ইউসেপ এর পূর্ণরূপ হলো- Underprivileged Children's Educational Programme.
ইউসেপ বাংলাদেশের অন্যতম একটি কার্যক্রম হলো-সংস্থার কর্মীদের পেশাগত দক্ষতা ও দৃষ্টিভঙ্গি উন্নয়নের লক্ষ্যে ১৯৯০ সালে একটি ট্রেনিং সেল স্থাপন করা।
ইউসেপের ট্রেনিং সেলে কয়েকজন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক রয়েছে। অনেক ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ দানে অংশ নিয়ে থাকে। এখানে যে সকল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় তা হলো- ১. শিক্ষাদান পদ্ধতি, ২. শিশু মনোবিজ্ঞান ও প্রেষণা, ৩. শিক্ষক প্রশিক্ষণ, ৪. শিক্ষা উপকরণ প্রস্তুতকরণ, ৫. কার্যক্রম তত্ত্বাবধান, ৬. কার্যকর সমাজকর্ম, ৭. বাজেট নির্ধারণ ও বাজেট নিয়ন্ত্রণ ইত্যাদি।
সুফিয়া সমাজকর্মের পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শ্রেণিতে উপস্থিতির হার বৃদ্ধি করেছেন।
সমাজকর্ম হলো একটি প্রায়োগিক বিজ্ঞান। মূলত সুফিয়া সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শ্রেণিতে উপস্থিতির হার বৃদ্ধি করেছেন। প্রাথমিকভাবে সুফিয়া শিক্ষার্থীদের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং ছাত্রছাত্রী কেন অনুপস্থিত থাকে তার কারণ খুঁজে বের করেন। সুফিয়া শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে পেশাগত সম্পর্ক সৃষ্টি করে তাদের মাঝে শিক্ষার উপকারিতা সম্পর্কে সচেতন করে তোলেন। শিক্ষার পরিবেশ আনন্দময় করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।
উদ্দীপকের সুফিয়া বিদ্যালয় সমাজকর্মী হিসেবে সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতির যথাযথ প্রয়োগের মাধ্যমে বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি করেছেন।
সুফিয়ার দুজন শিক্ষার্থীর ক্ষেত্রে ইউসেপ কর্মসংস্থান সহায়ক সেবা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত শিশুদের ইউসেপ শুধু শিক্ষা ও প্রশিক্ষণই দেয় না, তাদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্দেশ্যে কর্মসংস্থান সহায়ক সেবা কর্মসূচি চালু করেছিল। নিয়োগকর্তাকে ইউসেপ কারিগরি স্কুল থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীকে উপযুক্ত বেতনে কর্মে নিয়োজিত করার জন্য অনুরোধ করে। এর ফলে তারা কাজের সুযোগ পায়।
ইউসেপের ছাত্রছাত্রীদের চাকরি পাওয়ার জন্য তৈরি করা, চাকরি ও কর্মসংস্থান বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। এক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী ও মেয়ে শিক্ষার্থী যারা শিক্ষা সম্পন্ন করার পর বেকার ইউসেপ তাদের আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়া ইউসেপ আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে স্বল্পমেয়াদি ঋণের ব্যবস্থা করে। পাশাপাশি ইউসেপ শিক্ষা সম্পন্নকারীদের চাকরির জন্য মৌখিক সাক্ষাৎকার এবং চাকরি সংক্রান্ত পরামর্শ ও নির্দেশনা প্রদান করে। নিয়োগকর্তাদের সাথে সভা এবং চাকরি মেলার আয়োজন করে। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্ভাব্য নিয়োগকর্তাদের ঘনিষ্ঠ যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের জন্য নিয়োগকর্তা দিবস উদযাপন করে। এলাকাভিত্তিক সম্ভাব্য নিয়োগকর্তাদের সব ধরনের তথ্য রাখে।
পরিশেষে বলা যায়, ইউসেপের উল্লিখিত কর্মসংস্থান সহায়ক সেবার মাধ্যমেই সুফিয়ার দুজন শিক্ষার্থী বেকারত্ব ঘুচিয়ে জীবনে সফল হয়েছে।
Related Question
View Allগ্রামীণ সমাজসেবা কার্যক্রম সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়।
বিবাহ সমাজে বংশের ধারা বজায় রাখে।
বিবাহিত পিতা-মাতার সন্তান বংশ সুরক্ষায় সক্ষম হয়। সন্তান পিতা-মাতার সম্পত্তির উত্তরাধিকার হয়। বিবাহই সন্তানকে অবৈধ সন্তানের পরিচয়ের গ্লানি থেকে রক্ষা করে এবং পিতৃ পরিচয় দান করে। সন্তানের সামাজিক পরিচিতির নিয়ামক হলো বিবাহ। বিবাহ সমাজে সন্তানের পিতৃত্ব তথা অভিভাবকত্ব নির্ধারণ করে।
রঞ্জ মৌলিক মানবিক চাহিদা থেকে বঞ্চিত।
বর্তমান যুগে মানুষকে সভ্য সমাজে সমাজে টিকে থাকতে হয় সমাজে ভালোভাবে টিকে থাকার জন্য যা যা প্রয়োজন তা পূরণ করাই হলো মৌলিক মানবিক চাহিদা। অন্যভাবে বলা যায়, একজন মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ এবং সভ্য সমাজে বেঁচে থাকার জন্য যে সকল চাহিদা পূরণ করতে হয় সেসব চাহিদাকে বলা হয় মৌলিক মানবিক চাহিদা। এ চাহিদাগুলো পূরণ ব্যতীত পৃথিবীর বুকে বেঁচে থাকা সম্ভব নয়। যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা। প্রতিটি মানুষের এ চাহিদাগুলো পূরণ করা আবশ্যক। যদি কেউ এগুলোর বেশিরভাগ পূরণ করতে না পারে তাহলে নানা ধরনের সমস্যা দেখা দেয়।
রঞ্জুর ক্ষেত্রেও দেখা যায়, সে প্রায়ই খাদ্যের অভাবে না খেয়ে থাকে এবং স্কুলে যাওয়ার সুযোগ পায় না। এগুলো সবই মৌলিক মানবিক চাহিদার অন্তর্ভুক্ত। তাই বলা যায়, রঞ্জু মৌলিক মানবিক চাহিদা থেকে বঞ্চিত।
উদ্দীপকে উল্লেখিত এনজিওটি হচ্ছে ইউসেপ। ইউসেপের সকল কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করে এর সফলতা আরো বৃদ্ধি করা হয়।
সমাজকর্ম একটি স্বীকৃত পেশা। এ পেশায় একজন সমাজকর্মী তার কর্মক্ষেত্রে সমাজকর্মের বিষয়ে অর্জিত জ্ঞান প্রয়োগ করে সাহায্যার্থীর সমস্যা সমাধানের প্রচেষ্টা চালায়। এক্ষেত্রে সমাজকর্মী সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে থাকে। ইউসেপ বাংলাদেশে একটি বেসরকারি এনজিও সংস্থা। এটি দরিদ্র ও দুস্থ ছেলে-মেয়েদের ভাগ্য উন্নয়নে কাজ করে থাকে। এজন্য নানা ধরনের কর্মসূচি এখানে পরিচালিত হয়ে থাকে। ইউসেপে এর কার্যক্ষেত্রে সমাজকর্মের প্রায় সব কয়টি পদ্ধতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রয়োগ করা হয়ে থাকে। প্রথমত এখানে দল সমাজকর্মের পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে। কেননা সাধারণ স্কুল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও দলগতভাবে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। দলীয় গতিশীলতা এখানে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এছাড়া সাধারণ শিক্ষার পর শিক্ষার্থীদের মূল্যায়ন করে তাদের কারিগরি শিক্ষা ক্ষেত্রে স্থানান্তর করা হয়।
ব্যক্তি সমাজকর্মের মনো-সামাজিক অনুধ্যানের প্রক্রিয়ায় এটি করাহয়ে থাকে। সমষ্টি উন্নয়ন পদ্ধতি ইউসেপে এর ক্ষেত্রে প্রযোজ্য। কেননা শহরের বিশেষ একটি গোষ্ঠী বা সমষ্টির ভাগ্য উন্নয়নে ইউসেপে কাজ করে থাকে। এছাড়া ইউসেপের লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নানা ধরনের গবেষণামূলক কাজ করা হয়ে থাকে। সমাজকর্মের বিভিন্ন কৌশলও ইউসেপে প্রয়োগ করা হয়ে থাকে। মূলত সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। এ পেশার প্রতিটি পদ্ধতি প্রণীত হয়েছে সাহায্যার্থীর কল্যাণে। এ জন্য মানবকল্যাণধর্মী সব প্রতিষ্ঠানেই কোনো না কোনোভাবে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ হয়ে থাকে। ইউসেপের কার্যক্রমেও তাই সমাজকর্মের বিভিন্ন পদ্ধতির ব্যবহার করা যেতে পারে।
The History of Human Marriage' গ্রন্থের লেখক ফিনল্যান্ডের সমাজবিজ্ঞানী ও দার্শনিক এডভার্ড ওয়েস্টারমার্ক (Edvard Westermarck) |
পুলিশ সমাজকর্ম সমাজকর্মের একটি বিশেষায়িত শাখা।
সমাজকর্মের এ শাখা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশদের বিভিন্ন মনো-সামাজিক সমস্যা এবং প্রশাসনিক সমস্যার সমাধান ও মৌলিক চাহিদা পূরণে সাহায্য করে থাকে। বাংলাদেশে পুলিশ সমাজকর্ম বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি পুলিশ বিভাগের সদস্যদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!