সারাংশ লেখো :

তুমি বসন্তের কোকিল, বেশ লোক। যখন ফুল ফুটে, দক্ষিণ বাতাস বহে, এ সংসার সুখের স্পর্শে শিহরিয়া উঠে, তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ কর। আবার যখন দারুণ শীতে জীবলোকে থরহরি কম্প লাগে তখন কোথায় থাক, বাপু! যখন শ্রাবণের ধারায় আমার চালাঘরে নদী বহে, যখন বৃষ্টির চোটে কাক চিল ভিজিয়া গোময় হয়, তখন তোমার মাজা মাজা কালো কালো দুলালি ধরনের শরীরখানি কোথায় থাকে? তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নও।

Updated: 1 week ago
উত্তরঃ

সারাংশ : বসন্তের কোকিল কেবল সুখ-সমৃদ্ধির সময়েই উপস্থিত থাকে, কিন্তু দুঃসময়ে তার কোনো খোঁজ পাওয়া যায় না। এভাবে কোকিলকে স্বার্থপর মানুষের প্রতীক হিসেবে দেখানো হয়েছে, যারা ভালো সময়ে পাশে থাকে কিন্তু বিপদে সরে যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
25

Related Question

View All
উত্তরঃ

সারমর্ম : জীবনে দারিদ্র্য, দুঃখ-কষ্ট বা চরম বিপর্যয় নেমে আসলেও হতাশ না হয়ে অদম্য সাহসিকতা ও ধৈর্যের সাথে তা মোকাবিলা করতে হবে। পরিস্থিতি যাই হোক না কেন, আত্মসম্মান বিসর্জন না দিয়ে মাথা উঁচু করে, বুক ফুলিয়ে সাহসের সাথে জীবনের কঠিন বাস্তবতাকে বরণ করে নেওয়ার মধ্যেই প্রকৃত মনুষ্যত্ব ও বিজয় নিহিত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
14
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews