স্থপতি শাহেদ খান বাড়ির নকশা পরিকল্পনা করার সময় কর্ম এলাকা, আরাম-আয়েশের এলাকা ও অবসর-বিনোদনের এলাকা নির্বাচন করে থাকেন। পরবর্তীতে তিনি বাড়ির নকশা পরিকল্পনায় স্তরের কথা বিবেচনা করেন যা তাকে চূড়ান্ত নকশা প্রণয়নে সাহায্য করে।

Updated: 2 months ago
উত্তরঃ

Lita Bane বাসগৃহের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, “বাসগৃহ এমন একটি জায়গা যেখানে সকলের পরস্পর স্নেহের সম্পর্ক রয়েছে, এটা শুধু আশ্রয়ই নয়, এখানে সকলের শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক চাহিদাগুলো পরিতৃপ্ত হয়।”

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

কোনো স্থানে বায়ু যদি বন্ধ হয়ে থাকে তবে তা উষ্ণ, আর্দ্র ও দূষিত হয়ে পড়ে। স্থির বায়ু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দূষিত বায়ু পরিবর্তনের জন্য ঘরে বিশুদ্ধ শুষ্ক এবং শীতল বায়ুর চলাচল আবশ্যক। বাসগৃহের প্রতিটি কক্ষের জানালা, দরজা উভয়মুখী হলে সহজে বন্ধ বায়ু বের হয়ে বিশুদ্ধ বায়ু চলাচলের ব্যবস্থা করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

স্থপতি শাহেদ খানের নির্বাচিত এলাকাগুলো বাড়ির নকশা পরিকল্পনার মূল এলাকা বলে বিবেচিত।

বড় বা ছোট যেকোনো বাড়ির নকশায় তিনটি মূল এলাকা নির্ধারণ করা হলে বাড়িটি বসবাসের উপযোগী হয়। এগুলো হলো কর্ম এলাকা, বিশ্রাম ও আরামের এলাকা এবং অবসর ও বিনোদনের এলাকা।
কর্ম এলাকায় খাবার প্রস্তুত ও পরিবেশন, গৃহস্থালির সরঞ্জাম সংরক্ষণের ভান্ডার, কাপড়-চোপড় ইস্ত্রি, সেলাইয়ের কাজ ইত্যাদি সম্পাদন করা হয়। আরাম-আয়েশের এলাকা গৃষের সবচেয়ে নির্জন এলাকা বলে বিবেচনা করা হয়। এর মধ্যে শয়নকক্ষ, গোসলখানা এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য ছোট কক্ষবিশেষ থাকতে পারে। এ এলাকা পরিবারের লোকজন শয়ন, বিশ্রাম ও গোসলের জন্য ব্যবহার করে থাকে। অবসর ও বিনোদনের এলাকায় সাধারণত বৈঠকখানা, প্রবেশকক্ষ, খাবার ঘর ও পড়ার ঘর থাকে। এখানে পরিবারের সকলে একত্র হতে পারে এবং সকলে মিলে খাওয়া-দাওয়া, আলাপ-আলোচনা, টেলিভিশন দেখা ইত্যাদি কাজগুলো করতে পারে। বাড়ির নকশা পরিকল্পনা করার সময় তাই উপরিউক্ত তিনটি মূল এলাকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

শাহেদ খান বাড়ির নকশা পরিকল্পনা করার যে স্তরের কথা বলেছেন তা মূলত তিনটি স্তরে বিভক্ত।
ভূমি নির্বাচনের পর বাড়ির নকশা পরিকল্পনার তিনটি স্তর হলো বাড়ির খসড়া নকশা প্রস্তুতকরণ, প্রয়োজনে সংশোধন ও পরিবর্তন এবং চূড়ান্ত নকশা প্রস্তুত ও তা অনুমোদন। শাহেদ খান শহরাঞ্চলে বাড়ির নকশা পরিকল্পনা করার সময় প্রথমে একটি খসড়া নকশা প্রস্তুত করে নেন। তারপর পরিবারের সকলের দ্বারা নকশাটি পর্যালোচনা করেন। যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় তাহলে তা সংশোধন করেন। তিনি প্রথমে নীল কাগজে বাড়ির নকশা অঙ্কন করে নেন। একে "Blue Print" বলে। এরপর তিনি চূড়ান্ত নকশা প্রণয়নের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক কর্তৃক অনুমোদন নেন। পৌর এলাকায় বাড়ি নির্মাণের জন্য পৌর কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয়। চূড়ান্ত নকশা প্রণয়নে শুধু গৃহের অভ্যন্তরেই নয় গৃহের পারিপার্শ্বিকতা এবং স্থানের দিকস্থিতির সংযোগ গড়ে ওঠে। নকশা অনুমোদনের পর একজন স্থপতিকে বিশদ নির্মাণ নকশা প্রস্তুত করে নিতে হয়। যেমন- কাঠামো নকশা, স্যানিটারী নকশা, বৈদ্যুতিক নকশা। উপরিউক্ত তিনটি স্তর অনুসরণ করে শাহেদ খান বাড়ির নকশা পরিকল্পনা করে থাকেন, যা তাকে চূড়ান্ত নকশা প্রণয়নে সাহায্য করে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
29

Related Question

View All
উত্তরঃ

গ্রাম ও শহরের বাড়ির মধ্যে বেশ কিছু পার্থক্য দেখা যায়।
শহরাঞ্চলের বাড়িগুলো ইট, সিমেন্ট, রড ইত্যাদি দিয়ে তৈরি হয়। আর গ্রামাঞ্চলের বাড়িগুলো টিন, বাঁশ, ছন ইত্যাদি দিয়ে তৈরি হয়। বর্তমানে গ্রামে পাকা বাড়ি দেখা গেলেও কাঁচা বাড়ির সংখ্যাই বেশি। আর শহরে কাঁচা বাড়ি দেখাই যায় না।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
31
উত্তরঃ

চৈতালি বাড়ি নির্বাচনের সময় প্রয়োজনীয় বিষয়গুলো দক্ষতার সাথে পর্যবেক্ষণ করেছেন বলে তার পরিবার বসবাসের বিভিন্ন সুবিধা ভোগ করছে।
বাসগৃহ আমাদের নানা চাহিদা পূরণ করে। যেমন- সামাজিক, মানসিক, শারীরিক ইত্যাদি। এ সকল চাহিদা যাতে সঠিকভাবে পূরণ হয় সেজন্য বাড়ি নির্বাচন করতে হয় বিচক্ষণতার সাথে। চৈতালি একজন বিচক্ষণ মহিলা। তিনি বাড়ি ভাড়া নেওয়ার সময় পরিবারের প্রয়োজনীয়তা, আয়, সদস্য সংখ্যা, তাদের কর্মতৎপরতা ও বয়স, প্রতিবেশি, যোগাযোগ ব্যবস্থার সহজলভ্যতা ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় রেখেছেন। পাশাপাশি বাড়িটি শক্ত ভূমির উপর অবস্থিত কি না এবং জমির আয়তন, আকার ইত্যাদি বিষয়ের প্রতি লক্ষ রেখেছেন।তিনি বাড়িটির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, সার্ভিসিং সুবিধা (গ্যাস, বিদ্যুৎ, পানি) ঠিক আছে কি না তা বিবেচনা করেছেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, যাতায়াত সুবিধা, হাসপাতাল, ব্যাংক, মসজিদ, পার্ক ও অন্যান্য সামাজিক সুযোগ-সুবিধা ঠিকমতো পাওয়া যাবে কি না এ সকল বিষয়ের প্রতিও তিনি দৃষ্টি রেখেছেন। তাই তার পরিবারের সদস্যরা বাড়িটিতে বসবাস করে আরাম পাচ্ছে ও সহজেই সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারছে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
25
উত্তরঃ

শাবাব তার মায়ের কাছে গৃহের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইলে চৈতালি তাকে বিষয়টি বুঝিয়ে বলেন।
গৃহ বা আবাসস্থল মানুষের অন্যতম মৌলিক চাহিদা। সারাদিনের কর্মব্যস্ততা শেষে মানুষ যেখানে বিশ্রাম ও নিরাপত্তা পায় তাই গৃহ হিসেবে পরিচিত।
চৈতালি বলেন, গৃহ আমাদের জীবন ও সম্পদের নিরাপত্তা দেয়। রোদ, বৃষ্টি, ঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ও বিরূপ পরিস্থিতি হতে রক্ষা করে গৃহ। আমাদের ব্যক্তিগত গোপনীয়তা ও আবু রক্ষা করে গৃহ। তাছাড়া গৃহ আমাদের সকলের স্বাস্থ্য রক্ষা ও সুস্থ জীবনযাপনে সহায়তা করে। দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্ম, যেমন- খাদ্য তৈরি, পড়াশোনা, আরাম, পরিষ্কার-পরিচ্ছন্নতা, গল্পগুজব, মেহমানদারি ইত্যাদি সকল কাজ আমরা গৃহেই সম্পাদন করি। এছাড়া সারাদিনের কর্মব্যস্ততার পর গৃহেই আমরা আরাম অনুভব করি। সামাজিকতা ও পারিবারিক বন্ধন রক্ষার ক্ষেত্রে গৃহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গৃহ পরিবেশ থেকেই আমাদের মূল্যবোধ, লক্ষ্য ও মান নির্ধারিত হয়। গৃহ মানুষকে সভ্য সমাজ গড়ে তুলতে এবং পরস্পরের বন্ধনে আবদ্ধ রেখে শক্তিশালী সমাজ ও দেশ গঠনে সহায়তা করে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও পরিবারের সদস্যদের সাথে মমতার বন্ধনে আবদ্ধ রাখতে সহায়তা করে গৃহ। ফলে পরস্পরের প্রতি বিশ্বাস ও আনুগত্য বৃদ্ধি পায় এবং আত্মতৃপ্তি লাভ হয়। এ সকল প্রয়োজনীয়তার কথাই চৈতালি তার ছেলে শাবাবকে বলেন

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
25
উত্তরঃ

পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠে বাসগৃহ। বাসগৃহের স্থান নির্বাচনের লক্ষণীয় বিষয়সমূহ হলো-
১. এলাকাটি এমন হবে যাতে পরিবারের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ থাকে।
২. স্থানটি আবাসিক হতে হবে।
৩. স্থানটিতে পর্যাপ্ত আলো-বাতাস থাকবে
। ৪. বাসস্থানের কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সামাজিক সুযোগ-সুবিধা থাকবে

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
29
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews