'স্টার ইলেকট্রনিক্স' একটি রেফ্রিজারেটর নির্মাতা প্রতিষ্ঠান। সম্প্রতি তারা নতুন একটি ফ্রিজ বাজারে এনেছে। যাতে 'টুইন কুলিং' সিস্টেম যোগ করা হয়েছে। এতে ফ্রিজের দুটি অংশই ডিপ ফ্রিজার হিসেবে ব্যবহার করা যাবে। বর্তমানে ফ্রিজটি তারা স্বল্প পরিসরে উৎপাদন করছে। গ্রহণযোগ্যতার ভিত্তিতে পরবর্তীতে তারা বাণিজ্যিকভাবে উৎপাদন করবেন বলে আশা করছেন। 

Updated: 10 months ago
উত্তরঃ

সম্পূর্ণ পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করে ডিজাইন করা হলে তাকে মডিউলার ডিজাইন বলে।

উত্তরঃ

উৎপাদিতব্য পণ্যের আকার, ধরন, মান ইত্যাদি পণ্যটি উৎপাদনের পূর্বেই ঠিক করা হলো পণ্য ডিজাইন।
বাংলাদেশে পণ্য ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এর মধ্যে উৎপাদন ব্যয় বৃদ্ধি একটি বড় সমস্যা। সকল সময় ও সকল অবস্থায় পণ্য ডিজাইনের ক্ষেত্রে এদেশে প্রয়োজনীয় প্রযুক্তি সংগ্রহ করা সম্ভব হয় না। ফলে গতানুগতিক পদ্ধতিতে পণ্য ডিজাইন করা হয় যা উৎপাদন ব্যয়কে বাড়িয়ে দেয়। এছাড়া বাংলাদেশে পণ্য ডিজাইনের ক্ষেত্রে অনুকূল উপাদানের অভাব থাকায় উৎপাদন ব্যয় বেশি হয় যা একটি বড় সমস্যা বলে বিবেচিত হয়।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি পণ্যের ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন করেছে।
যে ডিজাইনে পণ্যের কার্যকারিতা বা উপযোগিতা পরিবর্তন করা হয় তাকে ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন বলে। এক্ষেত্রে পণ্যের কার্যকারিতা বা মান প্রত্যক্ষভাবে বৃদ্ধি পায়।
উদ্দীপকের 'স্টার ইলেক্ট্রনিক্স' একটি রেফ্রিজারেটর নির্মাতা প্রতিষ্ঠান। সম্প্রতি তারা নতুন একটি ফ্রিজ বাজারে এনেছে। যাতে 'টুইন কুলিং' সিস্টেম যোগ করা হয়েছে। এতে ফ্রিজের দুটি অংশই ডিপ ফ্রিজার হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত ফ্রিজের উপযোগিতা বৃদ্ধি করে নতুন ডিজাইনের ফ্রিজ উৎপাদন করেছে। এ অর্থে বলা যায়, কোম্পানিটি পণ্যের ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন করেছে।

উত্তরঃ

উদ্দীপকে প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের চতুর্থ স্তর পরীক্ষামূলক উৎপাদন স্তরে রয়েছে।
পরীক্ষামূলক উৎপাদন স্তরে প্রতিষ্ঠানের উৎপাদন সামর্থ্য বিবেচনা করে যদি পণ্য ডিজাইন করা সম্ভব হয় তাহলে স্বল্প পরিমানে পরীক্ষামূলকভাবে ডিজাইনকৃত পণ্যটি উৎপাদন করা হয়। এ স্তরের কাজ সুষ্ঠুভাবে সম্পাদিত হলেই চূড়ান্ত উৎপাদন স্তরের কাজ শুরু করা হয়।
উদ্দীপকে 'স্টার ইলেকট্রনিক্স' ফ্রিজ উৎপাদনে নতুন একটি ডিজাইন প্রণয়ন করেছেন। বর্তমানে উক্ত ডিজাইনকৃত ফ্রিজটি তারা স্বল্প পরিসরে উৎপাদন করছে। গ্রহণযোগ্যতার ভিত্তিতে পরবর্তীতে তারা বাণিজ্যিকভাবে উৎপাদন করবেন বলে আশা করছেন। অর্থাৎ প্রতিষ্ঠানটি পরীক্ষামূলক উৎপাদন স্তরে রয়েছে যার ব্যাপক কার্যকারিতা রয়েছে। এ স্তরে প্রতিষ্ঠানের উৎপাদন যোগ্যতা যাচাই-বাছাই করে ফলাফল সন্তোষজনক হলেই ডিজাইনটি গ্রহণ করা হয়।
অন্যথায় এ পর্যায়ে ডিজাইন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। তাই চূড়ান্ত উৎপাদনের পূর্বে এ স্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের পরীক্ষামূলক উৎপাদন স্তরে রয়েছে। মূলত এ স্তরের সফলতার ওপরই চূড়ান্ত উৎপাদন প্রক্রিয়া নির্ভর করে।

277

Related Question

View All
উত্তরঃ

পণ্যের অভ্যন্তরীণ মানের কোনো পরিবর্তন না ঘটিয়ে শুধু বাহ্যিক রং, স্টাইল ও ডিজাইনের পরিবর্তন ঘটানোকে নান্দনিক ডিজাইন বলে।
পণ্য উৎপাদন

627
উত্তরঃ

পণ্য উৎপাদন করার পূর্বেই পণ্যের আকার-আকৃতি, মান রং, ওজন, মোড়কসহ বিভিন্ন গুণাগুণ ও বৈশিষ্ট্য নির্ধারণ করাকে পণ্য ডিজাইন বলে।
পণ্য ডিজাইনারকে অবশ্যই অভীষ্ট গ্রাহকদের চাহিদা সম্পর্কে জানতে হবে। পণ্যটি আকর্ষণীয়, কার্যকর, নির্ভরযোগ্য ও স্বকীয় বৈশিষ্ট্যসম্পন্ন হলে সে পণ্য ভোগে ক্রেতারা সন্তুষ্ট হবে। অর্থাৎ ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য ডিজাইন করতে পারলে ভোক্তারা উক্ত পণ্যের প্রতি অনুগত থাকবে। তাই বর্তমান বাজারমুখী উৎপাদন ব্যবস্থায় পণ্য ডিজাইনে অবশ্যই ক্রেতার চাহিদা বিবেচনা করতে হবে।

354
উত্তরঃ

উদ্দীপকে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে।
দ্রব্যের আকার-আকৃতি বা রূপ পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। মূলত রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমেই একটি পণ্যকে ব্যবহার উপযোগী করা হয়। মূলত উৎপাদনের মাধ্যমেই রূপগত উপযোগ সৃষ্টি করা হয়।
উদ্দীপকে 'বেলি কসমেটিক্স' দীর্ঘদিন ধরে সুনামের সাথে সাদা রঙের ১৫০ গ্রাম ওজনের প্রসাধনী সাবান তৈরি করে আসছে। ২০১৬ সালে ভোক্তাদের চাহিদা ও ক্রয় ক্ষমতা বিবেচনা করে ১০০ গ্রাম, ১৫০ গ্রাম ও ২০০ গ্রাম ওজনের সাবান ভিন্ন ভিন্ন রং ও সুগন্ধি ব্যবহার করে উৎপাদন করে। তাদের এই উৎপাদন প্রক্রিয়ায় পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয়। তাই বলা যায়, উদ্দীপকে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে।

302
উত্তরঃ

উদ্দীপকের প্রতিষ্ঠানটি বর্তমানে নান্দনিক ডিজাইন ব্যবহার করছে, যা প্রতিষ্ঠানের সাফল্যের জন্য যৌক্তিকতাপূর্ণ।
ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের উৎকর্ষসাধনের মাধ্যমে পণ্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। নান্দনিক পণ্য ডিজাইনে ভোক্তার রুচি ও পছন্দের সাথে সাথে পণ্যের বাহ্যিক সৌন্দর্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এসব পণ্য সুন্দর, আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হয়ে থাকে।
উদ্দীপকে 'বেলি কসমেটিক্স' দীর্ঘদিন ধরে সুনামের সাথে সাদা রঙের ১৫০ গ্রাম ওজনের প্রসাধনী সাবান তৈরি করে আসছে। ২০১৬ সালে ভোক্তাদের চাহিদা ও ক্রয় ক্ষমতা বিবেচনা করে ১০০ গ্রাম, ১৫০ গ্রাম ও ২০০ গ্রাম ওজনের সাবান ভিন্ন ভিন্ন রং ও সুগন্ধি ব্যবহার করে উৎপাদন করে। ফলে প্রতিষ্ঠানের বিক্রয় পূর্বের চেয়ে অধিক পরিমাণে বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটি ২০১৫ সালে ৩০ লক্ষ টাকা লোকসান দিলেও ২০১৬ সালে ১ কোটি টাকা মুনাফা করে।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি নান্দনিক পণ্য ডিজাইনের প্রতি গুরুত্ব দিয়েছে। এ ধরনের ডিজাইনে পণ্য আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হয়। ফলে এরূপ ডিজাইনের পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বৃদ্ধি পায়। আর আকর্ষণ বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের বিক্রয়ও বৃদ্ধি পায়। এতে প্রতিষ্ঠানের লাভের সম্ভাবনাও অনেক বেড়ে যায়। তাই বলা যায়, উদ্দীপকের বর্তমানে নান্দনিক ডিজাইন ব্যবহার করায় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

281
উত্তরঃ

যে ডিজাইনে পণ্যের কার্যকারিতা বা উপযোগিতা পরিবর্তন করা হয় তাকে ব্যবহারিক ডিজাইন বলে।

359
উত্তরঃ

সংস্কৃতি হলো মানুষের মূল্যবোধ, বুচি, বিশ্বাস, আচার-আচরণ, শিল্পকলা, অগ্রাধিকার ইত্যাদির সংমিশ্রিত রূপ।
এলাকা ও দেশের ভিত্তিতে মানুষের রুচিবোধের পার্থক্য লক্ষ করা যায়। এক এলাকার মানুষের নিকট যা অতি পছন্দনীয় অন্য এলাকার মানুষের নিকট তা সবচেয়ে অপছন্দনীয় হতে পারে। এ বিষয়টি নির্ভর করে ঐ এলাকার বা দেশের মানুষের সংস্কৃতির ওপর। তাই ব্যবসায়ীরা কোনো নির্দিষ্ট এলাকার মানুষের মূল্যবোধ, রুচিবোধ, বিশ্বাস ইত্যাদি বিবেচনা করে পণ্য ডিজাইন ও উৎপাদন করেন। কেননা সংস্কৃতি দ্বারা পণ্য ডিজাইন ব্যাপকভাবে প্রভাবিত হয়।

283
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews