সারাংশ লেখ: 

সময় ও স্রোত কারও অপেক্ষায় বসে থাকে না। চিরকাল চলতে থাকে। সময়ের নিকট অনুনয় কর, একে ভয় দেখাও, ভ্রুক্ষেপও করবে না, সময় চলে যাবে আর ফিরবে না। নষ্ট স্বাস্থ্য ও হারানো ধন পুনঃপ্রাপ্ত হওয়া যায়; কিন্তু সময় একবার গত হয়ে গেলে আর ফিরে আসে না। গত সময়ের জন্য অনুশোচনা করা নিষ্ফল। যতই কাঁদ না কেন, গতসময় কখনও ফিরে আসবে না।

Updated: 11 months ago
উত্তরঃ

সারাংশ: মহৎ চিন্তার মাধ্যমে প্রকৃত মানবকল্যাণ করা সম্ভব। আমাদের পূর্বপুরুষেরা মানবিক চিন্তার মাধ্যমে মানবকল্যাণের কথা ভেবেছেন। সকল প্রতিভাবান ব্যক্তিই মানবিক চেতনার ধারক।

1.5k

Related Question

View All
(ক)

সারাংশ লেখ :

বার্ধক্য তাহাই—যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে । বৃদ্ধ তাহারাই—যাহারা মায়াচ্ছন্ন, নব-মানবের অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয়; বিঘ্ন; শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না; যাহারা জীব হইয়াও জড়; যাহারা অটল সংস্কারের পাষাণস্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে । বৃদ্ধ তাহারাই যাহারা নব-অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। আলোক-পিয়াসী প্রাণচঞ্চল শিশুদের কল-কোলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে, জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে, অতিজ্ঞানের অগ্নিমান্দ্যে যাহারা আজ কঙ্কালসার—বৃদ্ধ তাহারাই ।

অথবা
উত্তরঃ

বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বেঁধে বিচার করা ঠিক নয়। মন যাদের জড় পদার্থের মতো কুসংস্কারাচ্ছন্ন, নতুন উদ্যম ও চেতনাকে- যারা ভয় পায়- তারাই প্রকৃতপক্ষে বৃদ্ধ। অপরপক্ষে যারা উদ্যমী, নতুনকে বরণ করতে দ্বিধাগ্রস্ত হয় না- তারা বয়সে বৃদ্ধ হয়েও তরুণ।

Masud Rajim
Masud Rajim
1 year ago
2.4k
উত্তরঃ

মানুষ যখন কোনো কারনে শোকাহত হয়ে নীরস হয়ে পরে তখন তার কাছে পার্থিব দুনিয়ার সবকিছুই অর্থহীন হয়ে ওঠে। সে মৌন ও বাহ্যিক জগতের কর্মকান্ডে নিশ্চল হয়ে পরে। যার ফলস্বরূপ তাকে দায়িত্ব-কর্তব্য যথায়থ পালনে ব্যার্থ হয়ে প্রশ্নবিদ্ধ হতে হয় সমাজের অনুশাসনে।

8.9k
(ক)

সারাংশ লেখ :

জ্ঞান যে বাহুতে বল দেয়, জ্ঞানের তাই শ্রেষ্ঠ ফল নয়; জ্ঞানের চরম ফল যে তা চোখে আলো দেয়। জনসাধারণের চোখে জ্ঞানের আলো আনতে হবে, যাতে মানুষের সভ্যতার যা সব অমূল্য সৃষ্টি, তার জ্ঞান-বিজ্ঞান, তার কাব্যকলা, তার মূল্য জানতে পারে। জনসাধারণ যে বঞ্চিত, সে কেবল অন্ন থেকে বঞ্চিত বলে নয়, তার পরম দুর্ভাগ্য যে সভ্যতার এইসব অমৃত থেকে সে বঞ্চিত। জনসাধারণকে যে শেখাবে একমাত্র অন্নই তার লক্ষ্য, মনে সে তার হিতৈষী হলেও, কাজে তার স্থান জনসাধারণের বঞ্চকের দলে। পৃথিবীর যেসব দেশে আজ জনসংঘ মাথা তুলেছে, জনসাধারণের মধ্যে শিক্ষার প্রচারেই তা সম্ভব হয়েছে। তার কারণ কেবল এই নয় যে, শিক্ষার গুণে পৃথিবীর হালচাল বুঝতে পেরে জনসাধারণ জীবনযুদ্ধে জয়ের কৌশল আয়ত্ত করেছে। এর একটি প্রধান কারণ সংখ্যার অনুপাতে জনসাধারণের সমাজে শক্তি লাভের যা গুরুতর বাধা অর্থাৎ সভ্যতা লোপের আশঙ্কা, শিক্ষিত জনসাধারণের বিরুদ্ধে সে বাধার ভিত্তি ক্রমশই দুর্বল হয়ে আসে।

অথবা
উত্তরঃ

জ্ঞান মানুষের মধ্যে শুধু শক্তিই দেয় না, জ্ঞান মানুষকে দেয় দৃষ্টির- আলো। এই সভ্য সমাজেও সে আলোর অভাবে জনগণের একটা বিরাট অংশ জ্ঞান- বিজ্ঞান, শিল্প-সাহিত্যের ফসল উপভোগ করতে পারছে না। সাধারণ মানুষের মধ্যে শিক্ষার আলো বিস্তার করা হলে তারা সমাজ- সত্যতার অগ্রগতির সঙ্গে পা মিলিয়ে চলার উপযুক্ত শক্তি অর্জন করতে পারবে। 

Mst Nusrat
Mst Nusrat
2 years ago
4.6k
উত্তরঃ

মানবকল্যাণ মহৎ চিন্তা-ভাবনারই ফসল। বিদ্যাপতি, চণ্ডীদাস, লালন থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নজরুল এবং বঙ্কিমচন্দ্রের মতো বাংলার মহৎ প্রতিভারা যুগ যুগ ধরে মানবতাবাদী চিন্তা ও মূল্যবোধের দৃষ্টান্ত রেখে গেছেন। দুঃখের বিষয়, তাদের রেখে যাওয়া সেই অমূল্য উত্তরাধিকার আমরা জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারিনি। তাঁদের এই মানবিক আদর্শকে ধারণ করে জীবনকে মহিমান্বিত করাই প্রকৃত মানবতা।

Satt AI
Satt AI
2 weeks ago
16.5k
উত্তরঃ

আজকের পৃথিবীতে অর্থ ও বিত্তের প্রভাব অত্যাধিক। লাভ ও লোভের বশীভূত হয়ে মানুষ লক্ষ্যহীনভাবে কেবল আত্মবিনাশের দিকে এগিয়ে চলেছে। এই অর্থসর্বস্ব মানসিকতা জয় করতে না পারলে মনুষ্যত্বের বিলুপ্তি অবশ্যম্ভাবী। মানবজাতি আজ এমন এক চরম সীমায় পৌঁছেছে যেখানে কেবল ঊর্ধ্বারোহণের পথ খুঁজে বের করা অত্যাবশ্যক, নচেৎ অধঃপতন অনিবার্য।

Satt AI
Satt AI
3 days ago
2.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

সারাংশ লেখ :

বার্ধক্য তাহাই—যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে । বৃদ্ধ তাহারাই—যাহারা মায়াচ্ছন্ন, নব-মানবের অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয়; বিঘ্ন; শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না; যাহারা জীব হইয়াও জড়; যাহারা অটল সংস্কারের পাষাণস্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে । বৃদ্ধ তাহারাই যাহারা নব-অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। আলোক-পিয়াসী প্রাণচঞ্চল শিশুদের কল-কোলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে, জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে, অতিজ্ঞানের অগ্নিমান্দ্যে যাহারা আজ কঙ্কালসার—বৃদ্ধ তাহারাই ।

সারাংশ লেখ :

জ্ঞান যে বাহুতে বল দেয়, জ্ঞানের তাই শ্রেষ্ঠ ফল নয়; জ্ঞানের চরম ফল যে তা চোখে আলো দেয়। জনসাধারণের চোখে জ্ঞানের আলো আনতে হবে, যাতে মানুষের সভ্যতার যা সব অমূল্য সৃষ্টি, তার জ্ঞান-বিজ্ঞান, তার কাব্যকলা, তার মূল্য জানতে পারে। জনসাধারণ যে বঞ্চিত, সে কেবল অন্ন থেকে বঞ্চিত বলে নয়, তার পরম দুর্ভাগ্য যে সভ্যতার এইসব অমৃত থেকে সে বঞ্চিত। জনসাধারণকে যে শেখাবে একমাত্র অন্নই তার লক্ষ্য, মনে সে তার হিতৈষী হলেও, কাজে তার স্থান জনসাধারণের বঞ্চকের দলে। পৃথিবীর যেসব দেশে আজ জনসংঘ মাথা তুলেছে, জনসাধারণের মধ্যে শিক্ষার প্রচারেই তা সম্ভব হয়েছে। তার কারণ কেবল এই নয় যে, শিক্ষার গুণে পৃথিবীর হালচাল বুঝতে পেরে জনসাধারণ জীবনযুদ্ধে জয়ের কৌশল আয়ত্ত করেছে। এর একটি প্রধান কারণ সংখ্যার অনুপাতে জনসাধারণের সমাজে শক্তি লাভের যা গুরুতর বাধা অর্থাৎ সভ্যতা লোপের আশঙ্কা, শিক্ষিত জনসাধারণের বিরুদ্ধে সে বাধার ভিত্তি ক্রমশই দুর্বল হয়ে আসে।

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews