প্রথম থেকেই তপনের ইচ্ছা ছিল নিজ উদ্যোগে কিছু করা। প্রাইভেট পড়িয়ে এবং অপ্রয়োজনীয় খরচ পরিহার করে ছাত্রজীবনেই সে ৩ লাখ টাকা সঞ্চয় করে। লেখাপড়া শেষে যুব উন্নয়ন কেন্দ্র থেকে সে হাঁস ও ভেড়া পালনের প্রশিক্ষণ নেয়। সে তার জমানো টাকা থেকে ১ লাখ টাকার সঞ্চয়পত্র কেনে এবং বাকি ২ লাখ টাকায় হাঁস ও ভেড়ার খামার শুরু করে। প্রথম বছরে তার নিট মুনাফা হয় ৩ লাখ টাকা। এই টাকার মধ্যে সে আবার ২ লাখ টাকার সঞ্চয়পত্র কেনে এবং ১ লাখ টাকা তার খামারে বিনিয়োগ করে। গ্রামের পাশের বিলের পানিতে প্রচুর খাবার পেয়ে তার হাঁসের ব্যবসা জমে ওঠে। দ্বিতীয় বছরে এই ব্যবসা থেকে তার নিট লাভ হয় ৫ লাখ টাকা। তৃতীয় বছরে সে তার খামারের মূলধন ১৫ লাখ টাকায় উন্নীত করতে চায়। ব্যাংকও তাকে ৫ লাখ টাকা ঋণ দেয়। তৃতীয় বছরে তার নিট লাভ হয় ৯ লাখ টাকা। এই বছরে সে কোনো ব্যাংক ঋণ পরিশোধ করেনি।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?