বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলেন এফ. ডব্লিউ টেলর।
ব্যবস্থাপনা চক্র বলতে ব্যবস্থাপনা প্রক্রিয়ার অধীন কার্যসমূহের চক্রাকারে আবর্তিত হওয়াকে বোঝায়। নিচে ব্যবস্থাপনা চক্রটি চিত্র অঙ্কন করে দেখানো হলো-
সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার আবশ্যকতা বা ব্যবস্থাপন জনের প্রয়োগযোগ্যতাকে বোঝানোর জন্য দার্শনিক সক্রেটিস বলেছেন 'ব্যবস্থাপনা সর্বজনীন'।
ব্যবস্থাপনার উপস্থিতি দলীয় যেকোনো প্রচেষ্টায় অত্যাবশ্যক বিধায় বলা হয় ব্যবস্থাপনা সর্বজনীন। ব্যবস্থাপনা হলো মানবীয় ও বস্তুগত উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যার্জনের প্রচেস্টা। ছোট পরিবার থেকে শুরু করে বৃহদায়তন বহুজাতিক কোম্পানি বা রাষ্ট্র- সবাই তার লক্ষ্যে পৌঁছাতে সম্পদের কার্যকর ব্যবহারের চেষ্টা চালায়। এজন্য সর্বত্রই ব্যবস্থাপনা আবশ্যক বিবেচিত হয়। এটি তুলে ধরতেই দার্শনিক সক্রেটিস 'ব্যবস্থাপনা সর্বজনীন' বাক্যটির ব্যবহার করেছেন। তাই বলা যায়, সর্বত্রই ব্যবস্থাপনার আবশ্যকতা বিবেচনা করে সক্রেটিস ব্যবস্থাপনা সর্বজনীন কথাটি বলেছেন।
প্রদত্ত ১৪টি নীতি পরিকল্পনা অনুযায়ী অত্যন্ত সুশৃঙ্খলভাবে ব্যবস্থাপনার প্রয়োগ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ব্যবস্থাপনা নীতি হলো ব্যবস্থাপনা কার্যসম্পাদনে দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে গড়ে উঠা কতিপয় সাধারণ নির্দেশিকা বা নিয়মপন্থতি। আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হেনরি ফেয়ল ব্যবস্থাপনার ১৪টি মূলনীতির। নির্দেশ করেছেন যা অদ্যাবধি বিশ্বের সকল মহলে স্বীকৃত হয়ে আসছে এবং ব্যবস্থাপনার প্রয়োগ ও প্রসারে ব্যাপক ভূমিকা পালন করছে।
উদ্দীপকে আধুনিককালের একজন ব্যবস্থাপনা বিশারদের কথা বলা হয়েছে যার নাম হেনরি ফেয়ল। তার প্রদত্ত ১৪টি মূলনীতির কারণে তাকে আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হিসেবে গণ্য করা হয়।। কেননা তার প্রদত্ত ১৪টি মূলনীতি সনাতন ধারার ব্যবস্থাপনাকে আধুনিক ও সফল ব্যবস্থাপনায় উন্নীত করেছে। এক্ষেত্রে হেনরি ফেয়লের প্রদত্ত ১৪টি নীতি ব্যবস্থাপনার কার্য বিভাগ, কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষা, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, আদেশ ও নির্দেশনার ঐক্য প্রতিষ্ঠা, বৃহৎ স্বার্থকে অগ্রাধিকার, জোড়া মই-শিকল নীতি নিয়মানুবর্তিতা অনুসরণ, শৃঙ্খলা প্রতিষ্ঠা, চাকরির স্থায়িত্ব নিশ্চিতকরণ, স্বাধীন উদ্যোগ গ্রহণ এবং একতাই বল ব্যবস্থাপনার সফল আধুনিকীকরণে কার্যকর ভূমিকা রেখেছে। এসব নীতি বিশ্বের বৃহৎ প্রতিষ্ঠানের পাশাপাশি বর্তমানে ক্ষুদ্র পরিসরের ব্যবস্থাপনার ক্ষেত্রেও বাস্তবায়িত হচ্ছে।
পরিশেষে বলা যায়, প্রদত্ত ১৪টি নীতি প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তা- কর্মচারীদের উদ্দেশ্য অর্জন, দ্বার্থ প্রতিষ্ঠা, সুষ্ঠু কার্যসম্পাদন, দ্রুত উন্নতি লাভ, শৃঙ্খলা প্রতিষ্ঠা ইত্যাদি নিশ্চিত করার মাধ্যমে ব্যবস্থাপনার প্রয়োগ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Related Question
View Allফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)
ফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!