সুদ নিষিদ্ধকরণ সংক্রান্ত নির্দেশনা প্রথম কোন সূরায় নাযিল করা হয়েছে? সুদের আর্থ-সামাজিক ক্ষতিকর দিকগুলো বর্ণনা করুন।

Updated: 8 months ago
উত্তরঃ

সুদ নিষিদ্ধকরণ সম্পর্কে সর্বপ্রথম আয়াতটি সূরা আর-রুম-এর অন্তর্ভুক্ত।


সুদের সামাজিক কুফল: সুদের সামাজিক কুফল নিম্নরূপ:

- সুদ সমাজে মারামারি, হানাহানি, কাটাকাটি ও হিংসা-বিদ্বেষের সৃষ্টি করে। একে অপরের সাথে মনোমালিন্য দেখা দেয়। ফলে সমাজে সৃষ্টি হয় অশান্তি ও অরাজকতা।
- সুদ মানুষকে তার মানবিক গুণাবলি থেকে বিচ্যুত করে। সমাজে বসবাসকারী অন্যান্যদের প্রতি নির্মম হতে শেখায়। দয়া-মায়া সমাজ থেকে চিরতরে বিদায় নেয়। কেননা সুদ মানুষকে এসব গুণাবলি থেকে দূরে সরিয়ে দেয়।
- সুদের ফলে সমাজে বেকারত্ব দেখা দেয়। মানুষ কর্মোদ্দীপনা হারিয়ে ফেলে। এক সময় নিঃস্ব হয়ে পথের ভিখারি হয়ে পড়ে।
- সুদের ফলে সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই বহুগুণে বৃদ্ধি পায়। কেননা সুদ চক্রাহারে বাড়তে থাকে। তাই পরিশোধ করার জন্য গ্রহিতা প্রাণপণ চেষ্টা চালায় এবং এক সময় সে খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে।
– সুদের ফলে সমাজ নৈতিকতা হারিয়ে ফেলে। 

সুদের অর্থনৈতিক কুফল: সুদের অর্থনৈতিক কুফল নিম্নরূপ:


-সুদের ফলে সমাজে অর্থনৈতিক বৈষম্য গড়ে ওঠে।
সুদের ফলে দেশের অর্থনীতি অস্থিতিশীল ও বিপর্যস্ত হয়ে পড়ে।

-সুদ জাতীয় উৎপাদন ও বিনিয়োগকে নিরুৎসাহিত করে।
সুদের ব্যাপক প্রচলনের ফলে সমাজে বেকারত্ব দেখা দেয়। ফলে জাতীয় আয় কমে যায়।
অধিক হারে সুদের ফলে দেশে শিল্পকারখানা প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত হয়ে পড়ে।

-সুদ ব্যবসায়-বাণিজ্যে অর্থ বিনিয়োগকে নিরুৎসাহিত করে।

- সুদ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়িয়ে দেয়, ফলে জনগণ এসব দ্রব্যাদি ক্রয় করতে হিমশিম খেয়ে যায়।

-সুদ কালোবাজারী ও মজুতদারী সৃষ্টি করে।

-সুদভিত্তিক অর্থব্যবস্থায় সুদি ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো যেহেতু নিশ্চিতভাবে তাদের মূলধন সুদসহ ফেরত চায় সেহেতু তারা অনেক সময় অনুৎপাদনশীল খাতেও বিনিয়োগ করে থাকে।

- সুদি কারবারীরা হালাল-হারাম বিচার করে না। ফলে যে জিনিস সমাজের জন্য ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর তাতেও তারা বিনিয়োগ করে থাকে।

- সুদি অর্থব্যবস্থায় সুদি প্রতিষ্ঠানগুলো বেকারদের জন্য কর্মসংস্থান গঠনের জন্য বাধ্য থাকে না। তাদের জন্য জনকল্যাণমূলক কাজ করা আবশ্যক নয়।

- সুদের ব্যাপক প্রচলনের ফলে যার যতবেশি অর্থ-সম্পদ আছে সে ততবেশি ঋণ সুবিধা ভোগ করে। আবার যার সম্পদ নেই সে ঋণ পায় না। দিলেও কায়দা করে তাকে আরো নিঃস্ব বানানো হয়।

- সুদ মানুষের সাধারণ মেধা ও মননকে বিনষ্ট করে দেয়।

- সুদের কারবারে বিনা পরিশমে অর্থ পাওয়া যায় বলে সুদি ব্যবসায়ীরা কষ্ট করে ব্যবসায়-বাণিজ্য করতে চায় না। এই মানুষকে অলস ও কৃপণ করে তোলে।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
103

Related Question

View All
উত্তরঃ

UDHR এর পূর্ণরূপ হলোঃ Universal Declaration of Human Rights.

633
উত্তরঃ

বাংলাদেশের তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস’ ডেনমার্কে (১৫ মে, ২০০৮ সালে) রপ্তানি হয়েছে। বাংলাদেশের আনন্দ শিপইয়ার্ড লিমিটেড কোম্পানি এ জাহাজ রপ্তানি করে ।

748
উত্তরঃ

২৭। আইনের চোখে সমতা: সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। 
২৯। সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে।

205
উত্তরঃ

জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীনে গমন কর। 

= If necessary go abroad to acquire knowledge.

513
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews