সেলিনা বেগমের জন্য একটি আদর্শ মেনু পরিকল্পনা করো।

Updated: 9 months ago
উত্তরঃ

সেলিনা বেগম সন্তান সম্ভবা। তাই তার নিজের সুস্থতা এবং গর্ভের সন্তানের পরিপূর্ণভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন পুষ্টিকর ও সুষম খাদ্য। একটি শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন মা যে খাবার গ্রহণ করেন সেখান থেকেই সে পুষ্টি লাভ করে বেড়ে ওঠে। তাই গর্ভস্থ সন্তানের সুস্থভাবে বেড়ে উঠার জন্য গর্ভবতী মাকে পর্যাপ্ত সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে।

সেলিনা বেগমকে প্রতিদিন ছয়টি খাদ্য উপাদান সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। তাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। ভিটামিনের জন্য তাকে বিভিন্ন ধরনের ফলমূল ও শাকসবজি খেতে হবে। তাকে প্রতিদিন অবশ্যই দুধ খেতে হবে। কারণ দুধে সব ধরনের খাদ্য উপাদান রয়েছে। এছাড়া সব ধরনের স্বাভাবিক খাবার তাকে বেশি পরিমাণে গ্রহণ করতে হবে। তার গ্রহণ করা এসব খাদ্য থেকেই তার গর্ভস্থ সন্তান পুষ্টি লাভ করবে।

121

পরিবারের সবার দৈনিক খাদ্য পুষ্টি চাহিদা পূরণের জন্য খাদ্য পরিকল্পনা করা হয়। এই খাদ্য পরিকল্পনা বাস্তবায়নের জন্য সঠিক উপায়ে খাদ্য প্রস্তুত করতে হয়। প্রস্তুতকৃত খাদ্য দ্রব্যাদি সুনির্দিষ্ট কৌশল অবলম্বন করে গ্রহণের জন্য ব্যবস্থা করা হয়- যাকে বলা হয় খাদ্য পরিবেশন। খাদ্যদ্রব্য সম্পূর্ণভাবে তৃপ্তিদায়ক করার জন্য বিজ্ঞানসম্মত উপায়ে খাদ্য প্রস্তুত পরিবেশন গুরুত্বপূর্ণ।

Related Question

View All
উত্তরঃ

রেসিপি হলো রান্নার প্রয়োজনীয় উপকরণসমূহের তালিকা, পরিমাণ ও রন্ধন পদ্ধতির লিখিত পথ নির্দেশ বিশেষ।

1k
উত্তরঃ

খাদ্য পরিবেশন হচ্ছে একটা কৌশলগত পদ্ধতি যার মাধ্যমে খাদ্য গ্রহণের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়। অর্থাৎ যে পদ্ধতিতে মেনু অনুযায়ী প্রস্তুত খাদ্যদ্রব্যটি কোনো সুনির্দিষ্ট কৌশল অবলম্বনের মাধ্যমে ব্যক্তিবর্গের গ্রহণের জন্য উপস্থাপন করা হয় তাকে খাদ্য পরিবেশন বলে।

1.9k
উত্তরঃ

মেয়ের জন্মদিনে রাবেয়া বেগমের একটি গুরুত্বপূর্ণ আইটেম বাদ পড়ার কারণ মেনু পরিকল্পনা না করা। 

মেনু পরিকল্পনা খাদ্যের একটি তালিকা বিশেষ। অর্থাৎ কোনো খাদ্য ব্যবস্থায় কী খাবার পরিবেশন করা হবে তা স্থির করে যে লিখিত খাদ্য তালিকা তৈরি করা হয় তাকেই মেনু বলে। মেনু পরিকল্পনার মাধ্যমে সুষম, আকর্ষণীয় ও পুষ্টিকর খাদ্য পরিবেশন করা যায়। রাবেয়া বেগম মেয়ের জন্মদিনে নিজ হাতে রান্না করেন ও তিনি একাই টেবিলে খাবার সাজান। খাবার পরিবেশনের পূর্ব মুহূর্তে তিনি দেখলেন একটি গুরুত্বপূর্ণ আইটেম বাদ পড়েছে। এর কারণ হলো মেনু পরিকল্পনা করে নেওয়া হয়নি।

প্রতিদিনের আহারে কী কী খাদ্য পরিবেশন করা হবে তার জন্য মেনু পরিকল্পনা করা উচিত। পরিবারের তিন বেলার আহার ছাড়াও শিশুর পরিপূরক খাবার, রোগীর পথ্য, বিয়ে, জন্মদিন, অতিথি আপ্যায়ন ইত্যাদি যেকোনো উপলক্ষেই খাদ্য প্রস্তুতের আগেই একটা পরিকল্পনা করে নেওয়া ভালো। সুতরাং বলা যায়, রাবেয়া বেগম মেয়ের জন্মদিনের মেনু পরিকল্পনা না করায় খাবারের গুরুত্বপূর্ণ আইটেম বাদ পড়েছে।

731
উত্তরঃ

রাবেয়া বেগম মেয়ের জন্মদিনে অনেক লোক দাওয়াত করলেন। কিন্তু তার বাসা ছোট হওয়ায় একত্রে সবাইকে খেতে দিতে না পেরে তিনি বিব্রতবোধ করেন।

রাবেয়া বেগম যদি বু-ফে পদ্ধতিতে খাদ্য পরিবেশন করতেন তাহলে সবাই একসাথে খেতে পারতো। অতিথির সংখ্যা বেশি হলে, জায়গা কম থাকলে এবং বিশেষ বা প্রধান অতিথি না থাকলে বু-ফে এর ব্যবস্থা করা যায়। 

রাবেয়া বেগম বাসার লনে বা লম্বা বারান্দায় অথবা খোলা বাগানে কয়েকটি টেবিলে একই ধরনের খাবার সরবরাহ করতে পারতেন। খাবার গ্রহণের প্লেট, গ্লাস, চামচ, কাপ, আনুষঙ্গিক দ্রব্যাদি একটি টেবিলে সাজিয়ে রেখে, টেবিলের দু'পাশে বা, চারপাশে একইভাবে খাবারগুলো সাজালে যেকোনো পাশ থেকে অতিথিরা প্রত্যেক প্রকার খাবার প্লেটে নিয়ে স্বাধীনভাবে পছন্দমতো জায়গায় বসে গল্প-গুজবের মধ্যে দিয়ে আনন্দের সাথে খাবার উপভোগ করতে পারতো। 

এভাবেই রাবেয়া বেগম খাবার পরিবেশনে বৈচিত্র্য এনে বিব্রতবোধ থেকে রেহাই পেতে পারতেন।

505
উত্তরঃ

কোনো খাদ্য ব্যবস্থায় কী খাবার পরিবেশন করা হবে তা স্থির করে যে লিখিত খাদ্য তালিকা তৈরি করা হয় তাকেই মেনু বলে।

3.8k
উত্তরঃ

খাদ্য গ্রহণের প্রকৃত উদ্দেশ্য হলো যেসব খাদ্য খাওয়া হয় তা যেন শরীরকে কর্মক্ষম রাখে, ক্ষয়পূরণ করে ও বৃদ্ধি সাধন অব্যাহত রাখে এবং শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন করে গড়ে তোলে। 

সুতরাং, খাদ্য গ্রহণের উদ্দেশ্য শুধু ক্ষুধা নিবারণ নয়, শরীর সুস্থ রাখা।

945
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews