সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহানুপুন্ঞ্জ, ধমকেতু, উল্কা প্রভৃতি নিয়েছে পরিবার তাকে বলা হয় সৌরজগতে। অর্থাৎ সৌরজগৎ হল সূর্য ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য প্রদক্ষিণকারী তথা পরস্পরের প্রতি অভিকর্ষজ টানে আবদ্ধ মহাজাগতিক বস্তুগুলোকে নিয়ে গড়া ব্যবস্থা। সৌরজগতের ৯৯.৮৬ ভাগের জন্য দায়ী হলো সূর্য। সূর্যের আকর্ষণ বলের কারনে গ্রহ উপগ্রহ ধূমকেতু একে প্রদক্ষিণ করে। সূর্য যদি সৌরজগতে অনুপস্থিত থাকতো তাহলে গ্রহ, উপগ্রহগুলো একটি স্থানে অবস্থান করতে পারত না। সকল গ্রহ ও উপগ্রহ গুলোর তাপ ও আলোর উৎস সূর্য। পৃথিবীতে সামান্য তাপ এসে পৌঁছায়। এ সামান্যতাপ ও আলো দ্বারা পৃথিবীর জীবজগতের সকল প্রয়োজন মেটে। সূর্যের আলো ও তাপ ছাড়া পৃথিবীতে উদ্ভিদ প্রাণী কিছুই জন্মাতো না এবং প্রাণের স্পন্দন সম্ভব হতো না। তাই বলা যায় সৌরজগতের সকল গ্রহ উপগ্রহগুলোর নিয়ন্ত্রক হলো সূর্য।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!