বন্ড হলো দীর্ঘমেয়াদি ঋণের দলিল যা বিক্রি করে কোম্পানি মূলধন সংগ্রহ করে।
মুদ্রা সরবরাহ ও ঋণের পরিমাণ কাম্যস্তরে রাখার জন্য ঋণ নিয়ন্ত্রণ করা হয়।
সাধারণ অর্থে, ঋণের পরিমাণ একটি নির্দিষ্ট কাম্য স্তরে সীমাবদ্ধ রাখার কৌশলকে ঋণ নিয়ন্ত্রণ বলে। দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বাণিজ্যিক ব্যাংকের ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা আধুনিক কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ। দেশের সুসম অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাজারে মুদ্রাধিক্য এবং স্বল্পতা উভয়ই ক্ষতিকর। তাই ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণের পরিমাণ সবসময় কাঙ্খিত সীমার মধ্যে রাখার চেষ্টা করে।
উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে সৃজনী লি. মূলধন বা পুঁজিবাজারে শেয়ার ও বন্ড বিক্রয় করেছিল।
আর্থিক বাজার হচ্ছে এমন একটি বাজার যেখানে যৌথমূলধনী কোম্পানি বিভিন্ন আর্থিক সম্পদ যেমন- শেয়ার, বন্ড ইত্যাদি ক্রয়-বিক্রয় করে থাকে। মূলধন বা পুঁজিবাজার হলো আর্থিক বাজারের সেই অংশ যেখানে দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদ ক্রয়-বিক্রয় করা হয়।
উদ্দীপকে সৃজন লি. নবগঠিত আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। এটি বিদেশে তৈরি পোশাক রপ্তানি করতে চায়। তাই মূলধন সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এসইসির অনুমতিসাপেক্ষে বন্ড ও শেয়ার বিক্রয় করে। যেকোনো প্রতিষ্ঠান বন্ড ও শেয়ার বিক্রি করে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহ করতে পারে। কিন্তু ইচ্ছামাফিক প্রতিষ্ঠান বন্ড ও শেয়ার ইস্যু করতে পারে না। তাকে কিছু নিয়মনীতি পালন করতে হয়। উদ্দীপকের সৃজনী লি. ও নিয়ম হিসেবে এসইসির অনুমতি নিয়েছে এবং দীর্ঘমেয়াদি ঋণের দলিল, বন্ড ও শেয়ার ইস্যু করেছে। উক্ত দলিলগুলো দীর্ঘ মেয়াদের (১ বছরের বেশি) জন্য ব্যবহার করা হয়। তাই উদ্দীপকের সৃজনী লি. বর্ণিত পরিস্থিতিতে পুঁজি বা মূলধন বাজারে বন্ড ও শেয়ার বিক্রয় করেছিল।
উদ্দীপকের সৃজনী লি. মানিলন্ডারিং আইনের দৃষ্টিতে দোষী সাব্যস্ত হয়েছে।
অবৈধভাবে অর্থ উপার্জন ও অবৈধভাবে এর স্থানান্তরের প্রক্রিয়াকে মানিলন্ডারিং বলে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০০২ সালে অনুমোদন লাভ করে ২০০৩ সালের ১ মে থেকে কার্যকর করা হয়।
উদ্দীপকে সৃজনী লি. একটি আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি রপ্তানিকৃত আয়ের কিছু অংশ হুন্ডির মাধ্যমে সংগ্রহ করে যা আইনত দণ্ডনীয়। এই অপরাধে ৬ মাস থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যদি সৃজনী লি. সম্পূর্ণ অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সংগ্রহ করত তবে প্রতিষ্ঠানটিকে আইন প্রয়োগকারী সংস্থা দোষী সাব্যস্ত করতে পারত না।
সুতরাং সৃজনী লি. কে আদালত মানিলন্ডারিং আইনের আওতায় দোষী সাব্যস্ত করেছে। কারণ প্রতিষ্ঠানটি হুন্ডির মাধ্যমে অর্থ স্থানান্তর করেছে যা আইন অনুমোদন করে না।
Related Question
View Allঅবৈধভাবে সম্পদ বা অর্থ উপার্জন এবং অবৈধভাবে এর স্থানান্তরকে মানি লন্ডারিং বলে।
আর্থিক বাজার বলতে সে বাজারকে বোঝায় যেখানে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদ ক্রয়-বিক্রয় করা হয়।
আর্থিক বাজারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। যথা- মুদ্রাবাজার এবং মূলধন বাজার। মুদ্রাবাজারে স্বল্পমেয়াদি আর্থিক সম্পদ এবং মূলধন বাজারে দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদ ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে।
প্রাথমিক শেয়ারবাজারে জনাব জনসন তার অর্থ বিনিয়োগ করেছেন।
যে বাজারে একটি কোম্পানির নতুন ইস্যুকৃত শেয়ার বিক্রয় হয় তাকে প্রাথমিক শেয়ারবাজার বলে। প্রাথমিক শেয়ার বাজারে একটি কোম্পানি ব্যক্তিগত উপস্থাপন কিংবা প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে শেয়ার বিক্রি করে থাকে।
উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, জনাব জনসন সোনালী ব্যাংক থেকে প্রাথমিক গণপ্রস্তাব গ্রহণ করে ৪০০টি শেয়ার ক্রয় করেন। প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে মূলত প্রাথমিক শেয়ারবাজারেই শেয়ার ক্রয়-বিক্রয় হয়। এ বাজারে কোনো নিবন্ধিত কোম্পানি সংবাদপত্রের মাধ্যমে বিবরণপত্র ছাপিয়ে কোম্পানিটি সম্পর্কে একটি ধারণা দিয়ে জনগণের নিকট শেয়ার ক্রয়ের আবেদন চাওয়া হয়। অনেক আবেদন পড়লে লটারির মাধ্যমে শেয়ার বণ্টন করা হয়। সুতরাং বলা যায়, প্রাথমিক শেয়ারবাজারে জনাব জনসন তার অর্থ বিনিয়োগ করেছেন।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কমিশনের নাম হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
যে বাজারে বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে তাকে মাধ্যমিক শেয়ারবাজার বলে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ হলো দুটি মাধ্যমিক শেয়ারবাজার। এ ধরনের স্টক এক্সচেঞ্জসমূহকে নিয়ন্ত্রণ করার জন্য ১৯৬৯ সালে রাষ্ট্রপতির একটি আদেশের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC) গঠিত হয়, যা বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইনের মাধ্যমে পুনঃগঠিত হয়।
উদ্দীপকের জ্যাকসন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে স্টক দালালের মাধ্যমে শেয়ার ক্রয় করেন। অর্থাৎ তিনি মাধ্যমিক শেয়ারবাজারে বিনিয়োগ করেন। এ ধরনের বাজারকে এবং স্টক এক্সচেঞ্জকে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য গঠিত হয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC)।
স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জ্যাকসন মাধ্যমিক বাজারে লেনদেন করেন। এ বাজারের সামগ্রিক কার্যক্রম নিয়ন্ত্রণ ও যেকোনো ধরনের নিয়ম বহির্ভূত লেনদেন ও জালিয়াতি বন্ধে SEC ভূমিকা রাখে। শেয়ারবাজারে ব্রোকারের মাধ্যমে শেয়ার ক্রয়-বিক্রয় করা হয় এবং কোনো ব্রোকার অবৈধ লেনদেনে জড়িত থাকলে SEC এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এছাড়াও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধি বহির্ভূত বা অন্যায়ভাবে কোনো একটি কোম্পানি অন্য কোম্পানির সকল শেয়ার ক্রয়ের প্রক্রিয়াকে প্রতিহত করে।
সুতরাং বলা যায়, শেয়ারবাজার এবং স্টক এক্সচেঞ্জ সমূহকে পরিচালনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জামানতযুক্ত দীর্ঘমেয়াদি ঋণপত্রকে বন্ড বলে।
কোনো প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি দায় পরিশোধ করার ক্ষমতাকে তারল্য বলে।
যথাযথ তারল্য বজায় রাখা একটি প্রতিষ্ঠানের সফলতার অন্যতম শর্ত। কারণ তারল্য বেশি হলে প্রতিষ্ঠানের মুনাফা হ্রাস পায়। আবার তারল্য কম থাকলে মুনাফা বৃদ্ধি পেলেও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!