প্রকৃতি অনুযায়ী সহায়তা তিন প্রকার।
SME-কে Employment Generating Machine বলা হয়।
SME-এর পূর্ণরূপ হলো Small and Medium Enterprise। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থানের সুযোগ তৈরি ও অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এসএমই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প শ্রমঘন হওয়ায় জাতীয় আয় বাড়াতে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এটি অবদান রাখে। তাই ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে Employment Generating Machine বলা হয়।
সেলিনা হকের বুটিক হাউজ স্থাপনে উদ্দীপনামূলক সহায়ক সেবার প্রয়োজন হয়েছিল।
এ ধরনের সহায়তা উদ্যোক্তাকে ব্যবসায় স্থাপনে অনুপ্রাণিত করে। শিল্প স্থাপনে উদ্দীপনামূলক সহায়তার প্রয়োজন। প্রশিক্ষণ, বিনিয়োগের সুযোগ-সুবিধা, পণ্য নির্বাচন এবং প্রকল্প প্রণয়নে কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহের ব্যবস্থা নেওয়া প্রভৃতি এ সহায়তার অন্তর্গত। এর মাধ্যমে নতুন উদ্যোক্তাকে শিল্প স্থাপনে আগ্রহী করে তোলা হয়।
উদ্দীপকের সেলিনা হক একটি বুটিক হাউজ স্থাপনের স্বপ্ন দেখতেন। স্বপ্ন বাস্তবায়নে তিনি মহিলা অধিদপ্তর ও বান্ধবী মৌসুমীর পরামর্শ ও সহায়তা নেয়। মহিলা অধিদপ্তর নারীদের শিল্প বা ব্যবসায়ে আগ্রহী করে তুলতে প্রশিক্ষণ ও ঋণ সেবা দেয়। এছাড়া, প্রতিষ্ঠানটি শিল্প স্থাপন ও পরিচালনায় পরামর্শ দিয়ে থাকে। সেলিনা হককে মহিলা অধিদপ্তর-এর পাশাপাশি বান্ধবী মৌসুমীও শিল্প স্থাপনে পরামর্শ দেন। তাদের পরামর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ব্যবসায় স্থাপন বা স্বপ্ন পূরণে সমর্থ হন। অতএব, সেলিনা হকের বুটিক হাউজ স্থাপনে মহিলা অধিদপ্তর ও তার বান্ধবী মৌসুমীর উদ্দীপনামূলক সহায়তার প্রয়োজন হয়েছিল।
ব্যবসায় সম্প্রসারণে সেলিনা হকের নেওয়া পদক্ষেপ যুক্তিযুক্ত বলে আমি মনে করি।
বাণিজ্যিক ব্যাংক শিল্প ও ব্যবসায় উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিয়ে থাকে। বিশেষ করে শ্রমঘন ও কর্মসংস্থানমুখী অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায় প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে। প্রদত্ত ঋণ সুবিধার মেয়াদ ব্যবসায় বা প্রকল্পের ওপর নির্ভর করে নির্ধারিত হয়।
উদ্দীপকের সেলিনা হক একটি বুটিক হাউজ স্থাপন করেন। বুটিক হাউজের স্বপ্ন পূরণ করতে তিনি মহিলা অধিদপ্তর ও বান্ধবী মৌসুমীর পরামর্শ নেন। আর্থিক সংকটের কারণে তিনি ব্যবসায়ে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা থাকা সত্ত্বেও মুনাফা অর্জন করতে পারছেন না। এজন্য তিনি একটি বাণিজ্যিক ব্যাংকের সহায়তা নিয়ে ব্যবসায় সম্প্রসারণের চিন্তা করছেন।
বাংলাদেশের সেলিনা হকের মতো সম্ভাবনাময় উদ্যোক্তারা আর্থিক সংকটের কারণে ব্যবসায় সম্প্রসারণ ও পরিচালনায় সমস্যার সম্মুখীন হন। তাই বাণিজ্যিক ব্যাংকগুলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন ও পরিচালনায় আর্থিক সহায়তা দেয়। এছাড়া এ ব্যাংক আর্থিক সংকট নিরসনের পাশাপাশি ব্যবসায় পরিচালনায় পরামর্শ দেয়। ফলে তা উদ্যোক্তাদের সফলতার সাথে ব্যবসায় পরিচালনায় সহায়তা করে। তাই বলা যায়, সেলিনা হকের ব্যবসায় সম্প্রসারণে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়ার পদক্ষেপটি যথার্থ হয়েছে।
Related Question
View Allবাংলাদেশের জনসংখ্যার প্রায় ৫০ ভাগ নারী।
বিসিক-এর প্রধান কাজ হলো ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের উন্নয়নের জন্য বিনিয়োগে পরামর্শ দান।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার সংক্ষিপ্ত নাম হলো বিসিক। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প সম্প্রসারণে নিয়োজিত সরকারি খাতের প্রধান সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের জন্য পরামর্শ দিতে এবং ক্ষুদ্র ও কুটির শিল্পকে সুসংহত করতে এটি গঠিত হয়।
জনাব মেহরাজ বিভিন্ন গণমাধ্যমে ব্যবসায় স্থাপন ও পরিচালনায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্দীপনামূলক সহায়ক সেবার কথা শুনে গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনে আগ্রহী হলেন।
ব্যবসায় ও শিল্প উদ্যোগে সহায়তাকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আছে। এগুলো দেশে ব্যবসায় বা শিল্প স্থাপনে উদ্যোগ গ্রহণ, শিল্প স্থাপন ও পণ্যদ্রব্যের বিপণনে প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও সহায়তা দিয়ে থাকে। নতুন উদ্যোক্তাদের জন্য এরূপ সহায়তা হলো উদ্দীপনামূলক সেবা।
উদ্দীপকের জনাব মেহরাজ ব্যবসায় স্থাপন ও পরিচালনা সম্পর্কিত ঝুঁকি সম্পর্কে চিন্তিত ছিলেন। তাই তিনি এ কাজে এগিয়ে আসেননি। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে সরকারি ও বেসরকারি সহায়তার কথা শুনে তিনি ঢাকার অদূরে সাভারে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করেন। এখানে তিনি প্রথমে ঝুঁকি গ্রহণে আগ্রহী না হলেও পরবর্তীতে আগ্রহী হয়ে ওঠেন। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি সহায়তার বিষয়টি তাকে উদ্বুদ্ধ করেছে। এটি উদ্দীপনামূলক সহায়ক সেবার আওতায় পড়ে। সুতরাং, উদ্দীপনামূলক সহায়তাই মেহরাজকে ফ্যাক্টরি স্থাপনে আগ্রহী করে তোলে।
বর্তমান পরিস্থিতিতে জনাব মেহরাজের সংরক্ষণমূলক সহায়তার প্রয়োজন আছে বলে আমি মনে করি।
ব্যবসায়ের কাজ পরিচালনা ও সম্প্রসারণের পথে বাধাগুলো দূর করতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সংরক্ষণমূলক সহায়তা করে থাকে। উদ্যোক্তার ব্যবসায়কে সফলভাবে পরিচালনা করতে এ সেবা দেওয়া হয়। উদ্দীপকের জনাব মেহরাজের শিল্প পরিচালনায় সহায়তার প্রয়োজন আছে। তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে গার্মেন্টস ব্যবসায়ে সফলতা অর্জন করেছেন। কিন্তু বর্তমানে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো উন্নতমানের যন্ত্রপাতি ব্যবহার করায় তার পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় জনাব মেহরাজ বিভিন্ন ধরনের সরকারি-বেসরকারি সহায়তাদানকারী প্রতিষ্ঠান থেকে ঋণ সহায়তা নিতে পারেন। এর মাধ্যমে গার্মেন্টস ফ্যাক্টরির আধুনিকীকরণ, যন্ত্রপাতি পরিবর্তন ও সম্প্রসারণ করতে পারবেন। এতে তিনি প্রতিযোগিতা মোকাবিলা করতে পারবেন এবং রপ্তানিযোগ্য পোশাক তৈরি করা তার জন্য সহজ হবে। তাই বলা যায়, প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জনাব মেহরাজের সংরক্ষণমূলক সহায়তা নেওয়া প্রয়োজন।
বিসিক-এর (BSCIC) পূর্ণরূপ হলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (Bangladesh Small and Cottage Industries Corporation) |
মহিলা অধিদপ্তর মহিলাদের সৃজনশীলতার বিকাশ, আত্মকর্মসংস্থান ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে।
এ প্রতিষ্ঠান নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। এ প্রশিক্ষণের মধ্যে আছে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, হস্তশিল্প, বাটিকের কাজ, বুনন শিল্প, সেলাই প্রভৃতি। এসব প্রশিক্ষণ নিয়ে নারীরা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে। এছাড়া প্রতিষ্ঠানটি নারীদের সহজ শর্তে ঋণও দিয়ে থাকে। মূলত নারীর উন্নয়নের জন্যই মহিলা অধিদপ্তর কাজ করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
