সোনাপুর গ্রামের আব্দুল খালেক ফরায়েজী তার একমাত্র কন্যা অন্তুকে বিয়ে দেন পাশের গ্রামের প্রবাসী হারুন মিয়ার সাথে। স্বামী-স্ত্রী উভয়ই শিক্ষিত। দীর্ঘ দশ বছর তাদের কোনো সন্তান না আসায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। চিকিৎসা করানোর পর তাদের দুটি কন্যা সন্তানের জন্ম হয়। এদিকে পুত্র সন্তান না হওয়ায় স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই অন্তুর সাথে খারাপ ব্যবহার ও সর্বক্ষেত্রেই অসৌজন্যমূলক আচরণ করত। যার ফলে অন্তু শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু এবছর একটি পুত্র সন্তানের জন্ম হওয়ায় - পরিবারের সবাই তার প্রতি অনেক খুশি।

Updated: 9 months ago
উত্তরঃ

যেখানে জনসংখ্যার ঘনত্ব খুব বেশি সেখান থেকে অল্প ঘনত্ব এলাকায় জনসংখ্যা সরিয়ে নেওয়াকে জনসংখ্যার পুনর্বণ্টন বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

নারীর প্রতি সংঘটিত শারীরিক ও মানসিক ক্ষতি সাধনকারী যেকোনো আচরণকে নারী নির্যাতন বলে।
নারী নির্যাতনের মধ্য দিয়ে নারীর অধিকার ও স্বাধীনতা হরণ করা হয়। নারীর প্রতি সহিংস আচরণের মাধ্যমে নারীর শারীরিক ও মানসিক ক্ষতি সাধন করা হয়। নির্যাতন নারীর মানবাধিকার লঙ্ঘন করে। কন্যা শিশুকে উপেক্ষা করা, যৌতুক, যৌন নিপীড়ন প্রভৃতি নারী নির্যাতনের অন্তর্ভুক্ত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে উদ্দীপকের অন্তু নির্যাতনের শিকার হয়েছে।
কন্যা সন্তানকে উপেক্ষা করা আমাদের সমাজে এক প্রচলিত সামাজিক ব্যাধি। পুরুষ শাসিত দৃষ্টিভঙ্গি এবং কুসংস্কারের কারণে অনেকেই মনে করেন কন্যা শিশুর জন্মদান অশুভ লক্ষণ। আবার অনেকেই মনে করেন ছেলে শিশুর জন্ম হলে সেই শিশু পিতামাতাকে বৃদ্ধ বয়সে নিরাপত্তা দিবে যা কন্যা শিশু পারবে না। এমনকি ছেলে শিশু দ্রুত অর্থ উপার্জনে নিয়োজিত হয়ে পরিবারের সমৃদ্ধি আনবে। তাই অনেকের ধারণা কন্যা শিশুর চেয়ে ছেলে শিশুর জন্মদান অধিক লাভজনক। এমন ধারণা পোষণকারী পরিবারে যদি কোনো নারী কন্যা শিশু জন্মদান করে তবে তিনি ঐ পরিবারের সদস্যদের দ্বারা শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হন।
উদ্দীপকের অন্তু ও তার স্বামী উভয়েই শিক্ষিত। কিন্তু অন্তু পরপর দুইবার কন্যা সন্তান জন্ম দেওয়ায় তার স্বামীসহ শ্বশুর বাড়ির সবাই অসন্তুষ্ট হয় এবং অন্তুর সাথে খারাপ ব্যবহার করে। যার ফলে অন্তু শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অন্তুর এই নির্যাতনের শিকারের কারণ হলো কন্যা শিশুর জন্মদান। অন্তুর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনও সম্ভবত মনে করে কন্যাশিশুর জন্মদান অশুভ লক্ষণ এবং কন্যাশিশু তাদের জন্য লাভজনক নয়। তাই অন্তু পরপর দুইবার কন্যাশিশু জন্ম দিলে তারা অসন্তুষ্ট হয়েছে। আবার পরবর্তীতে ছেলে শিশু জন্মদান করায় অন্তর শ্বশুরবাড়ির লোকজন খুশি হয়েছে। এ থেকে বোঝা যায় অন্তুর নির্যাতিত হওয়ার কারণ হলো কন্যা শিশুর জন্মদান।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের নারী নির্যাতনের প্রকৃতি ছাড়াও বাংলাদেশের নারীরা আরও অনেক উপায়ে নির্যাতনের শিকার হচ্ছে।
নারী নির্যাতন বলতে এমন যেকোনো কাজ বা আচরণকে বোঝায়, যা নারীর বিরুদ্ধে সংঘটিত হয় এবং যা নারীর শারীরিক ও মানসিক ক্ষতি সাধন করে। এছাড়া, কোনো ক্ষতি সাধনের হুমকি, জোরপূর্বক অথবা খামখেয়ালিভাবে সমাজ অথবা ব্যক্তিগত জীবনে নারীর স্বাধীনতা হরণ নারী নির্যাতনের অন্তর্ভুক্ত। উদ্দীপকের অন্তু পরপর দুইবার কন্যা সন্তান জন্ম দেওয়ায় সে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। অর্থাৎ উদ্দীপকে কন্যা সন্তানকে উপেক্ষা করার মধ্য দিয়ে নারী নির্যাতনের চিত্র প্রকাশ পেয়েছে। নারী নির্যাতনের এরূপ প্রকৃতি ছাড়াও বাংলাদেশের নারীরা আরো অনেক উপায়ে নির্যাতনের শিকার হয়।
বাংলাদেশে নারী নির্যাতনের একটি অন্যতম কারণ হলো যৌতুক। বিয়ের সময় বর পক্ষ কনেপক্ষের নিকট মোটা অংকের টাকা বা পণ্যসামগ্রী দাবি করে। কনেপক্ষ যৌতুকের দায় না মেটাতে পারলে মেয়ের উপর নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন। নারী নির্যাতনের অন্য একটি পদ্ধতি হলো ইভটিজিং। সাম্প্রতিককালে দেশের গ্রামে এবং শহরে সর্বত্রই নারীরা ইভটিজিং-এর শিকার হচ্ছে। নারীরা প্রতিনিয়ত পথে ঘাটে, অফিস আদালতে, যানবাহনে পুরুষ কর্তৃক অশ্লীল মন্তব্য, অশ্লীল অঙ্গভঙ্গি, পিছু নেওয়া, পথরোধ করে দাঁড়ানো, কুপ্রস্তাব দেওয়া প্রভৃতি ঘটনার সম্মুখীন হচ্ছে। আবার অনেকে প্রেমে ব্যর্থ হয়ে নারীর উপর এসিড নিক্ষেপ করে। এসিড নিক্ষেপ নারী নির্যাতনের একটি মারাত্মক রূপ। বাংলাদেশের নারীরা কর্মক্ষেত্রেও বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে।
উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকের নারী অন্তুর নির্যাতিত হওয়ার প্রকৃতি ছাড়াও বাংলাদেশে আরো বহুবিধ উপায়ে নারী নির্যাতন চলে। কিন্তু সমাজের উন্নয়নের লক্ষ্যে এই নারী নির্যাতন রোধ করা অত্যাবশ্যক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
178

পূর্ববর্তী অধ্যায়গুলোতে নাগরিকতা ও পৌরনীতির সম্পর্ক, নাগরিকতার ধারণা, সুনাগরিকের গুণাবলি, নাগরিকের সাথে সরকার ও রাষ্ট্রের সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এসব ধারণা ব্যবহার করে বর্তমান অধ্যায়ে আমরা নাগরিক জীবনে নানাবিধ সমস্যা এবং সমাধানের উপায় সম্পর্কে আলোচনা করব ।

এ অধ্যায় পাঠের মাধ্যমে আমরা -

• আমাদের নাগরিক জীবনের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করতে পারব

• জনসংখ্যা সমস্যার কারণ ও এর প্রভাব এবং সমাধানের উপায় বিশ্লেষণ করতে পারব

• নিরক্ষরতার কারণ, প্রভাব ও সমাধানের উপায় বর্ণনা করতে পারব

• খাদ্য নিরাপত্তাজনিত সংকটের কারণ ও প্রতিকারের উপায় ব্যাখ্যা করতে পারব

• পরিবেশগত দুর্যোগের ধারণা বর্ণনা করতে পারব • পরিবেশগত দুর্যোগ মোকাবেলার উপায় বর্ণনা করতে পারব

• সন্ত্রাস ও জঙ্গীবাদের উৎস, সমাজ জীবনে এর প্রভাব এবং তা নিরসনের উপায় ব্যাখ্যা করতে পারব

• নারী নির্যাতনের কারণ ও প্রতিকারের উপায় বর্ণনা করতে পারব

• নাগরিক সমস্যা সমাধানে নাগরিকের ভূমিকা নির্ণয় করতে পারব ।

আমরা সবাই বাংলাদেশের নাগরিক। শহর অথবা গ্রাম যেখানেই বসবাস করিনা কেন নাগরিক হিসেবে আমরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার পাশাপাশি নানারকম অসুবিধা বা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এছাড়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা পরিবার ও সমাজের সাথে যুক্ত থাকার ফলে কিছু পারিবারিক ও সামাজিক সমস্যারও সম্মুখীন হয়ে থাকি । নাগরিক জীবনের এ ধরনের কিছু সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে নিচে আলোচনা করা হলো ।

Related Question

View All
উত্তরঃ

খাদ্যনিরাপত্তা বলতে খাদ্যের প্রাপ্যতা, খাদ্য ক্রয় করার ক্ষমতা এবং খাদ্যের পুষ্টি এই তিনটি বিষয়কে বোঝানো হয়।
কোনো রাষ্ট্রে যখন পর্যাপ্ত পরিমাণ খাদ্যের মজুদ থাকে এবং জনগণের প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা হয় তখন সেই রাষ্ট্রে খাদ্যনিরাপত্তা আছে বলে মনে করা হয়। খাদ্যনিরাপত্তার ফলে নাগরিকদের মধ্যে খাদ্য সংকটের আশঙ্কা থাকে না। খাদ্য সংকট মোকাবিলার জন্য সঠিক খাদ্যনীতি বা খাদ্যনিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
293
উত্তরঃ

সুমির জীবনে প্রথম সমস্যাটি যৌতুক প্রথাকে চিহ্নিত করে।
নারী নির্যাতনের অন্যতম ধরন হচ্ছে যৌতুক। পাত্র বা পাত্রীপক্ষ কর্তৃক পাত্রীকে বা পাত্রকে প্রদেয় অর্থ-সম্পত্তি বা অন্যান্য দ্রব্যসামগ্রীকে যৌতুক বলা হয়। যৌতুক উভয়পক্ষকে প্রদানের রীতি থাকলেও আমাদের সমাজে যৌতুক প্রধানত পাত্রীপক্ষ, পাত্রপক্ষকে বা পাত্রকে প্রদান করে। যৌতুক একটি সামাজিক কু-প্রথা। যৌতুকের দাবিকে কেন্দ্র করে বিয়ের পর পারিবারিক কলহ, স্ত্রী নির্যাতন ও হত্যা, বিবাহ-বিচ্ছেদ ইত্যাদি ঘটে। নারীদের আত্মহত্যার পেছনে যৌতুকপ্রথা অনেকাংশে দায়ী।
উদ্দীপকে দেখা যায়, সুমির বিয়ের সময় তার স্বামীকে যে টাকা-পয়সা দেওয়ার কথা ছিল তা দিতে না পারার কারণে শ্বশুরবাড়ির লোকজন তার সাথে খারাপ আচরণ করতে থাকে। যা যৌতুক প্রথার একটি কুফল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
289
উত্তরঃ

সুমির মতো নারীদের যৌতুক প্রথার সমস্যা থেকে রক্ষা করতে উদ্দীপকে বর্ণিত কাজটি অর্থাৎ অর্থনৈতিক কাজ যথেষ্ট প্রভাব ফেলতে পারে।
আমাদের দেশে অধিকাংশ নারী পরিবারের পুরুষ সদস্যের আয়ের ওপর নির্ভরশীল। ফলে সংসারের যেকোনো বিষয়ে তাদেরকে বাবা, ভাই ও স্বামীর সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হয়। এই নির্ভরশীলতার কারণে সংসারের কোনো সিদ্ধান্তের ব্যাপারে তারা মতামত দিতে পারে না বা তাদের মতামত গ্রহণ করা হয় না। অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা নারীর অবস্থানকে সমাজে ও পরিবারে মর্যাদাসম্পন্ন করে। একজন উপার্জনক্ষম নারী শুধু নিজের ওপর নির্ভরশীল নয়, সংসারের বিভিন্ন বিষয়েও তার সিদ্ধান্ত বা মতামত গ্রহণ করা হয়।

উদ্দীপকে দেখা যায়, সুমি তার স্বামীর ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল ছিল বিধায় স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই তার সাথে খারাপ আচরণ করত। যখন সে সেলাই কাজ করে পরিবারের অর্থনীতিতে অবদান রাখা শুরু করে, তখন পরিবারের সবাই তার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে।
আমাদের দেশে যেসব নারী অর্থনৈতিকভাবে স্বামীর ওপর নির্ভরশীল, তারাই নির্যাতনের শিকার বেশি হয়। তবে আত্মনির্ভরশীল নারীরা নির্যাতনের শিকার কম হয়। কেননা তারা নিজেদের অধিকার সম্পর্কেও সচেতন থাকে। সুতরাং বলা যায়, অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা নারী নির্যাতন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
311
উত্তরঃ

সন্ত্রাসের অন্যতম ধরন হলো রাজনৈতিক সন্ত্রাস।
রাজনীতির নামে রাজনৈতিক দল, সংগঠন বা গোষ্ঠীবিশেষ যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে থাকে তাকে রাজনৈতিক সন্ত্রাস বলে। সন্ত্রাসীরা, শ্রেণি সংগ্রামের নামে আবার কখনো কখনো রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
632
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews