সালেহা জুট মিলের এমডি মি. রবি প্রতিষ্ঠানের নীতি ও কৌশল নির্ধারণ করেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে তা বাস্তবায়নে প্রয়োজনীয় উপকরণাদি সংগ্রহ করেন। সঠিক নির্দেশনা প্রদান করেন। আবার কর্মীরা যাতে কর্মে উৎসাহ পায় সে ব্যবস্থাও করেন। সর্বোপরি আদর্শমান অনুযায়ী কাজ বাস্তবায়নের ব্যবস্থা করেন। তাই এ বছর সালেহা জুট মিলের লক্ষ্যের থেকে ২৫% মুনাফা বেশি হয়।

Updated: 11 months ago
উত্তরঃ

১৭৫০-১৮৫০ খ্রিষ্টাব্দ শিল্পবিপ্লব কাল।

উত্তরঃ

বাজেটের আলোকে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয় তাকে বাজেটারি নিয়ন্ত্রণ বলে।

বাজেটের আদর্শমান, বিচ্যুতি নির্ণয়, কার্যফল তুলনা, সংশোধনমূলক ব্যবস্থা প্রভৃতি কার্য সম্পাদিত হয়। ফলে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়। এছাড়া কাজের মধ্যেও সমন্বয় আসে। এ ব্যবস্থায় সহজে লক্ষ্য অর্জন নিশ্চিত হয়। তাই বাজেটারি নিয়ন্ত্রণ ব্যবস্থা গুরুত্বপূর্ণ।

উত্তরঃ

উদ্দীপকে মি. রবি ব্যবস্থাপনার উচ্চ স্তরের কর্মকর্তা।

প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাপনাকে উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলে। প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতিনির্ধারণ ও দীর্ঘমেয়াদি লক্ষ্য, কৌশল ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে ব্যবস্থাপনার উচ্চ স্তর সম্পৃক্ত থাকে। কোনো কোম্পানির পরিচালকমণ্ডলী, পরিচালকমণ্ডলীর চেয়ারম্যান, এম.ডি. সচিব ও ক্ষেত্রবিশেষে জেনারেল ম্যানেজার এ স্তরের ব্যবস্থাপনার আওতাভুক্ত।

উদ্দীপকে সালেহা জুট মিলের এম.ডি. মি. রবি প্রতিষ্ঠানের নীতি ও কৌশল নির্ধারণ করেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে তা বাস্তবায়নে প্রয়োজনীয় উপকরণাদি সংগ্রহ করেন। সঠিক নির্দেশনা প্রদান করেন। আবার কর্মীরা যাতে কর্মে উৎসাহ পায় সে ব্যবস্থাও করেন। এখানে মি. রবি একজন এম.ডি, এবং তিনি প্রতিষ্ঠানের নীতি ও কৌশল নির্ধারণ করেন, যা উচ্চ স্তরের ব্যবস্থাপনার কাজ। সুতরাং - উদ্দীপকে মি. রবি ব্যবস্থাপনার উচ্চ স্তরের কর্মকর্তা।

উত্তরঃ

যেকোনো প্রতিষ্ঠানের জন্য 'কার্যকর ব্যবস্থাপনা সাফল্যের চাবিকাঠি'- উক্তিটি যথার্থ।

কার্যকর ব্যবস্থাপনা হলো যেকোনো প্রতিষ্ঠানের সাফল্যের পূর্বশর্ত। ব্যবস্থাপকীয় উপকরণাদির সুষ্ঠু ব্যবহার এবং ব্যবস্থাপকীয় গুণাবলির সমন্বয়ে ব্যবস্থাপনা কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদন করা যায়।

উদ্দীপকে সালেহা জুট মিলের এম.ডি. মি. রবি প্রতিষ্ঠানের নীতি ও কৌশল নির্ধারণ করেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে তা বাস্তবায়নে প্রয়োজনীয় উপকরণাদি সংগ্রহ করেন এবং সঠিক নির্দেশনা প্রদান করেন। আবার কর্মীরা যাতে কর্মে উৎসাহ পায় সে ব্যবস্থাও করেন। এমনকি আদর্শমান অনুযায়ী কাজ বাস্তবায়নের ব্যবস্থা করেন। তাই এ বছর সালেহা জুট মিল লক্ষ্যের থেকে ২৫% মুনাফা বেশি হয়।

ব্যবস্থাপনা কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদন করা না হলে মানবীয় ও বস্তুগত উপকরণ কার্যক্ষেত্রে কোনো ফল দিতে পারে না। প্রতিষ্ঠানের উপকরণাদি প্রয়োজন অনুযায়ী সংগ্রহ, সঠিক নির্দেশনা, আদর্শমান অনুযায়ী কাজ বাস্তবায়ন এবং পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদন করতে হয়। আবার কর্মীরা যাতে উৎসাহ নিয়ে কাজ করতে পারে সেজন্য প্রণোদনার ব্যবস্থা করা। মি. রবি ব্যবস্থাপনার বিষয়টি কার্যকরভাবে সম্পাদন করতে পেরেছেন বিধায় তার প্রতিষ্ঠানের লক্ষ্যের চেয়ে ২৫% মুনাফা বেশি হয়। তাই বলা যায়, 'কার্যকর ব্যবস্থাপনা সাফল্যের চাবিকাঠি'।

270

সংঘবদ্ধ মানব জীবনে ব্যবস্থাপনা এক অতি অপরিহার্য বিষয় । কতিপয় ব্যক্তি যখন কোনো সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্য একত্রিত হয় তখন তাদের সঠিকভাবে পরিচালনার প্রয়োজন পড়ে। সেখানে যদি কেউ পরিচালক না থাকেন, যদি কেউ নেতৃত্ব না দেন তবে বিশৃঙ্খলা দেখা দেয়াই স্বাভাবিক । আর এরূপ বিশৃঙ্খলা মানুষসহ সকল উপকরণের কার্যকর ব্যবহার অসম্ভব করে তোলে । তাই একদল মানুষকে তাদের লক্ষ্যপানে এগিয়ে নেয়ার কার্যকর প্রয়াস বা শক্তিই হলো ব্যবস্থাপনা । আর যে বা যারা এ প্রয়াস চালান তাদেরকে ব্যবস্থাপক, প্রশাসক, নির্বাহী, পরিচালক ইত্যাদি নামে অভিহিত করা হয় । এরূপ প্রয়াস শুধু ব্যবসায়ের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ইত্যাদি সর্বক্ষেত্রেই প্রযোজ্য। তাই এরূপ প্রয়াস- প্রচেষ্টা সম্পর্কে সবারই সম্যক জ্ঞান থাকা প্রয়োজন ।

চিত্র : ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সভা অনুষ্ঠানের একটা ছবি

এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করতে পারবে ।

২. ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা । করতে পারবে ।

৩. ব্যবস্থাপনার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে ।

৪. ব্যবস্থাপনার কার্যাবলি ব্যাখ্যা করতে পারবে

৫. ব্যবস্থাপনার আওতা সনাক্ত করতে পারবে ।

৬. ব্যবস্থাপনা চক্র বর্ণনা করতে পারবে ।

৭. ব্যবস্থাপনার বিভিন্ন স্তর ব্যাখ্যা করতে পারবে । 

৮. পেশা হিসেবে ব্যবস্থাপনার অবস্থান বিশ্লেষণ করতে পারবে।

৯. ব্যবস্থাপনার সর্বজনীনতা বিশ্লেষণ করতে পারবে ।

Related Question

View All
উত্তরঃ ফ্রেডরিক উইনসলো টেইলর

বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলেন ফ্রেডরিক উইনসলো টেইলর (Frederick Winslow Taylor)। তিনি ছিলেন একজন আমেরিকান যান্ত্রিক প্রকৌশলী যিনি শিল্প দক্ষতা উন্নত করার চেষ্টা করেছিলেন। টেইলর তার গবেষণায় প্রমাণ করেন যে, কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি করে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। তিনি পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা ও বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে ব্যবস্থাপনার নীতি ও পদ্ধতি তৈরি করেন, যা পরবর্তীকালে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নামে পরিচিতি লাভ করে। তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে ‘শপ ম্যানেজমেন্ট’ (Shop Management) এবং ‘দ্য প্রিন্সিপালস অব সায়েন্টিফিক ম্যানেজমেন্ট’ (The Principles of Scientific Management)।

Satt AI
Satt AI
5 days ago
572
উত্তরঃ

প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা ও নিয়ন্ত্রণ একে অপরের পরিপূরক এবং অবিচ্ছেদ্য কার্য। উদ্দীপকের চিত্রটিতে ব্যবস্থাপনা চক্রের বিভিন্ন কার্যাবলি দেখানো হয়েছে, যেখানে ‘ক’ স্থানে পরিকল্পনাকে নির্দেশ করা হয়েছে। পরিকল্পনা হলো নিয়ন্ত্রণের ভিত্তি বা মানদণ্ড। পরিকল্পনা ছাড়া নিয়ন্ত্রণ অসম্ভব, কারণ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় মানদণ্ড পরিকল্পনাতেই নির্ধারিত হয়।

উদ্দীপকের ‘ক’ স্থানের কাজটি হলো পরিকল্পনা। ব্যবস্থাপনা চক্রে পরিকল্পনা হলো প্রথম ও মৌলিক কাজ। পরিকল্পনা ভবিষ্যতের রূপরেখা তৈরি করে এবং এটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য করণীয় বিষয়গুলো নির্ধারণ করে। অন্যদিকে, নিয়ন্ত্রণ হলো পরিকল্পনার সঙ্গে প্রকৃত কাজের ফলাফল তুলনা করে বিচ্যুতি নির্ণয় ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। ছবিতে প্রদর্শিত চক্রাকার প্রক্রিয়ায়, নিয়ন্ত্রণ কার্য তখনই কার্যকর হয় যখন সুনির্দিষ্ট পরিকল্পনা বিদ্যমান থাকে। পরিকল্পনা সঠিক ও সুস্পষ্ট হলে নিয়ন্ত্রণ প্রক্রিয়াও সহজ ও ফলপ্রসূ হয়।

পরিকল্পনা নিয়ন্ত্রণের মানদণ্ড নির্ধারণ করে। যেমন—কর্মীর উৎপাদনশীলতার লক্ষ্য, পণ্যের মান, বাজেট ইত্যাদি পরিকল্পনাতেই স্থির করা হয়। নিয়ন্ত্রণ এই নির্ধারিত মানদণ্ডগুলোর বিপরীতে বাস্তব কাজের অগ্রগতি ও ফলাফল পরিমাপ করে। যদি বাস্তব ফলাফল পরিকল্পনা অনুযায়ী না হয়, তবে নিয়ন্ত্রণ সে বিচ্যুতি চিহ্নিত করে এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। তাই বলা যায়, পরিকল্পনা ছাড়া নিয়ন্ত্রণ অন্ধের মতো, কারণ তখন কোনো মাপকাঠি থাকে না যার সাহায্যে কাজের মূল্যায়ন করা যায়।

পরিশেষে বলা যায়, পরিকল্পনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার দুটি স্বতন্ত্র কাজ হলেও কার্যক্ষেত্রে এরা একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। পরিকল্পনা যেমন নিয়ন্ত্রণের পথপ্রদর্শক, তেমনি নিয়ন্ত্রণ পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করে। ব্যবস্থাপনার চক্রে একটি সফল পরিকল্পনা একটি শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্ম দেয় এবং এই চক্রাকার প্রক্রিয়াটিই প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য নিশ্চিত করে।

Satt AI
Satt AI
5 days ago
519
উত্তরঃ ব্যবস্থাপনার কার্যাবলি একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলে। এটি পরিকল্পনা থেকে শুরু হয়ে সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, সমন্বয় ও নিয়ন্ত্রণ পর্যন্ত বিস্তৃত।
Satt AI
Satt AI
1 week ago
775
উত্তরঃ

ব্যবস্থাপনা সর্বজনীন বলতে বোঝায়, ব্যবস্থাপনা শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয়, বরং সমাজের প্রতিটি ক্ষেত্রে এর ব্যাপক প্রয়োগ বিদ্যমান। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি অফিস, খেলাধুলা, সাংস্কৃতিক সংগঠন—সব জায়গায় সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনার নীতি ও পদ্ধতি ব্যবহার করা হয়।

যেহেতু ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলি যেমন – পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় ও নিয়ন্ত্রণ সকল প্রকার প্রতিষ্ঠানেই লক্ষ্য অর্জনের জন্য অপরিহার্য, তাই এর প্রয়োগ ক্ষেত্র কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আকার, প্রকৃতি বা উদ্দেশ্য নির্বিশেষে সকল প্রকার উদ্যোগেই সমানভাবে প্রযোজ্য এবং সফলতার চাবিকাঠি হিসেবে কাজ করে।

Satt AI
Satt AI
1 week ago
973
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews