সুতপা ঘোষ ভারত থেকে পার্শ্ববর্তী একটি দেশে মেডিক্যাল কলেজে পড়তে গিয়েছে যার দক্ষিণে বঙ্গোপসাগরের অবস্থান।

Updated: 6 months ago
উত্তরঃ

মানুষের কর্মকান্ড ও গুণাবলির সাথে ভৌগোলিক পরিবেশের * মধ্যকার সম্পর্কের প্রকৃতি ও বিন্যাস নিয়ে যে শাস্ত্র আলোচনা করে - তাকে মানব ভূগোল বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

মানব ভূগোলের গুরুত্ব ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, আঞ্চলিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে ব্যাপকভাবে প্রসার লাভ করার কারণে মানব ভূগোলের অধ্যয়ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভৌগোলিকভাবে একটি অঞ্চল কৃষিজ ও খনিজ সম্পদে কতটুকু অপরিহার্য তা মানব ভূগোলের শাখা অর্থনৈতিক ও আঞ্চলিক ভূগোলের মাধ্যমে আমরা জানতে পারি।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

উদ্দীপকে সুতপা ঘোষ ভারত থেকে বাংলাদেশের একটি মেডিক্যাল কলেজে পড়তে আসে। যার দক্ষিণে বঙ্গোপসাগরের অবস্থান। এদেশে বর্তমানে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে। নিচে চিত্রের মাধ্যমে উক্ত প্রশাসনিক বিভাগগুলো উপস্থাপন করা হলো-

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত যে দেশটির কথা বলা হয়েছে তা হচ্ছে বাংলাদেশ। কারণ এদেশের দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে; যা উদ্দীপকে ইঙ্গিত করা হয়েছে।

বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ দেশ। এর উত্তরে ভারতের হিমালয় পর্বত, দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। এদেশ কর্কটক্রান্তির উত্তর অক্ষাংশ রেখার ওপর অবস্থিত। যে কারণে এদেশ নাতিশীতোষ্ণ অঞ্চলের অন্তর্ভুক্ত। অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ক্ষেত্রে এদেশ খুবই তাৎপর্যপূর্ণ।

আমরা জানি, সূর্য ক্রান্তীয় অঞ্চলে সবসময় তির্যকভাবে কিরণ দেয়। যে কারণে এসব অঞ্চলগুলোতে মরুভূমির মতো এত অধিক উষ্ণতা বিরাজ করে না। আবার, শীতপ্রধান অঞ্চলের মতো এত অধিক শীতলতাও বিরাজ করে না। অর্থাৎ নাতিশীতোষ্ণ অবস্থা বিরাজ করে। এ কারণে এসব অঞ্চলে বিভিন্ন কৃষিদ্রব্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। তাছাড়া বৃষ্টিপাত ফসলের জন্য খুবই প্রয়োজন। তাই দেখা যায়, এদেশের উত্তরে হিমালয় থাকার কারণে দক্ষিণের বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প উত্তরে যেতে থাকে এবং উত্তর থেকে শীতল বাতাস দক্ষিণে আসতে থাকে। ফলে এদেশে প্রচুর বৃষ্টিপাত হয় যা ফসল উৎপাদনের জন্য অনুকূল।
সুতরাং বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নতির জন্য ভৌগোলিক অবস্থানের ভূমিকা অপরিসীম।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
70

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশের মোট আয়তন ১,৪৭.৫৭০ বর্গ কি.মি.।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
342
উত্তরঃ

যেসব অঞ্চল দিয়ে ক্রান্তীয় রেখা অতিক্রম করেছে তাকে ক্রান্তীয় অঞ্চলের দেশ বলে।

বাংলাদেশের উপর দিয়ে ২৩.৫° কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। তাই বাংলাদেশকে ক্রান্তীয় অঞ্চলের দেশ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
239
উত্তরঃ

উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটি হলো-যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রধান ও সর্ববৃহৎ অংশ উত্তরে কানাডার সীমানা হতে দক্ষিণে মেক্সিকো এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগরের তীর হতে পূর্বে আটলান্টিক মহাসাগরের তীর পর্যন্ত বিস্তৃত। যুক্তরাষ্ট্রের বৃহৎ অংশটি ২৫° উত্তর হতে ৪৫° উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত।

আবার আলাস্কার অংশটি বেরিং সাগর (.° পশ্চিম দ্রাঘিমা) হতে ° পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত এবং ° উত্তর অক্ষাংশ হতে ° দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। অন্যদিকে হাওয়াই পূর্ব-পশ্চিমে ° পশ্চিম দ্রাঘিমা এবং উত্তর-দক্ষিণে ° হতে ° উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। দেশটির মোট আয়তন ৯৮,২৬,৬৭৫ বর্গ কিলোমিটার।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
166
উত্তরঃ

উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশ দুটি হলো যথাক্রমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। উভয় দেশের শাসনব্যবস্থার মধ্যে কিছু পার্থক্য বিরাজ করে। নিচে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শাসন-ব্যবস্থার তুলনামূলক চিত্র তুলে ধরা 'হলো :

যুক্তরাষ্ট্রে একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রীয় নাম ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। আইনসভা দ্বিকক্ষিক। নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এবং এর সদস্যসংখ্যা ৪৩৫। উচ্চকক্ষ হচ্ছে সিনেট এবং এর সদস্যসংখ্যা ১০০। ভোট প্রদানের যোগ্যতা অর্জনের বয়স ১৮ বছর। ১৭৮৭সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয় এবং ১৭৮৯ সালের ৪ মার্চ থেকে এটি কার্যকর করা হয়। সুপ্রিমকোর্ট দেশের সর্বোচ্চ বিচারালয়। এর কেন্দ্রীয় আইনসভার নাম কংগ্রেস।অন্যদিকে, যুক্তরাজ্য প্রকৃত বিচারে সংসদীয় গণতন্ত্রব্যবস্থা বিদ্যমান। এর আইনসভার নাম পার্লামেন্ট। আইনসভা দুই স্তরবিশিষ্ট। নিম্নকক্ষ হাউজ অব কমন্স যার সদস্যসংখ্যা ৬৫০, সকলেই নির্বাচিত। উচ্চকক্ষ হাউজ অব লর্ডস। যুক্তরাজ্যে সংবিধান সময়ের ব্যবধানে কিছু কিছু লিখিত হলেও অধিকাংশই প্রচলিত নীতি ও প্রথানির্ভর।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
140
উত্তরঃ

পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম হলো অস্ট্রেলিয়া মহাদেশ।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
189
উত্তরঃ

যে সমস্ত রাজনৈতিক অঞ্চলের কেবল নামীয় পরিচিতি রয়েছে সেগুলোকে নামীয় অঞ্চল বলে।

মহাদেশ ও মহাদেশের অংশবিশেষ নামীয় অঞ্চলের প্রকৃষ্ট উদাহরণ।
যেমন- এশিয়া, দক্ষিণ এশিয়া, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, ভূমধ্যসাগরীয় অঞ্চল, ইউরেশিয়া, অস্ট্রেলিয়া প্রভৃতি এলাকাও নামীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। নামীয় অঞ্চলের সীমানা সুনির্দিষ্ট নয় এবং এসব অঞ্চলের একক নিয়ন্ত্রণকেন্দ্রও থাকে না; যেমন- এশিয়া, ইউরোপ, আফ্রিকার কোনো রাজধানী নেই। তাই বলা যায় নামীয় অঞ্চলের সীমানা সুনির্দিষ্ট নয়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
184
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews