সৌমেন সাহেব পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন ধরনের বস্তুগত সম্পদ যথাযথ ব্যবহার করেন। তিনি খুব ভালো করেই জানেন গৃহের সুষ্ঠু ব্যবস্থাপনা ও বস্তুগত সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে মানবীয় সম্পদের গুরুত্ব অপরিসীম।

Updated: 10 months ago
উত্তরঃ

চারটি উপায়ে সম্পদের উপযোগ বৃদ্ধি করা যায়।

উত্তরঃ

সম্পদের বৈশিষ্ট্য হলো সম্পদ আয়ত্তাধীন হতে হবে। 

সম্পদ ব্যবহার করতে হলে তা মালিকানাধীন হতে হবে। অন্যের অর্থ নিজের খুব বেশি কাজে লাগে না। সম্পদ নিজের আয়ত্তাধীন না হলে তার ওপর অধিকার প্রতিষ্ঠিত হয় না।

উত্তরঃ

সৌমেন সাহেব, পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য যে বিভিন্ন ধরনের বস্তুগত সম্পদ যেমন-অর্থ, জমি, ঘর-বাড়ি, সামাজিক ও রাষ্ট্রীয় সুবিধা ইত্যাদি যথাযথ ব্যবহার করেন। এসব সম্পদ আমাদের জীবনকে সমৃদ্ধ করে।

মানুষের জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। অর্থ দ্বারা আমরা দ্রব্য ও সেবা ক্রয় করে থাকি। এর সুষ্ঠু ব্যবহার জীবনে অর্থনৈতিক নিরাপত্তা দান করে। আবার জমি, ঘর-বাড়ি, অলংকার ইত্যাদির বিনিময় মূল্য আছে, পরিমাপ করা যায় এবং মালিকানা হস্তান্তর করা যায়। সামাজিক ও রাষ্ট্রীয় সুবিধাগুলো আমাদের সামাজিক সম্পদ। যেমন-স্কুল-কলেজ, রাস্তাঘাট, বাজার, পার্ক, বিনোদন কেন্দ্র ইত্যাদি। এই সুযোগ সুবিধাগুলো আমাদের চাহিদা পূরণ করে এবং জীবনকে সহজ ও সমৃদ্ধ করে।

উত্তরঃ

সৌমেন সাহেব মনে করেন, গৃহের সুষ্ঠু ব্যবস্থাপনা ও বস্তুগত সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে মানবীয় সম্পদের গুরুত্ব অপরিসীম- তার উক্তিটি যথার্থ।

আমাদের চাহিদা অসীম। এই অসীম চাহিদাকে সীমিত সম্পদ দ্বারা পূরণ করতে হলে সম্পদের সুষ্ঠু ব্যবহার প্রয়োজন। সম্পদের সুষ্ঠু ব্যবহার পরিবারের আয় বাড়াতে, ব্যয় হ্রাস করতে ও অর্থ সঞ্চয় করতে সহায়তা করে। পরিবারের সদস্যদের সময়, শক্তি, ক্ষমতা, দক্ষতা ও বুদ্ধি ইত্যাদি মানবীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার করে পরিবারের আয় বাড়ানো যায়। সম্পদের সুষ্ঠু ব্যবহার পরিবারের অপ্রয়োজনীয় ব্যয় কমাতে সহায়তা করে। এছাড়া পরিবারের কাজের দায়িত্ব পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে দেয়া হলে গৃহকর্তার সময় ও শক্তি বেঁচে যাবে। সে সময় ও শক্তি তিনি পরিবারের উন্নয়নমূলক কাজে বা অবসর বিনোদনের জন্য ব্যয় করতে পারেন। এতে পরিবারের সদস্যদের দায়িত্ব ও কর্তব্যবোধ জন্মায়।

সম্পদের সুষ্ঠু ব্যবহারে মানবীয় ও অমানবীয় সম্পদের সুষম বণ্টন হবে। ফলে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। এক্ষেত্রে তারা বাজেট ও সময় তালিকা করে চললে অল্প সম্পদ দ্বারাই অধিক তৃপ্তি লাভ করতে পারবে। তাই সম্পদের আয়ু বাড়াতে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।

পরিশেষে বলা যায় যে, গৃহের সুষ্ঠু ব্যবস্থাপনা ও বস্তুগত সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে মানবীয় সম্পদের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যবহ। মূলত এ সম্পদটিই সর্বক্ষেত্রে সমৃদ্ধি আনে।

151

Related Question

View All
উত্তরঃ

বস্তুগত সম্পদ হস্তান্তরযোগ্য। এদের বিনিময় মূল্য আছে এবং এগুলো দুর্লভ ও পরিমাপযোগ্য। যেমন- অর্থ, জমি, বাড়ি, অলংকার ইত্যাদি বস্তুগত সম্পদ। এগুলোর মালিকানা হস্তান্তর করা যায়।

1.5k
উত্তরঃ

আয়শা বেগমের কাজের মাধ্যমে সম্পদের পরস্পর পরিবর্তনশীলতা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে।

সম্পদের পরস্পর পরিবর্তন কয়েক ভাগে করা যায়। যেমন- বিকল্প সম্পদ ব্যবহার। এক্ষেত্রে ভাতের পরিবর্তে রুটি খাওয়ার মাধ্যমে সম্পদের বিকল্প ব্যবহার করা যায়। একই সম্পদকে বহুবিধ কাজে ব্যবহার করা যায়। যেমন- খাবার ঘরের চেয়ার টেবিলকে পড়াশোনা, আলোচনা প্রভৃতি কাজে ব্যবহার করা যায়। এছাড়া একটি সম্পদ ব্যবহার করে অন্য সম্পদ সৃষ্টি করা যায়। যেমন- জমিতে চাষ করে ফসল উৎপাদন করা।

আমাদের সম্পদ সীমিত। এ সীমিত সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় অভাব মেটাতে হয়। সম্পদের সুষ্ঠু পরিচালনায় অভাব মোকাবিলা করা যায় ও অর্থনৈতিক উন্নয়ন করা যায়। আয়েশা বেগম তার পুরাতন শাড়ি দিয়ে ঘরের পর্দা, পাপোস তৈরি করেন। এর ফলে একটি সম্পদ অন্য একটি সম্পদে রূপান্তরিত হয়েছে। সুতরাং বলা যায়, আয়েশা বেগমের কাজের মাধ্যমে সম্পদ রূপান্তরযোগ্য এই বিষয়টি ফুটে উঠেছে।

894
উত্তরঃ

সম্পদ ব্যবহারের মূল উদ্দেশ্য হলো এর ব্যবহার দ্বারা সর্বোচ্চ তৃপ্তি লাভ এবং লক্ষ্য অর্জন করা। 

অসীম চাহিদাকে সীমিত সম্পদ দ্বারা পূরণ করতে হলে সম্পদের সুষ্ঠু ব্যবহার প্রয়োজন। তাই আয়েশা বেগম তার নিজস্ব প্রচেষ্টার ফলে সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে পরিবারের চাহিদা মেটান।

তিনি যেভাবে সম্পদের সুষ্ঠু ব্যবহার করেন তা নিচে দেওয়া হলো- 

১. তিনি পরিবারের আয় বাড়াতে ও ব্যয় হ্রাস করার উদ্দেশ্যে সদস্যদের সময়, শক্তি, ক্ষমতা, দক্ষতা, বুদ্ধি ইত্যাদি মানবীয় সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করেন। 

২. তিনি সীমিত সম্পদ ব্যবহারের মাধ্যমে অনেক কাজ সম্পাদন করেন। প্রয়োজনে তিনি পুরাতন কাপড়কে নানাভাবে ব্যবহার করেন। 

৩. আয়েশা বেগম বাজেট ও সময় তালিকা করে চলেন। ফলে মানবীয় ও বস্তুগত সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয় এবং অল্প সম্পদ দ্বারাই অধিক তৃপ্তি লাভ করা যায়। 

৪. তিনি গৃহের বিভিন্ন সরঞ্জামাদি বিশেষ করে রেফ্রিজারেটর, ইস্ত্রি, প্রেসারকুকার, ওভেন ইত্যাদির সঠিক যত্ন ও রক্ষণাবেক্ষণ করেন। ফলে এগুলো দ্রুত নষ্ট হয় না, যা পরিবারকে বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করে। 

পরিশেষে বলা যায়, পরিবারকে সুচারুরূপে পরিচালিত করতে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আয়েশা বেগম এই কাজটি সুনিপুণ হাতে অত্যন্ত সহজভাবে সম্পন্ন করে থাকেন। তাই তার পরিবারের সকল সদস্য তার কাজে সন্তুষ্ট।

765
উত্তরঃ

মানুষের অভাব মোচনে পণ্যের ক্ষমতাই হলো উপযোগ।

789
উত্তরঃ

সীমাবদ্ধতা সম্পদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

সম্পদ গুণগত ও পরিমাণগত দিক দিয়ে সীমাবদ্ধ। যেমন- শক্তি গুণগত দিক দিয়ে সীমাবদ্ধ এবং সময় পরিমাণগত দিক থেকে সীমাবদ্ধ। সময়ের সীমাবদ্ধতা সার্বজনীন। আবার শক্তির সীমাবদ্ধতা ব্যক্তি বিশেষে তারতম্য ঘটে।

2.9k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews