সিদ্ধার্থ সম্পর্কে রাজার ভয়ের কারণ বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)

Updated: 9 months ago
উত্তরঃ

কুমার সিদ্ধার্থ খ্রিষ্টপূর্ব ৬২৩ অব্দে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রাজা শুদ্ধোদন এবং মাতার নাম রানি মহামায়া বা মায়াদেবী। মহামায়া পিত্রালয়ে দেবদহে যাবার পথে লুম্বিনী কাননে সিদ্ধার্থ ভূমিষ্ঠ হন। জন্মের সাত দিন পর তাঁর মা মৃত্যুবরণ করেন। তখন রাজার অপর পত্নী মহামায়ার বোন মহাপ্রজাপতি গৌতমী তাঁকে প্রতিপালন করেন। মহাপ্রজাপতি গৌতমী প্রতিপালন করেছিলেন বলে তিনি সিদ্ধার্থ গৌতম নামে পরিচিত। আর তাঁর বংশের নাম শাক্যবংশ অনুসারে তিনি শাক্যসিংহ নামেও অভিহিত। জন্মের পর রাজজ্যোতিষীরা গৌতমের জন্মপঞ্জিকা তৈরি করেন। পণ্ডিতেরা তাঁর মধ্যে মহাপুরুষের বত্রিশটি সুলক্ষণ দেখতে পেয়ে ভবিষ্যদ্বাণী করেন-কুমার হয় রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবেন অথবা পূর্ণজ্ঞানী মহাপুরুষ হবেন। মহাপুরুষ হয়ে তিনি বিশ্বব্যাপী খ্যাতিলাভ করবেন। তখন থেকে রাজার ভয় হতে থাকে, গৌতম যেন সন্ন্যাসী হয়ে না যান। তাই অল্প বয়স থেকে কুমারকে সব রকম বিদ্যা শিক্ষার ব্যবস্থা করেন। তাঁকে পড়ালেখা ও অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তুলতে শুরু করলেন। গৌতম যেন দুঃখের পরশ না পান, শোক কী তা না বুঝতে পারেন। সেভাবে সব ব্যবস্থা করলেন।

112

আজ থেকে আড়াই হাজার বছরেরও আগে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বৌদ্ধধর্মের প্রবর্তক।
তাঁর ধর্মের অনুসারীদের বৌদ্ধ বলা হয়। আমরা বৌদ্ধধর্মের অনুসারী। গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ গৌতম। বুদ্ধত্ব লাভ করে তিনি গৌতম বুদ্ধ নামে খ্যাত হন। ছোটবেলা থেকেই জীবের প্রতি ছিল তাঁর অপরিসীম মমত্ববোধ। ছোট-বড় সকল প্রাণীকে তিনি সমানভাবে ভালোবাসতেন। তাঁর সেবায় ও আদরে অনেক প্রাণী সুস্থ হয়েছে এবং মৃত্যুর কবল থেকে রক্ষা পেয়েছে। ত্রিপিটকের গ্রন্থসমূহে গৌতম বুদ্ধের জীবপ্রেমের অনেক কাহিনি পাওয়া যায়। এ অধ্যায়ে আমরা গৌতম বুদ্ধের জীবপ্রেম সম্পর্কে পড়ব।

এ অধ্যায় শেষে আমরা

  • বুদ্ধের জীবপ্রেম ব্যাখ্যা করতে পারব।
  • গৌতম বুদ্ধের জীবপ্রেমের কাহিনি বর্ণনা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

সিদ্ধার্থের জন্মের সাত দিন পর তাঁর মাতা রানি মহামায়া মৃত্যুবরণ করেন। তাঁর দায়িত্ব নেন রানি মহাপ্রজাপতি গৌতমী। বিমাতা মহাপ্রজাপতি গৌতমী কর্তৃক লালিত-পালিত হয়েছিলেন বলে সিদ্ধার্থের অপর নাম হয় গৌতম।

164
উত্তরঃ

সিদ্ধার্থ গৌতম চৌষট্টি রকমের লিপি, শাস্ত্রবিদ্যা, অশ্বারোহণ, রথচালনা, অসি-চালনা, যুদ্ধকৌশল এবং অন্যান্য, বিদ্যা শিক্ষালাভকরেন।

186
উত্তরঃ

বুদ্ধ সারনাথের ঋষিপতন মৃগদাবে তাঁর পঞ্চবর্গীয় শিষ্যদের কাছে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেন।

201
উত্তরঃ

গৌতম বুদ্ধ খ্রিষ্টপূর্ব ৬২৩ অব্দে লুম্বিনী কাননে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শুদ্ধোদন ও মাতা মহামায়া। তিনি ছিলেন বৌদ্ধধর্মের প্রবর্তক। তাঁর বাল্য নাম ছিল সিদ্ধার্থ। বুদ্ধত্ব লাভ করে তিনি হন গৌতম বুদ্ধ। আশি বছর বয়সে তিনি মহানির্বাণ লাভ করেন।

295
উত্তরঃ

সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধের জন্মের পর অনেক জ্যোতিষী আগমন করেন। তাঁরা শিশু সিদ্ধার্থের মধ্যে বত্রিশটি সুলক্ষণ দেখতে পান এবং ভবিষ্যদ্বাণী করেন- 'এই রাজকুমার গৃহে থাকলে রাজচক্রবর্তী রাজা হবেন, সন্ন্যাস জীবন ধারণ করলে মহাজ্ঞানী বুদ্ধ হবেন।'

129
উত্তরঃ

রাজকুমার সিদ্ধার্থ নগর ভ্রমণে বের হলে প্রথমদিন এক জরাজীর্ণ দুর্বল বৃদ্ধ লোককে দেখেন, দ্বিতীয় দিন, ব্যাধিগ্রস্ত যন্ত্রণাকাতর এক লোককে দেখেন তৃতীয় দিন এক মৃত ব্যক্তিতে, দেখেন এবং এই জরা, ব্যাধি, মৃত্যুকে দর্শন করে সিদ্ধার্থ বিষণ্ণ হয়েছিলেন।

127
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews