সোহাগ, সাত্তার ও সৌমিত্র তিন বন্ধু। সমঝোতার ভিত্তিতে প্রত্যেকে সমান মূলধন বিনিয়োগ করে ঢাকার বাংলাবাজারে একটি আধুনিক প্রিন্টিং প্রেস চালু করে। ব্যবসায়িক সফলতার কারণে তারা আরেকটা মেশিন ক্রয়ের সিদ্ধান্ত নিল। কিন্তু হাতে নগদ টাকা না থাকায় তারা এমন অংশীদার নেওয়ার কথা ভাবছে তার দায় যেমনই হোক না কেন পরিচালনায় অংশ নিতে পারবে না ।

Updated: 9 months ago
উত্তরঃ

যে অংশীদার ব্যবসায়ের স্বার্থে শুধু নিজের খ্যাতি বা সুনাম ব্যবহারের সুযোগ দেয় তাকে নামমাত্র অংশীদার বলে।

উত্তরঃ

চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি।

অংশীদারি চুক্তি মৌখিক অথবা লিখিত উভয়ই হতে পারে। তবে ভবিষ্যতে অংশীদারদের মধ্যকার ভুল বোঝাবুঝি, বিরোধ, মামলা- মোকদ্দমা ইত্যাদি এড়ানোর জন্য চুক্তি লিখিত হওয়াই বাঞ্ছনীয়। চুক্তির ভিত্তিতে অংশীদারি ব্যবসায় গঠিত হয়। এজন্য বলা হয়, চুক্তিই অংশীদারি ব্যবসায়ের ভিত্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠিত হতে পারে না।

উত্তরঃ

উদ্দীপকের সোহাগ, সাত্তার ও সৌমিত্র তিন বন্ধু মিলে সমঝোতার ভিত্তিতে সাধারণ অংশীদারি ব্যবসায় গঠন করে।

যে অংশীদারি ব্যবসায়ে সমস্ত অংশীদারের আইনগত মর্যাদা সমান এবং সকলের দায় সীমাহীন তাকে সাধারণ অংশীদারি ব্যবসায় বলে।

উদ্দীপকে দেখা যায়, তিন বন্ধু সমানভাবে মূলধন বিনিয়োগ করে ঢাকার বাংলাবাজারে ব্যবসায় শুরু করে। তারা তিন জন মিলেমিশে কাজ করে। তারা প্রত্যেকে সমান মর্যাদার অধিকারী, সকলে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে এবং সমানভাবে দায় বহন করে। অংশীদারি ব্যবসায়ের চুক্তি অনুযায়ী সাধারণ অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারের দায় সীমাহীন থাকে এবং ব্যবসায় পরিচালনায় প্রত্যেকেই অংশগ্রহণ করে। অংশীদারগণ ব্যবসায়ে অর্জিত মুনাফা ভোগ করে। 

সুতরাং বলা যায়, সোহাগ, সাত্তার ও সৌমিত্র মিলে সাধারণ অংশীদারি ব্যবসায় গঠন করে।

উত্তরঃ

ব্যবসায়ের মূলধন সম্প্রসারণের জন্য বন্ধুদের নতুন অংশীদার গ্রহণের সিদ্ধান্তটি যথার্থ।

অংশীদারি ব্যবসায়ের ধরন নতুন অংশীদারের উপস্থিতি, মূলধনের পরিমাণ দ্বারা এর কার্যক্রম প্রভাবিত হয় যা ব্যবসায়ের সফলতাকেও প্রভাবিত করে। সোহাগ, সাত্তার ও সৌমিত্র তাদের ব্যবসায়ে নতুন অংশীদার নেওয়ার কথা ভাবছেন, যিনি মূলধন বিনিয়োগ করবেন কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারবেন না।

সোহাগ, সৌমিত্র ও সাত্তারের এ সিদ্ধান্ত অত্যন্ত যুক্তিসঙ্গত। কারণ নতুন অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করলে তা নগদ অর্থের চাহিদা পূরণ করবে। ফলে নতুন মেশিন কেনার জন্য তাদের নগদ অর্থের চাহিদা পূরণ হবে। তাছাড়া মুনাফায় অংশগ্রহণের সুযোগ থাকায় বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন। তবে ব্যবসায় পরিচালনার বিষয়ে অনেকেই ইচ্ছুক না তারা বিনিয়োগে অধিক আগ্রহী হবেন। তাছাড়া বেশি অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশ নিলে তা সিদ্ধান্ত গ্রহণে জটিলতা, গোপনীয়তা, পারস্পরিক অবিশ্বাস, যৌথ দায়িত্বে ঝুঁকি প্রভৃতি সমস্যার সৃষ্টি করে। কিন্তু সোহাগ, সাত্তার ও সৌমিত্রের সিদ্ধান্ত অনুযায়ী অংশীদার নেওয়ার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব এবং ব্যবসায়ের গতিশীলতা বৃদ্ধি করা সম্ভব।

তাই মূলধন বাড়ানোর জন্য সোহাগ, সাত্তার ও সৌমিত্রের নতুন অংশীদার নেওয়ার সিদ্ধান্ত যথাযথ হয়েছে।

172

ব্যবসায় পরিবারের দ্বিতীয় সদস্য হলো অংশীদারি সংগঠন। একমালিকানা ব্যবসায়ে একক মালিকের পুঁজি ও সামর্থের সীমাবদ্ধতার কারণে এক পর্যায়ে বড় ধরনের সংগঠনের প্রয়োজন অনুভূত হয়। ফলশ্রুতিতে একাধিক ব্যক্তির মালিকানা ও তত্ত্বাবধানে সৃষ্টি হয় অংশীদারি সংগঠন। এ ব্যবসায়ে ন্যূনতম ২ জন এবং সর্বাধিক ২০ জন সদস্য থাকে। তবে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বাধিক ১০ জন সদস্য থাকে। ১৯৩২ সালের ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী, “সকল ব্যক্তির দ্বারা বা সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বণ্টনের নিমিত্তে কতিপয় ব্যক্তিবর্গের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কই হলো অংশীদারি ব্যবসায়। বাংলাদেশে বর্তমানে ১৯৩২ সালের অংশীদারি আইনটি প্রচলিত রয়েছে।


এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব—

  • অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যসমূহ।
  • অংশীদারি ব্যবসায়ের গঠন প্রণালি ।
  • অংশীদারি ব্যবসায়ের সুবিধা ও সীমাবদ্ধতা/অসুবিধা ।
  • অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ।
  • অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের নমুনা ও বিষয়বস্তু ।
  • অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন পদ্ধতি এবং নিবন্ধন না করার পরিণাম ।
  • অংশীদারদের ধরন।
  • অংশীদারদের যোগ্যতা ।
  • অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন প্রক্রিয়া ।
  • বাংলাদেশে অংশীদারি ব্যবসায়ের বর্তমান অবস্থা ।

সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স

Related Question

View All
উত্তরঃ

সাধারণ অংশীদারি ব্যবসায়ের ন্যূনতম সদস্যসংখ্যা ২ জন।

894
উত্তরঃ

অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের দায় ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে অসীম।

অসীম দায় বলতে ব্যবসায়ে নিয়োজিত মূলধনের বাইরেও অংশীদারদের দায় সৃষ্টি হওয়াকে বোঝায়; যা তাদের ব্যক্তিগত সম্পত্তিকে দায়বদ্ধ করে এবং ব্যক্তি দেউলিয়া হওয়ার পূর্ব পর্যন্ত তা বিস্তৃত থাকে। এরূপ অসীম দায়ের কারণেই অংশীদারি ব্যবসায় গঠনে সামর্থ্যবান ব্যক্তিরা উৎসাহিত হয় না। যে কারণে সকল দেশেই এরূপ ব্যবসায়ের সংখ্যা কম। তাই বলা যায়, অংশীদারি ব্যবসায়ের দায় অসীম।

2.3k
উত্তরঃ

উদ্দীপকের জনাব সফিক একজন কর্মী অংশীদার।

যে অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না, শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে। চুক্তি অনুযায়ী কর্মী অংশীদার অন্যান্য অংশীদারের ন্যায় ব্যবসায়ের লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহনে বাধ্য থাকে। অবশ্য ব্যবসায় পরিচালনার জন্য এদেরকে নির্দিষ্ট হারে বেতন বা লাভের অংশ দেওয়া হয়। সাধারণত ব্যবসায় পরিচালনায় যোগ্য কোনো ব্যক্তিকে এ ধরনের অংশীদার হিসেবে নেওয়া হয় যাতে ব্যবসায়ে অধিক মুনাফা অর্জন করতে সমর্থ হয়।

উদ্দীপকের জনাব সফিক একজন প্রকৌশলী। তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে করিম, রহিম ও মিজান তাকে বিনা মূলধনে অংশীদার হিসাবে নেয়। যেহেতু জনাব সফিক ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ না করেও শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখার কারণে উক্ত ব্যবসায়ের অংশীদারিত্ব লাভ করেছে। তাই বলা যায়, জনাব সফিক একজন কর্মী অংশীদার।

604
উত্তরঃ

উদ্দীপকের আলোকে আমি মনে করি মি. মিজান অন্যদের মতো সমান মুনাফা পাবে।

অংশীদারি ব্যবসায়ের সকল অংশীদার একই রকম হবে এমন নয়। বিভিন্ন ধরনের অংশীদারের মধ্যে অন্যতম হলো ঘুমন্ত অংশীদার। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে।

মি. মিজান একজন ঘুমন্ত অংশীদার। উদ্দীপকে করিম, রহিম ও মিজান অংশীদারির ভিত্তিতে ব্যবসায় গঠন করেছে। এ ব্যবসায়ে করিম, রহিম ও সফিক পরিচালনায় অংশ নেয় কিন্তু মিজান পরিচালনায় অংশ নেয়নি। তবে বছর শেষে মিজান অন্যদের মতো মুনাফা দাবি করে। মি. মিজানের কার্যক্রম অনুযায়ী তিনি একজন ঘুমন্ত অংশীদার। এ অংশীদারের বৈশিষ্ট্য অনুযায়ী মিজান সমান মুনাফা পাবেন।

সুতরাং বলা যায়, জনাব মিজান সমান মুনাফা পাবেন।

595
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews