স্তবক ১: সবারে বাসিব ভালো, করিব না আত্মপর ভেদ

সংসারে গড়িব এক নতুন সমাজ 

মানুষের মাঝে কভু রবে না বিচ্ছেদ- 

সর্বত্র মৈত্রীর ভাব করিবে বিরাজ।

 

স্তবক ২ : ধনী বলছে আরও ধন দাও, ভিখারি বলছে আরও ভিক্ষা দাও, পেটুক বলছে আরও খাবার দাও। শুধু দাও আর দাও।

Updated: 9 months ago
উত্তরঃ

সারা দিনের পরিশ্রমেও একটি দিনের আহার্য-সঞ্চয় খুঁজে পায় না।

উত্তরঃ

নির্ভাবনায় মানুষের ঘুমিয়ে থাকা বলতে কবি বিত্ত-বৈভব অর্জনের দুর্ভাবনাহীন, লোভ-লালসাহীন সুখী জীবনকে বুঝিয়েছেন। 

সাধারণত যেসব বিষয়ের ওপর ভিত্তি করে মানুষ নিজেদের সুখী বলে দাবি করে, 'আশা' কবিতার কবি তা করেন না। কবির মতে তারা প্রকৃত সুখী মানুষ নয়। কারণ তারা যেভাবে সুখী হতে চায়, তা যথার্থ উপায় নয়। তারা নির্ভাবনায় ঘুমাতে পারে না। কবির মতে সংসারে যারা সোনা-রুপার পাহাড় জমানোর ভাবনায় নির্ঘুম না থেকে অল্পে তুষ্ট থাকে তারাই প্রকৃত সুখী। কারণ তারা ভাঙা বেড়ার ঘরেও নির্ভাবনায় ঘুমিয়ে যেতে পারে। নির্ভাবনায় ঘুমিয়ে থাকা বলতে কবি এ বিষয়টিই বুঝিয়েছেন ।

উত্তরঃ

উদ্দীপকে স্তবক ১-এর ভাবার্থ 'আশা' কবিতার পরোপকারী মনোভাবের দিকটিকে ইঙ্গিত করে। 

পরোপকার একটি মহৎ গুণ। পরোপকারী মনোভাব মানুষকে মহৎ করে। মানুষ যখন মানবকল্যাণে আত্মনিয়োগ করে তখন তার জীবন সার্থকতা লাভ করে। আমাদের সমাজে অনেকেই আছেন যারা নিঃস্বার্থ, পরোপকারী মহৎ মানুষ।

উদ্দীপকের স্তবক ১-এর কবিতাংশে নিজের স্বার্থ তথা লাভের চিন্তা না করে অন্যের জন্য নিজেকে উৎসর্গ করার কথা বলা হয়েছে। কবি এখানে সবার সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে চেয়েছেন। সবাই মিত্র ভেবে ভালোবেসে সংসারে এক নতুন সমাজ প্রতিষ্ঠায় তিনি তৎপর হয়েছেন। উদ্দীপকের কবির এই ভাবটি 'আশা' কবিতায় প্রতিফলিত কবির প্রকৃত সুখ প্রত্যাশার ভাবনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবিও এখানে মানুষে মানুষে ভেদাভেদহীন, পরস্পরের প্রতি গভীর ভালোবাসা ও বন্ধনের সমাজ গড়ে তুলতে চেয়েছেন। সেখানে মানুষ বিত্ত-বৈভবের আশায় না থেকে অল্পে তুষ্ট থাকবে এবং পরস্পরকে ভালোবাসার মাধ্যমে প্রকৃত সুখের সন্ধান করবে।

উত্তরঃ

"উদ্দীপকে স্তবক ২-এর বক্তব্য 'আশা' কবিতার কবির প্রত্যাশার বিপরীত সত্তারই প্রকাশ"- মন্তব্যটি যথার্থ। 

মানুষের জীবনে প্রাপ্তির চেয়ে প্রত্যাশা বেশি। জগৎ সংসারে যে যত পায় সে তত চায়। এই প্রত্যাশার অন্ত নেই। অতিরিক্ত সুখের প্রত্যাশা কখনই জীবনে সুখ বয়ে আনে না। যে কেবল বিত্তসুখের সন্ধান করে সে প্রকৃত সুখী নয়।

উদ্দীপকে স্তবক ২-এর মানুষের অন্তহীন প্রত্যাশার দিকটি তুলে ধরা হয়েছে। এখানে প্রত্যেক শ্রেণি-পেশার মানুষ যে প্রাপ্তি অপেক্ষা বেশি প্রত্যাশা করে সেই দিকটি প্রতিফলিত হয়েছে। এখানে যে সত্তার প্রকাশ ঘটেছে তা 'আশা' কবিতায় কবির প্রত্যাশার বিপরীত। কারণ কবি অল্পে তুষ্ট থেকে নির্ভাবনায় ঘুমিয়ে যে সুখ অনুভব করার কথা বলেছেন, উদ্দীপকে স্তবক ২-এর মূলভাব তার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। কবির মতে জীবনে সুখী হতে চাইলে বিত্ত-বৈভব অর্জনের লোভ ত্যাগ করে মানুষকে ভালোবেসে মনুষ্যত্ব অর্জন করতে হবে এবং অল্পে তুষ্ট থাকতে হবে। স্তবক ২-এ এই বিষয়টির প্রতিফলন ঘটেনি।

'আশা' কবিতায় কবি তাদেরই প্রকৃত সুখী মানুষ বলেছেন, যারা জীর্ণ বেড়ার ঘরেও রাতে নির্ভাবনায় ঘুমিয়ে যেতে পারে। প্রকৃত সুখী মানুষের মধ্যে সোনা-রূপার পাহাড় গড়ার প্রবণতা থাকে না। কিন্তু উদ্দীপকে স্তবক ২-এ সেই প্রবণতা বিদ্যমান। এ কারণেই প্রশ্নোক্ত মন্তব্যটিকে যথার্থ বলা যায়।

291

আমি সেই জগতে হারিয়ে যেতে চাই,

যেথায় গভীর-নিশুত রাতে

        জীর্ণ বেড়ার ঘরে

নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই ॥

যেথায় লোকে সোনা-রূপায়

     পাহাড় জমায় না,

বিত্ত-সুখের দুর্ভাবনায়

     আয়ু কমায় না;

যেথায় লোকে তুচ্ছ নিয়ে

       তুষ্ট থাকে ভাই ॥

সারা দিনের পরিশ্রমেও

  পায় না যারা খুঁজে

একটি দিনের আহার্য সঞ্চয়,

তবু যাদের মনের কোণে

    নেই দুরাশা গ্লানি,

নেই দীনতা, নেই কোনো সংশয় ৷

যেথায় মানুষ মানুষেরে

বাসতে পারে ভালো

প্রতিবেশীর আঁধার ঘরে

জ্বালতে পারে আলো,

সেই জগতের কান্না-হাসির

     অন্তরালে ভাই

আমি হারিয়ে যেতে চাই ॥
 

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews