ভূপৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে সেই বিন্দুর প্রতিপাদ স্থান বলে।
দিন-তারিখ নির্ধারণে আন্তর্জাতিক তারিখ রেখার ভূমিকা অপরিসীম। কোনো নির্দিষ্ট স্থান থেকে পূর্ব বা পশ্চিমে দীর্ঘপথ ভ্রমণ করার সময় স্থানীয় সময়ের পার্থক্যের সঙ্গে সঙ্গে সপ্তাহের দিন বা বার নিয়েও গরমিল হয়। কোনো নির্দিষ্ট স্থান থেকে পূর্ব বা পশ্চিম দিকে ১৮০ ডিগ্রি দ্রাঘিমারেখা অতিক্রম করলে সময় নিয়ে সমস্যা দেখা দেয়। এ সমস্যা সমাধানকল্পে ১৮০ ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অবলম্বন। করে সম্পূর্ণভাবে জলভাগের ওপর দিয়ে উত্তর-দক্ষিণে প্রসারিত কল্পিত যে রেখা সেটাই হলো 'আন্তর্জাতিক তারিখ রেখা' যা দিন-তারিখ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ছকে উল্লিখিত উইলিং দ্বীপপুঞ্জের দ্রাঘিমা রেখা =\%^ পশ্চিমে অবস্থিত
এবং ছকে উল্লিখিত মেক্সিকোর দ্রাঘিমা রেখা = ১০৫০ পশ্চিমে অবস্থিত স্থান দুটির মধ্যে দ্রাঘিমার পার্থক্য =১০৫০-৭৫০ = ৩০০
আমরা জানি,
১০ দ্রাঘিমা রেখায় সময়ের পার্থক্য = ৪ মিনিট
∴ ৩০০ “ ” “ ” = (৩০ x ৪) মিনিট
= ১২০ মিনিট = ২ ঘণ্টা
সুতরাং উইলিং দ্বীপপুঞ্জের স্থানীয় সময়ের সাথে মেক্সিকোর স্থানীয় সময়ের পার্থক্য ২ ঘণ্টা হবে।
ছকে মেক্সিকো ও উইলিং দ্বীপপুঞ্জ দুটি স্থান দুই গোলার্ধে অবস্থিত। মেক্সিকো ৩০° উত্তর অক্ষরেখায় অবস্থিত এবং উইলিং দ্বীপপুঞ্জ ৫০° দক্ষিণ অক্ষরেখায় অবস্থিত। দুটি স্থান দুই গোলার্ধে হওয়ায় ২২ জুন তারিখে স্থান দুটিতে দিবা-রাত্রির তারতম্য পরিলক্ষিত হয়। অর্থাৎ ২২ জুনে মেক্সিকোতে দিন বড় এবং রাত ছোট হয়। পক্ষান্তরে, উইলিং দ্বীপপুঞ্জে দিন ছোট ও রাত বড় হয়।
২১ জুন সূর্যের উত্তরায়নের শেষ দিন। এদিন সূর্য উত্তর গোলার্ধের। কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। লম্বভাবে কিরণ দেওয়ায় এ গোলার্ধে অধিক তাপ পায়। সূর্য উত্তর গোলার্ধে অধিক স্থান জুড়ে ও অধিক সময় ধরে কিরণ দেয়। ফলে ঐ দিনের পূর্বেকার ও পরবর্তী দেড় মাস মোট তিন মাস সূর্য উত্তর গোলার্ধে অধিক তাপ ও আলো দেয় বলে মেক্সিকোসহ উত্তর গোলার্ধে ২২ জুন তারিখে দিন বড় হয় এবং রাত ছোট হয়। পক্ষান্তরে, ২২ জুনে দক্ষিণ গোলার্ধে সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে। ফলে সূর্য তির্যকভাবে অল্প সময় ও অল্প স্থানব্যাপী আলো দেয়। এর ফলে উইলিং দ্বীপপুঞ্জসহ দক্ষিণ গোলার্ধে তাপ ও আলো কম পায়। এ কারণে উইলিং দ্বীপপুঞ্জে দিন ছোট হয় এবং রাত বড় হয়।
উল্লিখিত বিষয়াবলি পর্যালোচনা করে বলা যায় যে, মেক্সিকো ও উইলিং দ্বীপপুঞ্জ দুটি স্থান দুই গোলার্ধে অবস্থিত হওয়ায় এবং সূর্য রশ্মির পতনের বিশাল পার্থক্যহেতু মেক্সিকোতে ২২ জুন তারিখে দিন বড় এবং রাত ছোট হয়। পক্ষান্তরে, ঐ সময় দক্ষিণ গোলার্ধ তাপ উইলিং দ্বীপপুঞ্জে বিপরীত অবস্থা বিরাজ করে। অর্থাৎ দিন ছোট এবং রাত বড় হয়।
Related Question
View Allপৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে মেরুরেখা বলে।
সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র যা সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক। ৫৫% হাইড্রোজেন, ৪৪% হিলিয়াম এবং ১% অন্যান্য গ্যাসের সমন্বয়ে সূর্য গঠিত। আর এ সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে সৌরকলঙ্ক বলে। সূর্যের অন্যান্য অংশের চেয়ে সৌরকলঙ্কের উত্তাপ কিছুটা কম থাকে।
দেওয়া আছে
A' চিহ্নিত স্থানটির স্থানীয় সময় সকাল ৭টা A' চিহ্নিত স্থানের পূর্বে B' স্থানটি অবস্থিত হওয়ায় 'B' স্থানের স্থানীয় সময় ' A' চিহ্নিত স্থানের স্থানীয় সময় থেকে বেশি হবে।
অর্থাৎ, ৭টা + ৩ ঘণ্টা ১৬ মিনিট = ১০টা ১৬ মিনিট
সুতরাং 'B' স্থানটির স্থানীয় সময় হবে ১০: ১৬ মিনিট
না, উক্ত তারিখে অর্থাৎ ২২ জুন তারিখে দুটি স্থানে দিবারাত্রির দৈর্ঘ্য একইরূপ হবে না।
ছকে 'A' ও 'B' স্থান দুটি দুই গোলার্ধে অবস্থিত। 'A' স্থানটি ৩০০ উত্তর অক্ষরেখা বরাবর এবং 'B' স্থানটি ৫০° দক্ষিণ অক্ষরেখায় অবস্থিত। দুটি স্থান দুই গোলার্ধে হওয়ায় ২২ জুন তারিখে দুটি স্থানে দিবা-রাত্রির দৈর্ঘ্য ভিন্ন রকম হবে। অর্থাৎ 'A' স্থানে দিন বড় এবং রাত ছোট হবে। পক্ষান্তরে, 'B' স্থানে দিন ছোট ও রাত বড় হবে। ২১ জুন সূর্যের উত্তরায়নের শেষ দিন। এদিন সূর্য উত্তর গোলার্ধের কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। লম্বরশ্মি অধিক তাপ দেয়। তাছাড়া সূর্য উত্তর গোলার্ধে অধিক স্থান জুড়ে এবং অধিক সময় ধরে কিরণ দেয়। ফলে ঐ দিনের পূর্বেকার দেড় মাস এবং পরবর্তী দেড় মাস মোট তিন মাস সূর্য উত্তর গোলার্ধে অধিক তাপ ও আলো দেয় বলে ঐ সময়কালে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয়। এ কারণে ২২ জুন তারিখে উত্তর গোলার্ধে দিন বড় হয় এবং রাত ছোট হয়। পক্ষান্তরে, ২২ জুনে দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে। ফলে সূর্য তির্যকভাবে অনেক দূরে অবস্থান করে। ফলে সূর্য তির্যকভাবে অল্প সময় এবং অল্প স্থানব্যাপী আলো দেয়। এর ফলে দক্ষিণ গোলার্ধে তাপ ও আলো কম পায়। এ কারণে ২২ জুন দক্ষিণ গোলার্ধে দিন ছোট এবং রাত বড় হয়।
সুতরাং দেখা যাচ্ছে, 'A' ও 'B' দুটি দুই গোলার্ধে অবস্থানের কারণে দিবা-রাত্রির মধ্যে বিপরীত অবস্থা বিরাজ করে। উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত ছোট। পক্ষান্তরে, দক্ষিণ গোলার্ধে দিন ছোট ও রাত বড় হয়।
নিজ অক্ষের ওপর পৃথিবীর একটি পূর্ণ আবর্তনকে সৌরদিন বলে।
সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। এভাবে দেখা যায়, প্রতি ৪ বছর পর পর একটি বাড়তি দিন থাকছে। এই বাড়তি দিন প্রতি ৪র্থ বছরে যোগ হয়ে ৩৬৬ দিন হয়। সেই বছরের ফেব্রুয়ারি মাস ২৮ দিনের পরিবর্তে ২৯ দিনে হয়। এরূপ বছরকে অধিবর্ষ বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!