সুমেরীয় সভ্যতা (মিশরীয় সাঙ্গার, বাইবেলে শিনার নামে পরিচিত, স্থানীয় উচ্চারণ কি-এন-গির) মেসোপটেমিয়ার দক্ষিণাংশের একটি প্রাচীন সভ্যতা। এর অবস্থান ছিল আধুনিক রাষ্ট্র ইরাক এর দক্ষিণ-পশ্চিমাংশে। সুমেরীয় সভ্যতার অস্তিত্ব ছিল খ্রিষ্টপূর্ব ৪৫০০ হতে খ্রিষ্টপূর্ব ১৯০০-এর মধ্যে। ব্যাবিলন সভ্যতার উত্থানের সাথে সাথে সুমেরীয় সভ্যতার পতন ঘটে। সুমেরীয় সভ্যতাকে পৃথিবীর প্রথম সংগঠিত সভ্যতা হিসাবে গণ্য করা হয়।
Related Question
View Allপ্রত্নতাত্ত্বিক উৎস বা উপাদানগুলো পৃথিবীর যেকোন প্রান্তে মানুষের প্রাচীন ইতিহাস লেখার জন্য গুরুত্বপূর্ণ উৎস। বাংলা অঞ্চলে বসতি স্থাপনকারী মানুষের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার জন্য ও এগুলোর ওপর ইতিহাসবিদ গণ নির্ভর করে থাকেন। সাহিত্যিক উৎসের তুলনায় এগুলো অপেক্ষাকৃত বেশি নির্ভরযোগ্য বিশ্বস্ত।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!