উৎপাদনকারী, আমদানিকারক বা অন্যকোনো উৎস থেকে পণ্যসামগ্রী ক্রয় করে খুচরা ব্যবসায়ী বা শিল্পীয় ব্যবহারকারীদের নিকট বিক্রয়সংক্রান্ত কার্যাবলিকে পাইকারি ব্যবসায় বলে।
বিক্রয়িকতা কলা ও বিজ্ঞানের সমন্বিত রূপ।
বিক্রয়িকতা হলো এমন একটি কৌশল যেখানে বিক্রয়কর্মী সম্ভাব্য ক্রতাকে বর্তমান ক্রেতায় পরিণত করার প্রচেষ্টা চালায়। বিক্রয়িকতায় সুনির্দিষ্ট দক্ষতা, প্রতিভা এবং ব্যক্তিত্বের প্রয়োজন হয় যাকে কলা হিসেবে আখ্যায়িত করা যায়। তাছাড়া বিক্রয়িকতা গুণাবলির সুষ্ঠু প্রয়োগের জন্য সুনির্দিষ্ট মতবাদ, সূত্র, পরীক্ষা ও বিশ্লেষণের প্রয়োজন হয় যা বিজ্ঞানের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, বিক্রয়িকতা কলা ও বিজ্ঞান উভয়ই।
উদ্দীপকে সুজান লিমিটেড কর্তৃক ২০১২ সাল থেকে গৃহীত প্রমোশন কৌশলকে বিজ্ঞাপন বলে।
বিজ্ঞাপন হচ্ছে অর্থপ্রদত্ত মাধ্যমে নির্দিষ্ট উদ্যোক্তার পণ্য, সেবা বা ধারণার নৈর্ব্যক্তিক উপস্থাপনা, যা ব্যাপক জনগণের উদ্দেশ্যে প্রচার করা হয়
উদ্দীপকে সুজান লি, ২০১২ সাল থেকে তাদের উৎপাদিত বিটা-১ মোবাইল সেট বিপণন করে আসছে। শুরু থেকেই উন্নতমানের মোবাইল সেটের প্রচারের জন্য তারা দৈনিক পত্রিকা, টেলিভিশন ও বিশেষ ম্যাগাজিনের ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় করে আসছে। সাধারণত জনগণকে পণ্য বা সেবার তথ্য জানানো, পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা এবং বারবার স্মরণ করানোর জন্য বিজ্ঞাপন প্রচার করা হয়। বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করাই বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে উদ্দীপকের 'সুজান লি.' অর্থ ব্যয় করে বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে তাদের পণ্যের প্রচার কার্যক্রম চালিয়েছে; যা বিজ্ঞাপনের অন্তর্গত
প্রতিযোগিতা মোকাবিলার উদ্দেশ্যে 'সুজান লিমিটেড' কর্তৃক সম্প্রতি গৃহীত কৌশলটি অত্যন্ত যৌক্তিক।
বর্তমান বিশ্বজুড়ে বাজার প্রতিযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানসমূহ প্রতিযোগিতায় সাফল্যের সাথে টিকে থাকার জন্য সাধারণত বিক্রয় প্রসার কৌশল অবলম্বন করে।
উদ্দীপকে সুজান লি, ২০১২ সাল থেকে তাদের উৎপাদিত বিটা-১ মোবাইল সেট বিপণন করে আসছে এবং তাদের এ পণ্যের প্রচারের জন্য প্রচুর অর্থ ব্যয় করে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আসছে। সম্প্রতি নতুন নতুন প্রতিযোগীর আবির্ভাব হওয়ায় প্রতিষ্ঠানটি মোবাইল ফোন সেটের বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে মাসব্যাপী মোবাইল ফোন সেটভেদে ১৫ থেকে ৩৫% মূল্য ছাড় দেয়। এতে ফোন ক্রয়ে গ্রাহকদের আগ্রহ বৃদ্ধি পায় এবং এ বিক্রয় প্রসার কৌশল প্রয়োগ করে সুজান লি. কোম্পানি স্বল্প সময়ে তাদের কাঙ্ক্ষিত পরিমাণ মুনাফা অর্জনে সক্ষম হয়। প্রচলিত মূল্য অপেক্ষা কিছুটা মূল্য ছাড় দিলে তা পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে। ক্রেতারা পণ্যের নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য পেলে তা ক্রয় করতে বেশি আগ্রহী হয়। মূল্য হ্রাস কৌশল প্রয়োগ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান লাভবান হয় এবং প্রতিযোগিতার বাজারে সাফল্যের সঙ্গে টিকে থাকতে পারে।
সুতরাং বলা যায়, প্রতিযোগিতা মোকাবিলার উদ্দেশ্যে সুজান লিমিটেড কর্তৃক সম্প্রতি গৃহীত বিক্রয় প্রসারের অন্তর্গত মূল্যছাড় কৌশলটি অত্যন্ত যুক্তিযুক্ত।
Related Question
View Allসুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে পণ্য, সেবা বা ধারণার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে।
যে বৃহদায়তন খুচরা ব্যবসায়ে খাদ্যদ্রব্যের পাশাপাশি অন্যান্য পণ্যসামগ্রী বিক্রয় করা হয়, তাকে সুপার স্টোর বলে।
সুপার স্টোর হলো এক ধরনের বৃহদায়তন খুচরা ব্যবসায়। এ স্টোরে খাদ্যদ্রব্যের পাশাপাশি অন্যান্য পণ্যদ্রব্যও বিক্রয় করা হয়। আয়তনের দিক দিয়ে সুপার মার্কেটের চেয়ে এটি বড়। এরূপ স্টোরে পণ্যের মূল্য তুলনামূলকভাবে কম হয়। সকল ধরনের পণ্যের সরবরাহ থাকায় সুপার স্টোরে ক্রেতার সমাগম বেশি থাকে।
উদ্দীপকের 'নাইস মিষ্টি কুটির' একটি বহুশাখা বিপণি।
যেসব খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান একই মালিকানা এবং পরিচালনার ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে শাখা খুলে ভোক্তাদের নিকট পণ্যসামগ্রী বিক্রয় করে তাকে বহুশাখা বিপণি বলে।
উদ্দীপকের 'নাইস মিষ্টি কুটির' একটি প্রতিষ্ঠিত মিষ্টি বিক্রয় প্রতিষ্ঠান। তাদের রাজশাহীসহ সারাদেশে ৩০টি শাখা রয়েছে। সকল শাখায় সাইনবোর্ড, ডিসপ্লে মূল্য প্রায় একই রকম। অর্থাৎ তারা সকল শাখায় একই নীতি ও কৌশল প্রয়োগ করে; যা বহুশাখা বিপণির বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে একটি বহুশাখা বিপণি হিসেবে গণ্য করা যায়।
বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে 'নাইস মিষ্টি কুটির'-এর ঢাকার একটি শাখা বিক্রয় প্রসার কর্মসূচির যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত যৌক্তিক।
পণ্য বা সেবার তাৎক্ষণিক বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। পণ্যের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করাই হলো বিক্রয় প্রসারের প্রধান উদ্দেশ্য।
উদ্দীপকের 'নাইস মিষ্টি কুটির' একটি বহুশাখা মিষ্টি বিক্রয় প্রতিষ্ঠান। তারা সারাদেশে ৩০টি শাখার মাধ্যমে ব্যবসায় পরিচালনা করছে। তাদের ঢাকার একাধিক শাখার মধ্যে একটি শাখা অন্য শাখা হতে ১০% কম মূল্যে মিষ্টি বিক্রয় করে। এ শাখাটি ক্রেতাদের নিকট থেকে দ্রুত সাড়া পেতে এবং তাৎক্ষণিক বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যেই মূলত এরূপ ছাড়ের ব্যবস্থা করেছে; যা বিক্রয় প্রসার কার্যক্রমের অন্তর্গত। তাদের এরূপ ছাড়ের ফলে ক্রেতারা চূড়ান্ত ক্রয়ের ব্যাপারে আগ্রহ দেখাবে। এতে তাদের ছাড়ের উদ্দেশ্য অর্জন যেমন সহজ হবে তেমনি ব্যবসায়িক সফলতা অর্জনও ত্বরান্বিত হবে।
সুতরাং বলা যায়, বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে 'নাইস মিষ্টি কুটির' এর ঢাকার শাখা কর্তৃক ছাড়ের উদ্যোগ গ্রহণ যৌক্তিক হয়েছে।
যে মাধ্যমে জনগণের কাছে বিজ্ঞাপন, বিভিন্ন সংবাদ তথা পণ্য বা সেবার তথ্য পৌঁছানো হয় তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। যেমন-রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, সাইনবোর্ড, বিলবোর্ড ওয়েবসাইট ইত্যাদি।
উৎপাদক বা উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদান ব্যতীত গণমাধ্যমসমূহে পণ্য বা সেবা সম্পর্কে মতামত প্রকাশ অথবা অনুকূল উপস্থাপনার দ্বারা পরোক্ষভাবে পণ্য বা সেবার চাহিদা বৃদ্ধির প্রয়াসকেই প্রচার বলে।
প্রচার একটি নৈর্ব্যক্তিক উপস্থাপনা এবং এটি অর্থ প্রদত্ত নয়। প্রচার তৃতীয় পক্ষের দ্বারা সংঘটিত হয়। সংবাদ আকারে, রেডিও বা টেলিভিশনের মাধ্যমে এটি প্রকাশ করা হয়। জনসাধারণের কাছে এর বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। একটি ওষুধ কোম্পানি কোনো মরণব্যাধির ওষুধ আবিষ্কার করেছে এবং এটি সংবাদ আকারে রেডিও বা টেলিভিশনে প্রচারিত হলে তা প্রচার বলে বিবেচিত হবে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!