হাঁ, 'সাহসী উদ্যোগই মিনারাকে ব্যবসায়ে সফলতা এনে দিয়েছে'- উক্তিটি যথার্থ।
নির্ভীকভাবে পথ চলতে পারার গুণকেই সাহস বলে। বোধশক্তিসম্পন্ন একজন মানুষ যদি করণীয় ঠিক করে সাহসিকতার সাথে তা অর্জনে পথ চলতে পারে তবে তার পক্ষে সাফল্য অর্জন সম্ভব হয়। অন্যদিকে, যদি দুই পা চলে আর এক পা পিছায় সবসময় অজানা ভয় যদি কাউকে তাড়া করে ফেরে তবে তার পক্ষে ভালো উদ্যোক্তা হওয়া সম্ভব হয় না। ঝুঁকিপূর্ণ, অনুমাননির্ভর ও অচেনা পথে কার্যত জীবনকে বাজি রেখে একজন উদ্যোক্তা তার উদ্যোগ চিন্তাকে বাস্তবায়ন করেন। এজন্য একজন উদ্যোক্তাকে যথেষ্ট সাহসী হতে হয়।
উদ্দীপকে দেখা যায়, জনাব মিনারা মৎস্য খামারে প্রথম দিকে লোকসান দিলেও মৎস্য চাষের ওপর পড়াশুনা করে সফলতা লাভের চ্যালেঞ্জ নিয়ে নতুন উদ্যমে ব্যবসায়ে মনোনিবেশ করেন। জনাব মিনারার উদ্যোগে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান থাকা সত্ত্বেও তার সাহসিকতার কারণে তিনি নতুন উদ্যমে পুনরায় ব্যবসায়িক কাজে মনোনিবেশ করতে পেরেছেন এবং সফল হয়েছেন। তাই বলা যায় হ্যাঁ, 'সাহসী উদ্যোগই মিনারাকে ব্যবসায়ে সফলতা এনে দিয়েছে'- উক্তিটি যথার্থ।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!