সুমন একজন খুচরা ব্যবসায়ী। তিনি যাত্রাবাড়ি মাছের আড়ত থেকে ছোট ও বড় মাছ ক্রয় করে ভ্যানগাড়ি দিয়ে ভোক্তার নিকট বিক্রয় করেন। এ ব্যবসায়ে তার প্রচুর লাভ হয়। কিন্তু ভ্যানগাড়িতে নিয়ে ব্যবসায় করা তিনি পছন্দ করেন না। এক পর্যায়ে সে আরও বৃহৎ পরিসরে ব্যবসায় করার সিদ্ধান্ত নিলেন। এ লক্ষ্যে তিনি ঢাকার যাত্রাবাড়িতে মাছের আড়তের একটি নতুন ব্যবসায় দিলেন। এখন অনেক মাছ ব্যবসায়ী সুমনের কাছ থেকে মাছ ক্রয় করে বিক্রি করেন। এতে সুমন নিজেকে অনেক প্রতিষ্ঠিত মনে করেন। তাছাড়া নতুন এ ব্যবসায়ের মাধ্যমে সুমন আরও বেশি আর্থিকভাবে লাভবান হন। 
 

Updated: 10 months ago
উত্তরঃ

টেলিফোনের মাধ্যমে ক্রেতাদের সাথে যোগাযোগ করে পণ্য বিক্রয় করার প্রক্রিয়াকে টেলিমার্কেটিং বলে।

উত্তরঃ

বণ্টনপ্রণালি উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে'- উক্তিটি সঠিক ও যথার্থ।

যে পথ ধরে পণ্য বা সেবা ভোক্তা বা ব্যবহারকারীর হাতে যায় তাকে বণ্টনপ্রণালি বলে। বণ্টনপ্রণালি উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধ স্থাপন করে। উৎপাদনকারীর কাছ থেকে পণ্য নিয়ে মধ্যস্বব্যবসায়ীরা ভোক্তার নিকট প্রয়োজনীয় পণ্য পৌছে দেয়। তাই বলা যায়, বণ্টনপ্রণালি উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে।

উত্তরঃ

সুমন ভোগ্যপণ্যের অন্তর্গত আবশ্যক পণ্যের ব্যবসায় করেন।

আমাদের দৈনন্দিন জীবনযাপনে যে ধরনের পণ্যের দরকার হয় যেমন- চাল-ডাল, কাগজ, তৈল প্রভৃতিই আবশ্যক পণ্য। সকল আবশ্যক পণ্যই হলো ভোগ্য পণ্য।
উদ্দীপকে জনাব সুমন একজন খুচরা ব্যবসায়ী। তিনি যাত্রাবাড়ী মাছের আড়ত থেকে ছোট ও বড় মাছ ক্রয় করে ভ্যানগাড়ি দিয়ে ভোক্তার নিকট বিক্রয় করেন। অর্থাৎ সুমনের বিক্রীত পণ্যটি ভোগ্যপণ্য। এ ভোগ্যপণ্যের মধ্যেও ভাগ রয়েছে। কিছু পণ্য রয়েছে ভোক্তারা সবসময়ই ক্রয় করে। নিত্যনৈমিত্তিক জীবনযাপনে এ পণ্যগুলোর দরকার হয়। যেমন চাল, ডাল, মাছ, মাংস, তৈল, সাবান প্রভৃতি পণ্যকে আবশ্যক পণ্য বলা হয়। এক্ষেত্রে সুমনের বিক্রীত মাছও আবশ্যক পণ্য। কারণ মাছ মানুষের দৈনন্দিন খাদ্যদ্রব্যের অন্তর্গত। এ অর্থে সুমন আবশ্যক পণ্যের ব্যবসায়ী।

উত্তরঃ

জনাব সুমন মাছের পাইকারি ব্যবসায়ী হওয়ার মাধ্যমে অধিক প্রতিষ্ঠিত ও আর্থিকভাবে লাভবান হয়েছে।

পাইকার হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, যারা উৎপাদকের নিকট হতে অধিক পরিমাণে পণ্য সংগ্রহ করে তা খুচরা ব্যবসায়ীদের নিকট ছোট ছোট লটে ভাগ করে বিক্রয় করে।
উদ্দীপকে সুমন পূর্বে একজন খুচরা ব্যবসায়ী ছিলেন। তিনি মাছের আড়ত হতে মাছ কিনে তা ভ্যানগাড়িতে করে বিক্রি করতেন। মুনাফা ভালো হলেও তিনি আরও বড় কিছু করতে ইচ্ছুক ছিলেন। তাই ঢাকার যাত্রাবাড়ীতে মাছের আড়তের একটি দোকান দিলেন। এখান হতে মাছের খুচরা ব্যবসায়ীরা মাছ ক্রয় করত। অর্থাৎ তিনি মাছের পাইকারি ব্যবসায় শুরু করেন। নতুন এ ব্যবসায় মুনাফা বেশি হওয়ায় তিনি নিজেকে অনেক প্রতিষ্ঠিত মনে করেন। এক্ষেত্রে সুমনের মাছের আড়ত থেকে ঢাকার বিভিন্ন খুচরা ব্যবসায়ীরা মাছ ক্রয় করেন। ফলে এককপ্রতি মুনাফা কম হলেও অধিক বিক্রি হওয়ায় তার মুনাফা ভালোই হতো। এক্ষেত্রে তার ব্যবসায়ের কার্যপরিধিও দীর্ঘ হয়। কেননা পূর্বে শুধু অল্প কিছু মাছ কিনে তা বিক্রি করতেন। বর্তমানে তাকে খুচরা ব্যবসায়ীদের চাহিদা বিবেচনায় পণ্য কিনতে হয়। ফলে বিক্রিও অনেক বেশি করতে হয়। তাহলে দেখা যায়, পূর্বের ব্যবসায়টির থেকে বর্তমানের ব্যবসায়টিতে মুনাফার পরিমাণ অধিক।

সুতরাং বলা যায়, জনাব সুমন তার নতুন ব্যবসায় তথা পাইকারি ব্যবসায়ী হওয়ার মাধ্যমে অধিক প্রতিষ্ঠিত ও আর্থিকভাবে লাভবান হয়েছেন।

114

Related Question

View All
উত্তরঃ

সুপার মার্কেট হলো এক ধরনের বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে কম খরচে, কম লাভে এবং স্বসেবার মাধ্যমে অধিক পরিমাণে পণ্য বিক্রয় করা হয়।

503
উত্তরঃ

পাইকার বা অন্য কোনো উৎস হতে পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোস্তার নিকট বিক্রয় করাকে খুচরা ব্যবসায় বলে।
• সাধারণত পণ্যসমাগ্রী প্রথমে উৎপাদনকারী বা আমদানিকারকদের নিকট হতে পাইকারদের নিকট পৌঁছায়। পাইকাররা সে সকল পণ্য খুচরা ব্যবসায়ীদের নিকট পৌঁছে দেয়। খুচরা ব্যবসায়ের পর আর কোনো মধ্যস্বব্যবসায়ী থাকে না। তাই খুচরা ব্যবসায়ী সরাসরি ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করে।

254
উত্তরঃ

উদ্দীপকের 'জনপ্রিয় স্টোর' পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান।
উৎপাদনকারীর নিকট থেকে অধিক পরিমাণে পণ্যসামগ্রী ক্রয় করে তা খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয় করাকে পাইকারি ব্যবসায় বলে।
উদ্দীপকের 'জনপ্রিয় স্টোর' রাজশাহী শহরের একটি প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান। তারা উৎপাদনকারীর নিকট থেকে ব্যাপক আকারে অর্থাৎ

বেশি পরিমাণে পণ্য ক্রয় করে স্বল্প পরিমাণে খুচরা ব্যবসায়ীদের দিওয় বিক্রয় করে। তারা কখনও সরাসরি ভোক্তাদের নিকট পণ্য বিয়ে হর না। তাদের এসব কার্যক্রম পাইকারি ব্যবসায়ের কার্যক্রমের সন্ধ সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনপ্রিয় স্টোর একটি পাইকি প্রতিষ্ঠান।

218
উত্তরঃ

চোস্তার পমপমান্টিক পণ্য উৎপাদনে উৎপাদনকারীতে বিজি তথ্য প্রদান করে পাইকারি ব্যবসায়ী হিসেবে জনপ্রিয় স্টোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উৎপাদন ও ভোক্তাদের মধ্যবর্তী স্থানে অবস্থান করে পাইকার ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পাদন করে থাকে। তাদের একাধিক কাজের মধ্যে অন্যতম হলো ভোক্তাদের বুটি, পছন্দ ও তা ক্ষমতা সম্পর্কে উৎপাদনকারীর নিকট বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করা।
উদ্দীপকের 'জনপ্রিয় স্টোর' একটি পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান। তার উৎপাদনকারীর নিকট থেকে বৃহৎ পরিমাণে পণ্য ক্রয় করে খুব ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। পরবর্তীতে খুচরা ব্যবসায়ীরা তা চূড়ান্ত ভোক্তাদের নিকট বিক্রয় করে। এক্ষেত্রে পণ্য বিক্রয়ের পাশাপাশি খুচরা ব্যবসায়ীরা চূড়ান্ত ভোস্তাদের ভিন্ন ভিন্ন বুট, পথদ এবং ক্রয় ক্ষমতা সম্পর্কে নানাবিধ তথ্য প্রদান করে। পরবর্তীতে এসব তথ্য জনপ্রিয় স্টোরের মাধ্যমে উৎপাদনকারীর নিকট পৌঁছে। এতে উৎপাদনকারী যেমন ভোক্তাদের পছন্দমাফিক পণ্য উৎপাদন করে সফলতা অর্জন করতে পারে তেমনি ভোক্তারাও তাদের কাঙ্ক্ষিত পণ্যটি পেয়ে উপকৃত হয়।
পরিশেষে বলা যায়, ভোক্তাদের পছন্দমাফিক পণ্য উৎপাদনে পাইকারি। ব্যবসায়ী হিসেবে জনপ্রিয় স্টোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে

199
উত্তরঃ

যে সকল পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী বা অন্যকোনো শিল্পীয় ব্যবহারকারীর নিকট থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করে ঐ পণ্যের উৎপাদনকারীকে অর্ডার পৌছে দেয়, তাদেরকে ড্রপ শিপারস বলে।

281
উত্তরঃ

চূড়ান্ত ভোক্তার নিকট পণ্যদ্রব্য বিক্রয়কার্যকে খুচরা ব্যবসায় বলে। পণ্য বণ্টনপ্রণালির সর্বশেষ প্রান্তে অর্থাৎ ভোক্তাদের অত্যন্ত কাছাকাছি অবস্থান করে খুচরা ব্যবসায়িগণ। উৎপাদক তাদের চাহিদা মোতাবেক পণ্য ও সেবা সরবরাহ করেন। তাদের সাথে ভোক্তাদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে উঠে। খুচরা ব্যবসায়ের সাথে যেরূপ সম্পর্ক গড়ে ওঠে তা অন্য ব্যবসায়ের ক্ষেত্রে সম্ভব নয়। এছাড়া খুচরা ব্যবসায় এমন কিছু কার্যক্রম সম্পাদন করে যা ব্যতীত পণ্য বা সেবাসমূহ প্রকৃত ক্রেতাদের নিকট পৌঁছানো আদৌ সম্ভব নয়। তাই বিপণনে খুচরা ব্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

272
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews