সোমা প্রথমবার গর্ভধারণ করেছে। বর্তমানে সে গর্ভকালীন তৃতীয় মাসে অবস্থান করছে। প্রথমবার গর্ভধারণ করায় সে খুবই উদ্বিগ্ন। কারণ সে জানে গর্ভধারণের পর থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত গর্ভের প্রতিকূল পরিবেশ ভূণের বিকাশকে ঝুঁকিপূর্ণ করে তোলে।

Updated: 1 year ago
উত্তরঃ

পুরুষ প্রজননতন্ত্র ৬টি অংশ নিয়ে গঠিত।

উত্তরঃ

মায়ের মনোভাব গর্ভস্থ শিশুর ওপর প্রভাব বিস্তার করে। মা গর্ভাবস্থায় কোনো কারণে সন্তানের প্রতি বিরূপ মনোভাব পোষণ করলে যে মানসিক চাপের সৃষ্টি হয় তা অন্তঃক্ষরা গ্রন্থির কর্মকাণ্ডকে ব্যাহত করে। এ অবস্থায় শিশুর নানারূপ ক্ষতিসহ মৃত্যু পর্যন্ত হতে পারে। অন্যদিকে গর্ভে সন্তানের আবির্ভাবে মা খুশি হলে মায়ের দৈহিক কর্মকাণ্ডের ভারসাম্য সুন্দরভাবে বজায় থাকে। এতে সন্তানের বিকাশ সুন্দর ও স্বাভাবিক হয়।

উত্তরঃ

সোমা গর্ভকালীন তৃতীয় মাসে অবস্থান করছে। গর্ভকালীন তৃতীয় মাসে ভ্রূণের আকার ক্রমশ বড় হতে থাকে। এ সময় ভ্রূণের আকৃতি মানব সদৃশ্য হয়। সোমার বর্তমান অবস্থায় তুলনামূলকভাবে ভ্রূণের মাথার আকৃতি বড় হয় এবং হাত পা আনুপাতিক হারে বৃদ্ধি পেতে থাকে। এ সময় শিশু নড়াচড়া করলে শিশুর লিঙ্গ নির্ধারণ করা যায়। ৩য় মাসের শেষের দিকে সকল অঙ্গ, পেশি, হাড়, হাত ও পায়ের অঙ্গসমূহ পরিণত ভ্রূণে রূপান্তরিত হয়। জনন অঙ্গ এই সময়ই সুগঠিত হয় এবং ভ্রুণ নড়াচড়ায় সক্ষম হয়। ভ্রূণের আকার এই সময় বৃদ্ধি পায়। আকার বৃদ্ধি পেয়ে ভ্রূণ ৫ - ৬ মিলিমিটার হয়।

উত্তরঃ

গর্ভকালীন সময়ে গর্ভের প্রতিকূল পরিবেশে যে কোনো বিপত্তি ঘটতে পারে। সোমার এ ধারণাটি সঠিক।

মায়ের ফেলোপিয়ান টিউবে নিষিক্তকরণের পর জাইগোটটি যখন কোষ বিভাজনের মাধ্যমে জরায়ুর দিকে অগ্রসর হয়, তখন অনেক সময় জাইগোটটি ফেলোপিয়ান টিউবে আটকে যায়। এই অবস্থাকে এন্টোপিক প্রেগন্যান্সি বলে।

ভূণের বৃদ্ধির ফলে ফেলোপিয়ান টিউবে স্থান সংকুলান হয় না। ফলে টিউবটি ফেটে যায় এবং ভ্রূণ ও মায়ের জীবন বিপন্ন হয়। হরমোনের অভাবে অনেক সময় ভ্রূণ জরায়ুতে স্থাপিত হতে পারে না, ফলে গর্ভপাত ঘটে। আবার ভূণটি জরায়ুর গায়ে স্থাপিত হওয়ার পর ক্রোমোজোমের সংখ্যার হ্রাস-বৃদ্ধির ফলে ভ্রূণের স্বাভাবিক বিকাশ ব্যাহত হতে পারে। এরূপ অবস্থায় প্রতিবন্ধী শিশুর জন্ম হতে পারে। মা যদি মাদক গ্রহণ করেন, ধুমপান করেন অথবা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করেন বা তেজস্ক্রিয়তা দ্বারা আক্রান্ত হন, তবে ভ্রূণ ও ফিটাসের বিকাশে বিপত্তি দেখা দেওয়ার আশংকা থাকে।

সুতরাং দেখা যায়, কারণ যাই হোক গর্ভের প্রতিকূল পরিবেশ ভূণের বিকাশকে ঝুঁকিপূর্ণ করে তোলে।

185

Related Question

View All
উত্তরঃ

হাইড্রোসেফালি এক ধরনের জিনগত অস্বাভাবিকতা। হাইড্রোসেলফালি হলে মাথার মধ্যে তরল পদার্থ সেরেব্রো-স্পাইনাল রস নিঃসরণ না হয়ে জমা থাকে। ফলে মাথা অস্বাভাবিক বড় হয়। শিশু প্রতিবন্ধী হয়।

419
উত্তরঃ

রহিম মিয়ার বড় সন্তানটির মধ্যে থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত থাইরক্সিন হরমোনের ঘাটতি রয়েছে।

থাইরয়েড হরমোনের অভাবে শিশু বামনত্ব লাভ করে। এ ধরনের জিনগত অস্বাভাবিকতাকে ক্রেটিনিজম বলে। এর অপর নাম হাইপোথাইরয়েডিজম।

বংশগত বা অন্য কোনো কারণে গর্ভাবস্থায় আয়োডিন এর অভাব হলে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে যায়। ফলে বামনত্ব দেখা দেয়। এছাড়া মাথায় চুল অল্প থাকে। কপাল ছোট, নাক চ্যাপ্টা হয়। এদের জিহবা বেশ মোটা থাকে। অনেকের গলগণ্ড হয় ও বিপাক ক্রিয়া হ্রাস পায়। এ রোগে হজমজনিত গোলযোগ থাকে এবং যৌনাঙ্গের বিকাশ ঠিকমতো হয় না।

258
উত্তরঃ

রহিম মিয়ার ছোট সন্তানটির মধ্যে হিমোফিলিয়া নামক জিনগত অস্বাভাবিকতা রয়েছে।

হিমোফিলিয়া রোগে শরীরের কোথাও কেটে গেল তার রক্ত জমাট বাঁধতে চায় না। মায়ের রক্ত থেকে পুত্রসন্তানদের দেহে বিস্তার লাভ করে এই রোগ।

ছেলেদের এই রোগ দেখা যায়। মেয়েরা বাহক হিসেবে কাজ করে। এই রোগে কোনো স্থান কেটে গেলে রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না। আঘাত পেলে চামড়ার নিচে বা জোড়ার অভ্যন্তরে রক্তপাত হতে থাকে। একে রক্তক্ষরণীয় রোগ বলা হয়, মহিলাদের চেয়ে পুরুষের sex chromosome কে এর জন্য দায়ী করা হয়।

হিমোফিলিয়ায় কোনো cloting factor থাকে না। এই রোগে রোগীর রক্তে রক্ত বন্ধনকারী অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর VIII থাকে না। ফলে রক্ত জমাট হতে অনেক সময় লাগে। রহিম মিয়ার ছোট সন্তানের মধ্যে এ ধরনের জিনগত অস্বাভাবিকতাই পরিলক্ষিত হয়।

284
উত্তরঃ

ভালভা স্ত্রী প্রজননতন্ত্রের একটি অংশ বা অঙ্গাণু। ভালভা বলতে যোনি যে ছিদ্রপথে বাইরে উন্মুক্ত থাকে তাকে বোঝায়। লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা, ক্লাইটোরিস এবং ভেন্টিবুলার গ্রন্থিকে একত্রে ভালভা বলে।

828
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews