন্ধন না করার পরিণাম ।
  • অংশীদারদের ধরন।
  • অংশীদারদের যোগ্যতা ।
  • অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন প্রক্রিয়া ।
  • বাংলাদেশে অংশীদারি ব্যবসায়ের বর্তমান অবস্থা ।

সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স

Related Question

View All
উত্তরঃ

সাধারণ অংশীদারি ব্যবসায়ের ন্যূনতম সদস্যসংখ্যা ২ জন।

905
উত্তরঃ

অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের দায় ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে অসীম।

অসীম দায় বলতে ব্যবসায়ে নিয়োজিত মূলধনের বাইরেও অংশীদারদের দায় সৃষ্টি হওয়াকে বোঝায়; যা তাদের ব্যক্তিগত সম্পত্তিকে দায়বদ্ধ করে এবং ব্যক্তি দেউলিয়া হওয়ার পূর্ব পর্যন্ত তা বিস্তৃত থাকে। এরূপ অসীম দায়ের কারণেই অংশীদারি ব্যবসায় গঠনে সামর্থ্যবান ব্যক্তিরা উৎসাহিত হয় না। যে কারণে সকল দেশেই এরূপ ব্যবসায়ের সংখ্যা কম। তাই বলা যায়, অংশীদারি ব্যবসায়ের দায় অসীম।

2.4k
উত্তরঃ

উদ্দীপকের জনাব সফিক একজন কর্মী অংশীদার।

যে অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না, শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে। চুক্তি অনুযায়ী কর্মী অংশীদার অন্যান্য অংশীদারের ন্যায় ব্যবসায়ের লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহনে বাধ্য থাকে। অবশ্য ব্যবসায় পরিচালনার জন্য এদেরকে নির্দিষ্ট হারে বেতন বা লাভের অংশ দেওয়া হয়। সাধারণত ব্যবসায় পরিচালনায় যোগ্য কোনো ব্যক্তিকে এ ধরনের অংশীদার হিসেবে নেওয়া হয় যাতে ব্যবসায়ে অধিক মুনাফা অর্জন করতে সমর্থ হয়।

উদ্দীপকের জনাব সফিক একজন প্রকৌশলী। তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে করিম, রহিম ও মিজান তাকে বিনা মূলধনে অংশীদার হিসাবে নেয়। যেহেতু জনাব সফিক ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ না করেও শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখার কারণে উক্ত ব্যবসায়ের অংশীদারিত্ব লাভ করেছে। তাই বলা যায়, জনাব সফিক একজন কর্মী অংশীদার।

616
উত্তরঃ

উদ্দীপকের আলোকে আমি মনে করি মি. মিজান অন্যদের মতো সমান মুনাফা পাবে।

অংশীদারি ব্যবসায়ের সকল অংশীদার একই রকম হবে এমন নয়। বিভিন্ন ধরনের অংশীদারের মধ্যে অন্যতম হলো ঘুমন্ত অংশীদার। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে।

মি. মিজান একজন ঘুমন্ত অংশীদার। উদ্দীপকে করিম, রহিম ও মিজান অংশীদারির ভিত্তিতে ব্যবসায় গঠন করেছে। এ ব্যবসায়ে করিম, রহিম ও সফিক পরিচালনায় অংশ নেয় কিন্তু মিজান পরিচালনায় অংশ নেয়নি। তবে বছর শেষে মিজান অন্যদের মতো মুনাফা দাবি করে। মি. মিজানের কার্যক্রম অনুযায়ী তিনি একজন ঘুমন্ত অংশীদার। এ অংশীদারের বৈশিষ্ট্য অনুযায়ী মিজান সমান মুনাফা পাবেন।

সুতরাং বলা যায়, জনাব মিজান সমান মুনাফা পাবেন।

605
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews