'ফুঙ্গি' শব্দের অর্থ হলো- মায়ানমার অঞ্চলের বৌদ্ধ সন্ন্যাসী বা পুরোহিত।
মংডুর কিছু গাছকে উদ্দেশ্য করে লেখক আলোচ্য উক্তিটি করেছেন।
মংডুতে নানা ধরনের গাছ রয়েছে। যেমন- বৃষ্টি শিরীষ, তেঁতুল, নারকেল, কাঠ গোলাপ, সোনালু, আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া। এসব গাছের মধ্যে কিছু গাছ ব্রিটিশ আমলের। এসব গাছের বয়স নির্দেশ করতেই লেখক বলেছেন "ওদের বয়স শতাব্দী বা তারও বেশি।"
উদ্দীপকে 'মংডুর পথে' ভ্রমণকাহিনির যানবাহনের দিকটি আলোকপাত করা হয়েছে।
যানবাহন যেকোনো দেশের ঐতিহ্য বহন করে। দেশ ভ্রমণের মাধ্যমে নানা ধরনের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়া যায়। এর মাধ্যমে দেশীয় ঐতিহ্যের মধ্যে সেসবের তুলনা করাও যথেষ্ট সহজ হয়।
উদ্দীপকের সুমন ভারতের বারাসাতে বেড়াতে যায় মামার সঙ্গে। সে অবাক হয় সেখানকার দু চাকাবিশিষ্ট হাতে টানা রিকশা দেখে। কারণ এই রিকশা দেখে তার মনে পড়ে যায় কুষ্টিয়া শহরের ছয় আসনবিশিষ্ট ভ্যানগাড়ির কথা। অন্যদিকে 'মংডুর পথে' ভ্রমণ কাহিনিতে আমরা তিনচাকার রিকশার কথা জানতে পারি। মোটর বাইকের পাশে আর একটা চাকা লাগিয়ে এই রিকশা তৈরি করা হয়। মিয়ানমারে একে পাইক্যা বলা হয়। তাই বলা যায়, উদ্দীপকে 'মংডুর পথে' ভ্রমণকাহিনির যানবাহনের দিকটি আলোকপাত করা হয়েছে।
"প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকে 'মংডুর পথে' রচনার মূল সুর এক।"- মন্তব্যটি যথার্থ নয়।
যেকোনো দেশকে জানার অন্যতম উপায় হলো ভ্রমণ করা। এই কারণে ভ্রমণ পিপাসু মানুষ মনের চাহিদা মেটাতে নানা দেশ ভ্রমণ করে। এর মাধ্যমে তারা একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য প্রভৃতি বিষয় সম্পর্কে জানতে পারে।
উদ্দীপকের সুমন মামার সাথে ভারতের বারাসাতে বেড়াতে যায়। তারা বারাসাতের বিভিন্ন জায়গা ঘুরে দেখে। সেখানে সে হাতে টানা দুচাকার রিকশা দেখে। তাছাড়া ওই অঞ্চলের পোশাক-পরিচ্ছদ ও খাবারের সঙ্গে পরিচিত হয় সে। পক্ষান্তরে, 'মংডুর পথে' রচনায় মিয়ানমারের পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, ব্যাবসা-বাণিজ্য, ধর্মীয় আদর্শ মানুষের জীবনযাপন ব্যবস্থা, যানবাহন প্রভৃতি বিষয় ফুটে উঠেছে। কিন্তু উদ্দীপকে যানবাহন, খাবার ও পোশাক-পরিচ্ছদের দিকটি ফুটে উঠেছে।
'মংডুর পথে' রচনায় মিয়ানমারে বসবাসরত মানুষের ধর্মীয় পরিচয়, পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, ব্যাবসা-বাণিজ্য প্রভৃতি বিষয় স্পষ্ট হয়েছে। কিন্তু উদ্দীপকে বারাসাতের মানুষের ধর্মীয় পরিচয় উল্লেখ করা হয়নি। এমনকি তাদের জীবনযাপন প্রণালিও অনুল্লিখিত। তাই বলা যায়, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'মংডুর পথে' রচনার মূল সুর এক- মন্তব্যটি যথার্থ নয়।
Related Question
View Allসেলাইবিহীন লুঙ্গির মতো বস্তুটির নাম চীবর।
"ব্যান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে" বলতে পাদরি ও পর্তুগিজদের বসবাসের স্মৃতির কথা বোঝানো হয়েছে।
মংডু টেকনাফের ওপারে, মাঝখানে নাফ নদী। এটি পার হয়ে ব্রিটিশ যুগের বহু আগে থেকেই চট্টগ্রামে অনেকে এসেছেন। পাদরি মেস্ট্রো সেবাস্টিন মানরিক সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে এ পথে আসেন। তারও একশ বছর আগে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে। তারা নিজেদের বসতির জায়গাকে ব্যান্ডেল বলত। মংডু ও চট্টগ্রামের যোগাযোগের মাধ্যম রাস্তাটি অর্থাৎ ব্যান্ডেল রোডটি সেই পাদরি ও পর্তুগিজদের স্মৃতি বহন করছে।
উদ্দীপক-১-এ 'মংডুর পথে' ভ্রমণকাহিনির প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নারকেল গাছ এবং মংডুদের খাবারের বিষয়টি প্রকাশ পেয়েছে।
প্রতিটি দেশে সংস্কৃতির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা এবং কোনো কোনো ক্ষেত্রে সাদৃশ্য লক্ষ করা যায়। তবে ভ্রমণের মাধ্যমে মানুষ নিজের দেশের সাথে ভ্রমণরত দেশের সংস্কৃতি-ঐতিহ্যের সাদৃশ্য বৈসাদৃশ্য বুঝতে পারে।
'মংডুর পথে' ভ্রমণকাহিনিতে দেখা যায়, মংডুর অধিবাসীদের বাড়ির সামনে সর্বত্র ছড়িয়ে আছে নারকেল গাছ। বাড়ির সামনের নারকেল গাছটির গোড়ার দিকে মাথা সমান উঁচুতে রয়েছে অর্কিড। তাতে রঙিন ও সাদা ফুল ফোটে। উদ্দীপক-১ এ শ্রীলংকার অস্তিত্বের সঙ্গে নারকেলের জড়িয়ে থাকার বিষয়টি প্রাধান্য পেয়েছে। উদ্দীপক-১-এ নারকেলতেল ছাড়া শ্রীলংকানরা রান্না করে না এবং রান্নায় প্রচুর মসলা এবং লাল মরিচ ব্যবহার করে। এই বিষয়টি চাকমা-মারমারা যে ধানিলঙ্কা পুড়িয়ে নুন ও পেয়াজ দিয়ে ভর্তা করে, ভ্রমণকাহিনির সেই বিষয়ে বর্ণনার সঙ্গে সংগতিপূর্ণ। তাই বলা যায় যে, উদ্দীপক-১ এ 'মংডুর পথে' ভ্রমণকাহিনির প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়টি এবং খাবারের বিষয়টি প্রকাশ পেয়েছে।
আলাওলের শ্রেষ্ঠ রচনা 'পদ্মাবতী'।
"লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগোডা- এই তিন নিয়ে মিয়ানমার।"ー উক্তিটি দ্বারা লেখক বুঝিয়েছেন যে, মিয়ানমারের সর্বত্রই লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগোডা দেখা যায়।
মিয়ানমারের নারী-পুরুষ সবাই লুঙ্গি পরে। মেয়েরা লুঙ্গির সাথে ব্লাউজ পরে, আর পুরুষরা লুঙ্গির সাথে জামা পরে। ফুঙ্গিরা হলেন বৌদ্ধ ভিক্ষু। তাদের পেশা হলো ভিক্ষা করা এবং ধর্ম প্রচার করা। আর প্যাগোডা হলো বৌদ্ধদের প্রার্থনার স্থান। মিয়ানমারে এগুলো বেশি রয়েছে এবং বেশি দেখা যায়। তাই আলোচ্য কথাটি লেখক বলেছেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!