'সানন্দ বেকারি' দেশের বিভিন্ন এলাকা থেকে ময়দা, 
চিনি, দুধ, ডিম ও অন্যান্য বেকারি পণ্য উৎপাদনের সামগ্রী সংগ্রহ করে কেক, পাউরুটি, বিস্কুট ও অন্যান্য বেকারি পণ্য তৈরি করে। অতঃপর শহরের বিভিন্ন দোকানে এসব পণ্যসামগ্রী সরবরাহ করে। পণ্যের গুণগত মান উন্নত হওয়ায় তাদের বেকারি পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্রেতাদের আগ্রহের কথা বিবেচনা করে তারা বেশি মিষ্টি, সাধারণ মিষ্টি ও কম মিষ্টিসম্পন্ন পাউরুটি ও বিস্কুট তৈরি ও সরবরাহ করছে। বর্তমানে তাদের সাফল্য আকাশছোঁয়া। 

Updated: 1 year ago
উত্তরঃ

পণ্যের মান বজায় রেখে সঠিক ও সুষ্ঠুভাবে ক্রেতাদের মাঝে পণ্যটি পৌছে দেওয়া ও নানাবিধ উদ্দেশ্য অর্জনের জন্য পণ্য মোড়কের নক্সাকরণ, উন্নয়ন ও পণ্যের গায়ে তা লাগানোর সাথে জড়িত কাজকে মোড়কীকরণ বলে।

উত্তরঃ

ভোক্তার প্রয়োজন নির্ধারণ, চাহিদা সৃষ্টি, ক্রেতা অনুসন্ধান, পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দান এবং আলাপ-আলোচনার মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর কার্যক্রমকে বিক্রয় বলা হয়।
মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান অথবা উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ যেকোনো প্রতিষ্ঠানের জন্য বিক্রয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কারণ উৎপাদিত পণ্য অথবা সংগৃহীত পণ্য বিক্রয়ের মধ্য দিয়েই ব্যবসায়িক উদ্দেশ্য অর্জন করা হয়। আবার সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের মাধ্যমেই তাদের ব্যবসায়িক উদ্দেশ্য সাধন করতে পারে, যা বিক্রয়েরই নামান্তর। বিপণনে যত ধরনের কাজ সম্পাদন করা হয়, তার মূল উদ্দেশ্য হলো সেবা বা পণ্য ভোক্তাদের নিকট বিক্রয় করে তাদের সন্তুষ্টি অর্জন করা। তাই বলা যায়- বিপণনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো বিক্রয়।

উত্তরঃ

'সানন্দা বেকারি' বেকারিসামগ্রী প্রস্তুত ও সরবরাহের মাধ্যমে বিপণনের ক্রয়, বিক্রয় ও পরিবহন কাজগুলো সম্পাদন করে।
পণ্য উৎপাদন করতে হলে কাঁচামাল ক্রয় করে পরিবহনের মাধ্যমে কারখানায় নিয়ে আসতে হয়। আবার, উৎপাদিত পণ্য ভোক্তার নিকট বিক্রয় করা হয়। এক্ষেত্রে বিপণনকারী ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ ইত্যাদি কাজ সম্পাদন করে থাকে।
উদ্দীপকে 'সানন্দা বেকারি' দেশের বিভিন্ন এলাকা থেকে ময়দা, চিনি, দুধ, ডিম ও অন্যান্য উপকরণ সংগ্রহ করে। এজন্য প্রতিষ্ঠানটিকে ক্রয়কার্য সম্পাদন করতে হয়েছে। ক্রয়ের পর উপকরণসমূহ প্রতিষ্ঠানে আনতে পরিবহনের ব্যবস্থা করতে হয়েছে। আবার, পণ্য উৎপাদনের পর তা বিক্রয় করতে হয়েছে। সুতরাং বলা যায়, 'সানন্দ বেকারি' ক্রয়, বিক্রয় ও পরিবহনের কাজগুলো সম্পাদন করে।

উত্তরঃ

সানন্দ বেকারির সাফল্যের পিছনে পর্যায়িতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে"- বিষয়টিতে আমি একমত।
কোনো পণ্যের গ্রেড নির্ণয়ের জন্য প্রতিষ্ঠিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বা পণ্যের শ্রেণিবদ্ধকরণ বলে। বিক্রয়কাজ সম্পাদনের পূর্বেই পর্যায়িতকরণ করা হলে বিক্রয়কাজ সহজ ও দ্রুত হয়। তাছাড়া এর ফলে পণ্যের বাজার সম্প্রসারিত হয়। বিভিন্ন শ্রেণির ক্রেতাদের

পছন্দ-অপছন্দ এবং প্রয়োজনের জায়গাগুলোতে পার্থক্য দেখা যায়। এ সকল পার্থক্যের আলোকে পণ্যের শ্রেণিবিভাগ তথা পর্যায়িতকরণ করা হলে তা নির্দিষ্ট ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয়।
উদ্দীপকে সানন্দ বেকারি কেক, পাউরুটি, বিস্কুট ও অন্যান্য বেকারি পণ্য তৈরি করে শহরের বিভিন্ন দোকানে সরবরাহ করে। পণ্যের গুণগতমান উন্নত হওয়ায় তাদের বেকারি পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্রেতাদের আগ্রহের কথা বিবেচনা করে তারা বেশি মিষ্টি

সাধারণ মিষ্টি ও কম মিষ্টিসম্পন্ন পাউরুটি ও বিস্কুট তৈরি ও সরবরাহ করছে। অর্থাৎ তারা বেকারি পণ্যগুলো মান অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেছে যাকে পর্যায়িতকরণ বলা হয়। এর ফলেই বর্তমানে তাদের সাফল্য আকাশ ছোঁয়া। পর্যায়িতকরণের মাধ্যমে বিক্রয় কাজকে সহজ করে তোলা যায়। কোনো পণ্যের বাজার সম্প্রসারণে পর্যায়িতকরণের ভূমিকা অনস্বীকার্য। সঠিক ও বাস্তবসম্মত পর্যায়িতকরণ করা হলে উক্ত পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে বাজারে ক্রেতাদের মাঝে সাড়া পড়ে যায়। বিপণনের সকল কাজের মূল উদ্দেশ্য হলো ক্রেতা সন্তুষ্টি অর্জন করা। পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পর্যায়িতকরণের মাধ্যমে পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করা হলে ক্রেতারা তাদের পছন্দমতো পণ্যটি কাঙ্ক্ষিত দামে ক্রয় করতে পারে। ফলে তাদের সন্তুষ্টি অর্জিত হয় যা কোনো প্রতিষ্ঠানের সফলতার পূর্বশর্ত।
পরিশেষে বলা যায়, বিপণনের গুরুত্বপূর্ণ কাজগুলোর অন্যতম একটি হলো পর্যায়িতকরণ। এর মাধ্যমে ব্যবসায়িক সফলতার জন্য অনুকূল অবস্থা সৃষ্টি করা যায়।

264

Related Question

View All
উত্তরঃ

কভোক্তাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সম্পাদিত সকল কার্যকে বিপণন কার্যাবলি বলে।

269
উত্তরঃ

"উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক"- উক্তিটি সঠিক ও যথার্থ।
সঠিক মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করা গেলে সহজেই তা বিক্রয় করা যায়। এভাবে সঠিকভাবে ক্রয় কার্য সম্পাদন করা গেলে বাজার সম্প্রসারণ, উৎপাদন খরচ হ্রাস, ক্রেতা আকর্ষণ সৃষ্টি ইত্যাদি কাজ অত্যন্ত সহজ হয়। ফলে বিক্রয় কাজ অতিদ্রুত সম্পাদন করা যায়। উত্তম পণ্য ক্রয়ের মাধ্যমে সরাসরি অথবা পুনঃপ্রক্রিয়াকরণ করে অন্য পণ্য উৎপাদন ও বিক্রয় করা সম্ভব হয়। এতে পণ্য বিক্রয় কার্য অনেক সহজ হয়। তাই উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক হিসেবে বিবেচনা করা হয়।

644
উত্তরঃ

মি. জমির কাওরান বাজারে বাঁধাকপি বিক্রির মাধ্যমে বিপণনের পর্যায়িতকরণের কাজটি সম্পাদন করেন।
পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্নভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণের মাধ্যমে একই গুণাগুণ বা বৈশিষ্ট্যসম্পন্ন পণ্যকে পৃথক পৃথক শ্রেণিতে ভাগ করা হয়।

উদ্দীপকে মি. জমির ২০ বিঘা জমিতে উৎপাদিত বাঁধাকপি ঢাকার কাওরান বাজারে বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি বিভিন্ন আকারে বাঁধাকপি আলাদা আলাদা ভাগ করে বিক্রি করেন। পণ্যকে এরূপ আলাদা আলাদা ভাগ করে বিক্রয় করা বিপণনের পর্যায়িতকরণ কাজের অন্তর্গত। তাই বলা যায়, মি. জমির কাওরান বাজারে বাঁধাকপি বিক্রির মাধ্যমে বিপণনের পর্যায়িতকরণের কাজটি সম্পাদন করেন

232
উত্তরঃ

উদ্দীপকে শপিং সেন্টারের জন্য মি. জমিরের গৃহীত মোড়কীকরণের পদক্ষেপটি অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী।

পণ্যকে নষ্ট হওয়া বা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যে বিশেষ বস্তু বা আবরণ দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করা হয় তাকে মোড়কীকরণ বলে। সঠিক মোড়কীকরণের ফলে পণ্যের মান অক্ষুণ্ণ থাকে এবং ক্রয়-বিক্রয় কাজ সহজ হয়।
উদ্দীপকের মি. জমির নিজস্ব জমিতে বাঁধাকপি উৎপাদন করে ঢাকার কাওরান বাজারসহ বিভিন্ন অভিজাত এলাকার শপিং সেন্টারগুলোতেও বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি কাওরান বাজারে বাঁধাকপি আলাদা আলাদা ভাগ করে বিক্রি করলেও শপিং সেন্টারগুলোতে মোটা কাগজের আবরণে আবদ্ধ করে বিক্রয় করেন। অর্থাৎ শপিং সেন্টারে বিক্রয়ের সময় বাঁধাকপিকে তিনি মোড়কীকরণের ব্যবস্থা করেন। এতে বাঁধাকপির মান যেমন অটুট থাকে তেমনি এর অধিক মূল্যও পেয়ে থাকেন। এভাবে বিক্রির ফলে মি. জমির সহজেই ব্যবসায়িক সাফল্য ও সুখ্যাতি অর্জন করেন।
সুতরাং বলা যায়, মি. জমির কর্তৃক শপিং সেন্টারের জন্য গৃহীত সিদ্ধান্তটি তার ব্যবসায়িক সফলতার ক্ষেত্রে অত্যন্ত যৌক্তিক হয়েছে

242
উত্তরঃ

নির্দিষ্ট পরিমাণ পণ্য বা সেবা অর্জনের জন্য ক্রেতা যে পরিমাণ অর্থ প্রদান করে তাকে ঐ পণ্যের মূল্য বলে।

273
উত্তরঃ

বিপণন মিশ্রণ হলো কতকগুলো নিয়ন্ত্রণযোগ্য এবং কৌশলগত উপাদানের সমষ্টি; যথা: পণ্য, মূল্য, স্থান এবং প্রসার।
বিপণন মতবাদ অনুযায়ী ভোক্তা এবং তাদের প্রয়োজনকে অধিক গুরুত্ব দেওয়া হয়। ভোক্তারা আছে বলেই বিপণন কার্যের প্রয়োজনীয়তা রয়েছে। ভোক্তাদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী পণ্য উৎপাদন ও বিপণন করা হয়ে থাকে। এজন্য ভোক্তারা বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। চিত্রে বিষয়টি উপস্থাপন করা হ

473
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews