বড় অঙ্কের ঋণকে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করে বিক্রির মাধ্যমে তহবিল সংগ্রহ করাকে ঋণপত্র বলা হয়।
দীর্ঘমেয়াদি অর্থায়নের অভিনব পদ্ধতি হলো লিজিং।
লিজিং বলতে কোনো স্থায়ী সম্পত্তি না কিনে দীর্ঘমেয়াদের জন্য ভাড়া নেওয়াকে বোঝায়। এর মাধ্যমে ভাড়া প্রদানকারী প্রতিষ্ঠান সম্পত্তি ব্যবহারের অনুমতি দেয়। ছোট ও নতুন প্রতিষ্ঠান এ প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদি অর্থায়ন করে থাকে।
উদ্দীপকে জনাব শফিক অর্থায়নের মধ্যমেয়াদি উৎস হিসেবে বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানসহ মূলধনী বাজারের প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারেন।
মধ্যমেয়াদি ঋণ বলতে এক থেকে পাঁচ বছর মেয়াদি ঋণকে নির্দেশ করা হয়। এক্ষেত্রে মধ্যমেয়াদি ঋণ হিসেবে বাণিজ্যিক ব্যাংক ঋণ দিয়ে থাকে। এছাড়াও আর্থিক প্রতিষ্ঠানগুলো এ ধরনের ঋণ দেয়। উদ্দীপকে জনাব শফিক নানা ডিজাইনের সিরামিক পণ্য তৈরি ও বাজারজাত করেন। বর্তমানে তিনি ব্যবসায়ের আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই তিনি বহিস্থ তহবিল থেকে মধ্যমেয়াদি ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেন। অর্থাৎ জনাব শফিক তার প্রতিষ্ঠানের বাহিরে থেকে যেমন- বাণিজ্যিক ব্যাংক থেকে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য ঋণ নিতে পারেন। এছাড়াও তিনি প্রয়োজনীয় মূলধন সংস্থানে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানসহ মূলধনী বাজারের প্রতিষ্ঠান থেকেও ঋণ নিতে পারেন। এ প্রতিষ্ঠানসমূহ অর্থসংস্থানের মধ্যমেয়াদি উৎসের আওতাভুক্ত।
উদ্দীপকে জনাব শফিকের ব্যবসায় সম্প্রসারণে অধিক সময়ের জন্য ঋণের প্রয়োজন হওয়ায় বহিস্থ তহবিলের উৎস থেকে ঋণ সংগ্রহের সিদ্ধান্ত তার জন্য যৌক্তিক হয়েছে।
বহিস্থ তহবিল বলতে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করাকে বোঝায়। ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে অভ্যন্তরীণ অর্থসংস্থান অনেক সময় প্রয়োজনীয় বিনিয়োগের তুলনায় কম হয়ে যায়। সেক্ষেত্রে বহিস্থ তহবিল অর্থসংস্থানের প্রধান উৎস হিসেবে কাজ করে।
উদ্দীপকে জনাব শফিক একজন সিরামিক পণ্যের ব্যবসায়ী। এক্ষেত্রে তিনি বিভিন্ন বিষয় ও সুযোগ-সুবিধা পর্যালোচনা করে ব্যবসায়ের সম্প্রসারণে আগ্রহী হন। তিনি তার ব্যবসায়টিকে আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য মধ্যমেয়াদি বহিস্থ উৎস থেকে মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত নেন।
উদ্দীপকে জনাব শফিকের পক্ষে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থসংস্থান সম্ভব নয়। তাই তিনি প্রতিষ্ঠানের বাইরের উৎস থেকে অর্থ সংগ্রহের চিন্তা করেছেন। এছাড়াও তার প্রতিষ্ঠানে পূর্বের কোনো প্রকার অর্জিত মুনাফাও সংরক্ষিত নেই। ফলে তাকে বাধ্য হয়েই বহিঃস্থ তহবিলের সহায়তা গ্রহণ করতে হবে। আর এ বহিঃস্থ তহবিলকে তিনি দীর্ঘ সময়ের জন্যও ব্যবহার করতে পারবেন। এটি তার ব্যবসায়ের সম্প্রসারণে সহায়ক হবে। তাই বলা যায়, জনাব শফিকের বহিঃস্থ তহবিল থেকে অর্থ সংগ্রহের সিদ্ধান্তটি যথার্থ।
Related Question
View Allঅর্থায়নের উৎসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়।
ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণের জন্য অবণ্টিত মুনাফা যে তহবিলে আলাদা করে রাখা হয় তাকে সঞ্চিতি তহবিল বলা হয়।
এ তহবিলে অর্থ আলাদা করে রাখা হয়। ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণের প্রয়োজনে এ অর্থ ব্যবহার করা যায়। অর্থাৎ ব্যবসায়ের মূলধন সংস্থানে এ তহবিল সহায়ক ভূমিকা রাখে
বর্তমানে দীননাথ চক্রবর্তী ব্যবসায়ের ক্ষেত্রে লিজিং-এর সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন।
লিজিং দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি বহিস্থ উৎস। একটি প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ব্যয়বহুল মেশিন, যন্ত্রপাতি, যানবাহন ইত্যাদি সরাসরি না কিনে লিজিং প্রতিষ্ঠান থেকে ভাড়া নিতে পারে। ছোট ও নতুন ব্যবসায়ের জন্য এ ধরনের অর্থায়ন উপযোগী উদ্দীপকে দীননাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায়ে নিয়োজিত। বিভিন্ন উৎস থেকে তিনি প্রয়োজনে অল্প সময়ের জন্য অর্থসংস্থান করতেন। বর্তমানে তিনি তাঁতবস্ত্রের ব্যবসায়ও শুরু করতে মনস্থির করেন। এজন্য তিনি নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরি ১০০টি মেশিনসহ দীর্ঘ ১০ বছরের জন্য নেয়ার চেষ্টা করছেন। তার এ কার্যক্রম অর্থায়নে লিজিং হিসেবে পরিচিত। এক্ষেত্রে তাকে উক্ত মেশিন ব্যবহারের জন্য নির্দিষ্ট ভাড়া দিতে হবে। তবে মেশিনের মালিকানা লিজিং কোম্পানিরই থাকবে। নতুন বা ছোট প্রতিষ্ঠান যাদের মূলধন কম তারা লিজিং-এর সহায়তায় আর্থিক সমস্যার সমাধান করতে পারে। এক্ষেত্রে লিজিং কোম্পানি লিজকৃত সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণ করে থাকে। এভাবে উদ্দীপকে দীননাথ চক্রবর্তী লিজিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের জন্য কাজ করছেন।
আমি মনে করি, ব্যবসায় সম্প্রসারণে দীননাথ চক্রবর্তীকে লিজিং ছাড়াও ব্যাংক ঋণ ও নিজস্ব তহবিল ব্যবহারের প্রয়োজন হতে পারে।
ব্যবসায়িক উদ্দেশ্য অর্জনে স্বল্প, মধ্য ও দীর্ঘ এ তিন মেয়াদে অর্থসংস্থান করা হয়ে থাকে। তবে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের প্রয়োজন হয়। কারণ এক্ষেত্রে বড় আকারের মূলধনের প্রয়োজন হয়।
উদ্দীপকে দীননাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায়ে নিয়োজিত। তিনি মাঝে মাঝে বিভিন্ন উৎস থেকে অল্প সময়ের জন্য অর্থসংস্থান করতেন। বর্তমানে তিনি একই সাথে তাঁত বস্ত্রের ব্যবসায় শুরু করার মনস্থির করেছেন।
উদ্দীপকে দীননাথ চক্রবর্তী লিজিং-এর মাধ্যমে অর্থায়নের লক্ষ্যে কাজ করছেন। ব্যবসায় সম্প্রসারণে তার প্রচুর অর্থের প্রয়োজন হবে। এক্ষেত্রে তিনি নগদ অর্থের চাহিদা মেটাতে ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। এছাড়াও তিনি নিজস্ব তহবিল ব্যবহার করতে পারেন। তাই বলা যায়, দীননাথ চক্রবর্তীর এ সকল উৎস থেকে অর্থসংস্থানের প্রয়োজন হতে পারে।
অর্থ আদান-প্রদানের সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া হলো স্বল্পমেয়াদি অর্থায়ন।
এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল মধ্যমেয়াদি তহবিল হিসেবে গণ্য হয়।
এ ধরনের তহবিল ব্যবহার করে প্রতিষ্ঠান ব্যবসায়ের চলতি মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটায়। এ তহবিলের খরচ বা সুদের হার স্বল্পমেয়াদি তহবিলের খরচ থেকে বেশি এবং দীর্ঘমেয়াদি তহবিলের খরচ থেকে কম হয়। বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানে ইত্যাদি এ ধরনের তহবিলের উৎস।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
