নিকাশঘর হলো এমন একটি স্থান যেখানে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মধ্যকার আন্তঃলেনদেনসমূহ নিষ্পত্তি করে।
সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংক যে সব কাজ করে তার মধ্যে ঋণদান অন্যতম।
ব্যাংকগুলোর আর্থিক সংকটের সময় কোনো উৎস থেকে তহবিল সংগ্রহ করা সম্ভব না হলে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে ঋণ দিয়ে থাকে।
তাই কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়।
উদ্দীপকে সুরক্ষা ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হওয়ার কারণে দেশের সব বাণিজ্যিক ব্যাংক এ ব্যাংকের ওপর নির্ভরশীল।
অন্যান্য তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত ব্যাংকসমূহের ব্যাংক হিসেবে কাজ করা কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। সৃষ্টির পর থেকেই মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ এবং ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক পালন করে আসছে।
উদ্দীপকে সুরক্ষা ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে এটি সব ব্যাংকের ব্যাংকার হিসেবে দায়িত্ব পালন করে। একটি দেশের অর্থবাজারের মধ্যমণি হলো বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকসমূহ বিনিময়ের মাধ্যম সৃষ্টি, ঋণদান ও আমানত নিয়ে থাকে। তবে বিভিন্ন কারণে বাণিজ্যিক ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংক 'সুরক্ষা ব্যাংক-এর' ওপর নির্ভরশীল। যেমন: নিকাশঘর, ব্যাংকের নতুন শাখা স্থাপনের অনুমোদন, ঋণের শেষ আশ্রয়স্থল ইত্যাদি কারণে বাণিজ্যিক ব্যাংকসমূহকে সুরক্ষা ব্যাংক-এর ওপর নির্ভরশীল হতে হয়। সুতরাং উল্লিখিত কারণসমূহের জন্য বাণিজ্যিক ব্যাংক সুরক্ষা ব্যাংক-এর ওপর নির্ভরশীল।
উদ্দীপকে উল্লিখিত প্রজন্ম ব্যাংক-এর সব কাজ সরকারের পক্ষেই সাধিত হয়।
দেশের যে ব্যাংক সরকারের হয়ে কাজ করে ও সকল ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। এ ব্যাংক দেশের মুদ্রা নিয়ন্ত্রণ করে তাই একে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়।
উদ্দীপকে উল্লিখিত সুরক্ষা ব্যাংক দেশের হয়ে বিভিন্ন কাজ করে। কেননা এ ব্যাংক সরকারের প্রয়োজনেই গঠিত ও পরিচালিত হয়। তাই এর সব কাজ সরকারকে সাহায্য করার জন্যই।
সুরক্ষা ব্যাংক সরকারের হয়ে দেশের অর্থবাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। এ ব্যাংক দেশের ঋণের পরিমাণ সংকোচন ও সম্প্রসারণের যাবতীয় ব্যবস্থা নেয়। এ দেশ অর্থনীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এ ব্যাংক সরকারের হয়ে অর্থ সংগ্রহ ও স্থানান্তর করে। এ ব্যাংক সরকারের উপদেষ্টা ও প্রতিনিধি হিসেবে কাজ করে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
