সিরিয়ার 'স্বৈরশাসক' প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা। এর আগে বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ার দুইজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশে রাজধানী দামেস্ক ছেড়ে গেছেন। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী, যারা এই অভিযানের নেতৃত্বে আছে তাদের টেলিগ্রাম হ্যান্ডেলে বলেছে, এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং এক নতুন যুগের সূচনা ঘটেছে। দামেস্কের পথে পথে ব্যাপক সংখ্যক মানুষকে উল্লাস করতে দেখা গেছে।

Updated: 6 months ago
উত্তরঃ

তরুণসমাজ কোটাব্যবস্থা পুনর্বিন্যাসের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল।

উত্তরঃ

প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

২০২৪-এ বাংলাদেশে শিক্ষার্থী-জনতার এক সম্মিলনে স্বৈরাচারবিরোধী এক গণআন্দোলন গড়ে ওঠে। এসময় স্বৈরাচারী শাসকের দমন-পীড়ন ও নির্বিচার হত্যাযজ্ঞের কারণে শিক্ষার্থীদের পাশাপাশি সমগ্র দেশবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই পরিণতিতে ৫ই আগস্ট কারফিউ উপেক্ষা করে লাখ লাখ মানুষ জড়ো হতে থাকে। পতন নিশ্চিত বুঝতে পেরে ফ্যাসিবাদী শাসক দেশ ছেড়ে পালিয়ে যায় এবং আন্দোলনে বিজয় সূচিত হয়। এ অভ্যুত্থানে দেশবাসীর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে লক্ষ করেই প্রশ্নোক্ত উক্তিটির অবতারণা করা হয়েছে।

উত্তরঃ

আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসকের অপশাসনের অবসান ঘটানোর দিক থেকে উদ্দীপকের সাথে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার সাদৃশ্য প্রতীয়মান হয়।

বাঙালিরা চিরকালই স্বাধীনচেতা। তা সত্ত্বেও বারবার এ জাতিকে পরাধীনতা ও বৈষম্যের শিকার হতে হয়েছে। তবে দৃঢ়চেতা বাঙালি জাতি প্রতিবারই সেসব অপশক্তিকে শক্ত হাতে মোকাবিলা করেছে। এরই ধারাবাহিকতায় গণমানুষের সার্বিক মুক্তির লক্ষ্যে তারা ২০২৪-এর আন্দোলনে অংশ নেয় এবং বিজয়ী হয়।

উদ্দীপকে সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কথা বলা হয়েছে। তার অপশাসনের বিরুদ্ধে সে দেশে এক বিরাট আন্দোলন-সংগ্রাম দানা বাঁধে। পরিশেষে বিদ্রোহীদের কাছে নতি স্বীকার করে তিনি পালিয়ে যেতে বাধ্য হন। একইভাবে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায়ও ২০২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে স্বৈরাচারী সরকারের দুঃশাসনের অবসান এবং তার পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এসব ঘটনার মাধ্যমে এই দুই দেশের মানুষ তাদের অপশাসনের হাত থেকে মুক্তি পায়। এদিক থেকে উদ্দীপকের সাথে আলোচ্য রচনার সাদৃশ্য রয়েছে।

উত্তরঃ

উদ্দীপকটি 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার মূলভাবকে অনেকাংশেই প্রতিফলিত করে।

আমাদের দেশে বিভিন্ন সময়ে শোষণ-নির্যাতনের বিরুদ্ধে নানা আন্দোলন-সংগ্রাম হয়েছে। এসব আন্দোলন-সংগ্রামে এদেশের সকল শ্রেণি ও পেশার মানুষ অংশ নিয়েছিল। অপশক্তির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলেছিল এবং দেশ ও মানুষকে শোষণমুক্ত করেছিল।

উদ্দীপকে সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রসঙ্গ এসেছে। তেমন জনসমর্থন না থাকার পরও তিনি একরকম জোর করেই রাষ্ট্রক্ষমতাকে কুক্ষিগত করে, রেখেছিলেন। বিদ্রোহীদের আন্দোলন-সংগ্রামের মুখে তিনি পালিয়ে যেতে বাধ্য হন। বিদ্রোহীদের একটি গ্রুপ দাবি করেছে, এর মাধ্যমে অন্ধকার যুগের অবসান হয়ে নতুন যুগের সূচনা ঘটেছে। উদ্দীপকের এ দিকটি আলোচ্য রচনায়ও একইভাবে পরিলক্ষিত হয়।

'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানকে উপজীব্য করা হয়েছে। এ আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসকের দুঃশাসনের অবসান ঘটে এবং তিনি পালিয়ে যেতে বাধ্য হন। একইভাবে উদ্দীপকেও সিরিয়ার স্বৈরাচারী শাসক বাশার আল-আসাদের পতন ও তার পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। যদিও 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার পরিধি ব্যাপক এবং সেখানে এ আন্দোলন সংশ্লিষ্ট বিস্তারিত বিবরণ এসেছে, তবুও মোটা দাগে এটি অনেকাংশে উদ্দীপকের ঘটনার অনুগামী। সে বিবেচনায়, উদ্দীপকটি আলোচ্য রচনার মূলভাবকে বহুলাংশেই প্রতিফলিত করে।

47
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

প্রশ্নোক্ত বাক্যটির দ্বারা দেশ সংস্কারে সকল শ্রেণি-পেশার মানুষের একাত্মতা বোঝানো হয়েছে।

২০২৪ সালের জুলাই বিপ্লবে সকল শ্রেণি-পেশার মানুষ যোগদান করেন। সবাই নিজেদের অবস্থান ভুলে রাস্তায় একত্র লড়াই করেছিলেন একটা উদ্দেশ্য সামনে রেখে। এভাবে আন্দোলনের সময় এমন এক ভাষা তৈরি হয়েছিল যার মাধ্যমে সবাই সবাইকে বুঝতে পারছিলেন। মানুষের মধ্যে এমন বোধ স্বাধীনতার পঞ্চাশ বছর পর তৈরি হয়েছিল বলে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

242
উত্তরঃ

উদ্দীপকটি 'আমাদের নতুন গৌরবগাথা' প্রবন্ধের ফ্যাসিবাদী সরকারের পতনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সকল ক্ষমতার উর্ধ্বে। জনগণের দ্বারা নির্বাচিত সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে এটাই হওয়া উচিত। অথচ অনেক সময় দেখা যায়, জনগণের দ্বারা নির্বাচিত সরকার জনগণের বিরুদ্ধাচরণ করে। তখন পরিণতি হয় মর্মান্তিক।

'আমাদের নতুন গৌরবগাথা' প্রবন্ধে ছাত্রসমাজ কোটার যৌক্তিক সংস্কার চেয়ে আন্দোলন শুরু করে। আন্দোলনের একপর্যায়ে সরকার সাধারণ শিক্ষার্থীর দাবি মেনে নেওয়ার পরিবর্তে চরম দমননীতি এবং হত্যাযজ্ঞ পরিচালনা করে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সরকারের প্রতিরোধে এগিয়ে আসে। এতে গণঅভ্যুত্থান ঘটে এবং সরকারপ্রধান দেশ ছেড়ে পালিয়ে যান। উদ্দীপকেও দেখা যায়, গোঁতাবায়া রাজাপাকসে বিক্ষোভকারীদের দমন করার জন্য নিপীড়ন চালায়। শেষ পর্যন্ত তার পতন হয়।

128
উত্তরঃ

"সাদৃশ্য থাকলেও উদ্দীপকটি 'আমাদের নতুন গৌরবগাথা' প্রবন্ধের সামগ্রিকতাকে স্পর্শ করে না।"- মন্তব্যটি যথার্থ।

বাঙালি জাতি হলো বীরের জাতি। তারা যুগে যুগে বৈষম্যের বিরুদ্ধে প্রাণপথে লড়াই করেছে। সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বাঙালিরা জীবনদানেও কার্পণ্য করেনি।

'আমাদের নতুন গৌরবগাথা' প্রবন্ধে কোটা সংস্কারকে কেন্দ্র করে এই আন্দোলনের শুরু হলেও শেষ পর্যন্ত তা সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। আন্দোলনকে দমিয়ে রাখার জন্য সরকার তার পোষ্য দলীয় বাহিনী ও জাতীয় বাহিনীর বিপথগামী সদস্যদের দ্বারা সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালায়। পুলিশের গুলিতে নিহত হয় শিক্ষার্থী থেকে শুরু করে হাজার হাজার জনতা। ছাত্র-জনতার তোপের মুখে পড়ে সরকার পালাতে বাধ্য হয়। উদ্দীপকেও শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

উদ্দীপকে দেখা যায়, সরকার বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। ফলে ডজনখানেক আহত হয়েছে। সেখানে কোনো মৃত্যুর ঘটনার কথা নেই। আবার জুলাই বিপ্লব পুরোপুরি শিক্ষার্থী দ্বারা পরিচালিত ছিল। কিন্তু উদ্দীপকে বর্ণিত বিক্ষোভে এমন কোনো আভাস নেই। উপর্যুক্ত এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

141
উত্তরঃ

'সরকার নির্বাচন নিয়ে একের পর এক তামাশা করেছে' বলতে এখানে আওয়ামী লীগ সরকারের প্রহসনের নির্বাচনের কথা বলা হয়েছে।

২০০৮ সালে আওয়ামী লীগ সরকার নির্বাচনে জয়ী হয় এবং সরকার গঠন করে। এর পর থেকে এই সরকারে তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনই ছিল বিতর্কিত। এসব নির্বাচনে সরকার লোক দেখানো ভোটের আয়োজন করে শেষ পর্যন্ত কারচুপি করে নির্বাচনে জয়ী হয়। এভাবে সরকার যে প্রহসনের নির্বাচন করে ক্ষমতাকে কুক্ষিগত করে, প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে সে কথাই বোঝানো হয়েছে।

84
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews